প্রথমবারের মত জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার এবং মোজিলা ফায়ারফক্সের উভয়ের জন্য টুলবার প্রদান করছে৷ ইয়াহু তাদের নতুন এ টুলবার ঢেলে সাজিয়েছে চমত্কার সব সুযোগ-সুবিধা দিয়ে। ইন্টারনেট এক্সপেস্নারারের মাধ্যমে এ নতুন টুলবারটি ব্যবহার করলে বেশকিছু সুযোগ-সুবিধা ভোগ করবেন ব্যবহারকারীরা। যেমন (১) ট্যাব সাপোর্ট-ব্রাউজার ট্যাবের ব্যবহারের ফলে একটি মাত্র ব্রাউজার উইন্ডো দিয়ে ব্যবহারকারীরা একাধিক সাইটে ভ্রমণ করতে পারবেন৷ (২) ইয়াহু টুলবারের সাথে এবার যোগ হয়েছে দুর্দানত্ম স্পাইওয়্যার প্রটেকশন এবং এ ফিচারটি ব্যবহারকারীরা পাচ্ছেন একদম বিনামূল্যে (৩) মেইল সারমর্ম-ইয়াহু মেইল বক্স না খুলেই আপনার কি মেইল এসেছে বা কে পাঠিয়েছে, তাঁর সারমর্ম দেখতে পারবেন বা চাইলে জবাব দিতে বা মেইল মুছে ফেলতে পারবেন, নতুন টুলবারটির মাধ্যমে৷ চমত্কার সব ফিচার নিয়ে টুলবারটি বিনামূল্যে ডাউনলোড করতে পারা যাবে http://toolbar.yahoo.com সাইট থেকে।
নতুন সাজে ইয়াহু! টুলবার
21 শুক্রবার জুলাই 2006
Posted in সফটওয়্যার রিভিউ