Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: সফটওয়্যার রিভিউ

Software Review

সীমিত করি মোজিলা ফায়ারফক্সের মেমরি ব্যবহার

19 মঙ্গলবার জুন 2012

Posted by Omi Azad in টিউটোরিয়াল, সফটওয়্যার রিভিউ

≈ 4 Comments

অতিরিক্ত মেমরি (RAM) ব্যবহার করার জন্য মোজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। বিগত দিনে খুব দ্রুত গতিতে ফায়ারফক্স অনেকগুলি নতুন সংস্করণ ছেড়েছে কিন্তু কোনো ভাবেই তাদের এই পুরাতন ব্যধি নিরাময় করতে পারেনি। কম্পিউটারে যদি অগাধ মেমরি থাকে, তাহলে অবশ্য অন্য বিষয়! কিন্তু একটি এপ্লিকেশন যখন বেশী মেমরি ব্যবহার করবে, তখন স্বাভাবিকভাবেই অনেক ঝামেলা হবে, যেমন অন্য এপ্লিকেশন ধীরে চলবে, ব্যাটারী চালিত ল্যাপটপের চার্জ স্বাভাবিকের চাইতে দ্রুত গতিতে শেষ হবে ইত্যাদী। এরপরও ফায়ারফক্সের ওয়েবসাইট উপস্থাপনা অদ্বিতীয় আর তাই বেশীরভাগ ব্যবহারকারী এই ব্রাউজারের মায়াজাল থেকে বেরহতে পারেনা।

সম্প্রতি আমি Firemin নামের একটি এপ্লিকেশনের সন্ধান পেলাম এবং এর কার্যকরিতা দেখে আমি মুগ্ধ।

এই এপ্লিকেশনটি ব্যবহার করে ফায়ারফক্সের মেমরি ব্যবহার সীমিত করে ফেলা যায়। Firemin মূলত EmptyWorkingSet এপিআই ইন্সট্রাকশন ব্যবহার করে কাজ করে।

এপ্লিকেশনটি ব্যবহার করে ফায়াফক্সের মেমরি ব্যবহার বহুগুনে কমিয়ে ফেলা যায়। নীচে একটি উদাহরণ দেয়া হলো-

Firemin ব্যবহারের আগে:

এবং ব্যবহারের পরে:

তবে মেমরী যত কমবে, প্রসেসরের ব্যবহার তত বেড়ে যাবে মেমরি কমানোর জন্য, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। তথ্যটি শেয়ার করার জন্য রেমন্ডকে ধন্যবাদ।

Firemin হোম পেইজ

ভুয়া ডাউনলোড লিঙ্ক চেনার সহজ উপায়

17 রবিবার জুন 2012

Posted by Omi Azad in টিউটোরিয়াল, সফটওয়্যার রিভিউ

≈ 2 Comments

নিজেদের হোস্টিং-এর স্পেস বাঁচাতে এখন অনেকেই ফাইল বিতরণের জন্য ফ্রি ফাইল হোস্টিং সেবা (ড়্যাপিড শেয়ার, ফাইলফ্যাক্ট্রি, টারবোবিট ইত্যাদি) ব্যবহার করে থাকে। কিন্তু আমরা যারা ফাইল ডাউনলোড করতে যাই, তাদের পড়তে হয় বিপাকে। ডাউলোডের পাতায় একাধিক ডাউলোড বাটন দেখে অনেকসময় বোঝাই যায়না যে কোনটা ক্লিক্ করে ডাউনলোড করতে হবে!

উপরে আমি টারবোবিট ফাইল হোস্টিং সাইটের একটা উদাহরণ ব্যবহার করলাম, এই পেজের একাধিক ভুয়া ডাউনলোড বাটন যেকোনো ব্যবহারকারীকেই বিভ্রান্ত করবে। এই বাটনগুলি আসলে বিজ্ঞাপণ, যেখানে ব্যবহারকারীরা ক্লিক্ করলে বিজ্ঞাপণদাতার মুনাফা হবে।

তবে আমরা যদি Mipony বা jDownloader, ব্যবহার করি, তাহলেই ঐ বাটনগুলির ঝামেলা পোহাতে হয়না। আবার যদি Adfender বা Adblock ব্যবহার করি, তাহলেও এই ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়।

কোনো কিছু ব্যবহার করা ছাড়াও এই ভুয়া ডাউনলোড বাটন সনাক্ত করার আরেকটি উপায় আছে, আমরা যদি ঐ ডাউনলোড বাটনের উপর মাউস নিয়ে গিয়ে ডান বোতামে ক্লিক্ করি, তাহলেই দেখতে পাবো এগুলি সাধারণ বাটন বা লিঙ্ক না, এগুলি ফ্ল্যাশে তৈরী করা বিজ্ঞাপণ।

🙂

mp3gain ভীষণ কাজের পিচ্চি একটা সফটওয়্যার

10 রবিবার জুন 2012

Posted by omiazad in ওপেন সোর্স, সফটওয়্যার রিভিউ

≈ Leave a Comment

পুরাতন কিছু MP3 গান নিয়ে নাড়াচাড়া করছিলাম, দেখলাম কিছু গান বেশ লাউড আবার কিছু গানের গেইন বেশ নীচে। সাথে সাথে ইন্টারনেটে ঝাঁপিয়ে পড়লাম একটা ভালো সমাধানের জন্য।

কয়েক মিনিটের মাথায় পেলাম mp3gain নামের এই পিচ্চি সফটওয়্যারটি। MP3 ফাইল যোগ করার পরে একটা গেইন নির্ধারণ করে সেইভ করলেই হয়ে গেলো। মিউজিক লাইব্রেরির সমস্থ ফাইল একবারেই একটা নির্দিষ্ট গেইনে নিয়ে আসা যাচ্ছে। প্রযুক্তির ভাষায় এটাকে normalization বলা হয়ে থাকে।

আর সবচাইতে সুখের ব্যাপার হলো এটা এক্কেবারে ফ্রী এবং ওপেনসোর্স! আশাকরি আমার মতন আপনাদেরও কাজে লাগবে সফটওয়্যারটি…

ডাউনলোডকৃত ফাইলের চেকসাম পরীক্ষা করার টুল

23 বৃহস্পতিবার সেপ্টে. 2010

Posted by Omi Azad in টিউটোরিয়াল, সফটওয়্যার রিভিউ

≈ 3 Comments

Tags

CRC32, Download, Free, function, hash, MD2, MD4, MD5, microsoft, RIPEMD-128, RIPEMD-160, RIPEMD-256, RIPEMD-320, SHA-1, SHA-224, SHA-256, SHA-384, SHA-512, Software, Tiger-192, Tool, WHIRLPOOL, windows, উইন্ডোজ, মাইক্রোসফট

বিভিন্ন প্রয়োজনে আমরা ইন্টারনেট থেকে অনেক বড় বড় জিনিস ডাউনলোড করি। যেমন: সিডি/ডিভিডি/ব্লু-রে ডিস্ক ইমেজ বা বড় বড় জিপ/ড়ার ফাইল। অনেক সময় দেখা যায় ডাউনলোড করার পরে ডেটা রিড করা যায়না, বা এক্সট্রাক্ট করা যায়না, এরকম বিভিন্ন সমস্যা হয়। আমি একটা ডিভিডি’র ইমেজ ডাউনলোড করলাম, করে ডিভিডিতে বার্ণ করে দেখি ডাটা নষ্ট।

এই অসুবিধা থেকে রেহাই পাওয়ার জন্য বের হয়েছে চেকসাম পরীক্ষার টুল। ধরুন আপনি উবুন্টু লিনাক্সের একটি ডিভিডি ডাউনলোড করছেন, ডাউনলোডের ওখানেই দেখবেন SHA2, SHA1, MD5 নামের চেকসাম ফাইল দেয়া আছে। আপনি ডিভিডি ডাউনলোড করার পরে যদি চেকসাম মিলিয়ে দেখেন ডেটা ঠিক আছে কি-না, তাহলে আপনার ডিস্ক নষ্ট হবেনা।

কিন্তু লিনাক্সে কমান্ডলাইনে চেকসাম পরীক্ষা করা গেলেও উইন্ডোসে সহজ কোনো টুল নাই। কিছুদিন আগে মাইক্রোসফট চেকসাম পরীক্ষা করার একটা টুল দিলেও সেটা বন্ধুসুলভ না। উইন্ডোস ব্যবহারকারীরা গ্রাফিক্যাল জিনিসপত্র ব্যবহার করে অভস্ত, লিখে কি আর কাজ করা যায়!

আর সেরকম সুবিধা নিয়েই ফাইলের চেকসাম দেখার টুল Febooti fileTweak Hash & CRC, এটা ইনস্টল করে ফাইলের প্রোপার্টিজে গেলেই চেকসাম হিসাব করা যায়। আমার মতন আপনাদেরো টুলটা ভালো লাগবে।

অতি সহজে ফ্লিকর থেকে ছবি ডাউনলোড করুন

17 মঙ্গলবার আগস্ট 2010

Posted by Omi Azad in সফটওয়্যার রিভিউ

≈ Leave a Comment

Tags

উইন্ডোজ, চিত্র, ছবি, ডটনেট, ডাউনলোড, ফ্রেমওয়ার্ক, ফ্লিকার

মনে করুন আপনার ফ্লিকর একাউন্টে ২০০টি বেশী ছবি আছে এবং কোনো এক কারণে আপনি সেগুলি ডাউনলোড করতে চান। একটি একটি করে ছবি খুলে ডাউনলোড করার মতো বাজে কাজ এই দুনিয়ায় আর হতে পারে বলে আমার মনে হয়না।

কিছুদিন থেকে অনেকে জিজ্ঞেস করছে এরকম কোনো টুল আছে কি-না যা ফ্লিকর থেকে ভালো কোয়ালিটির ছবি ডাউনলোড করে দেবে। আমি নিজেও এরকম একটা টুল খুঁজছিলাম আমার ছবিগুলি ডাউনলোড করে নেবার জন্য। ফ্লিকর নিজে আপলোড করার টুল দিলেও ডাউনলোড করার টুল দেয়না।

আমার ফ্লিকরে অনেক ছবি জমে গিয়েছে আর তাদের পেজেন্টেশনটা আমার ভালো লাগছেনা। তাই ছবি সংগ্রহের জন্য স্কাইড্রাইভ আর প্রজেন্টেশনের জন্য ফেইসবুকই ভালো।

অনেক খোঁজাখুজি করে দু’টো এপ্লিকেশন পেলাম। দু’টি এপ্লিকেশনই দুর্দান্ত! দুটোই ডটনেট প্লাটফর্মের উপরে ভিত্তি করে তৈরী করা হয়েছে আর মজার বিষয় হলো দু’টি এপ্লিকেশনেরই নাম ডাউনলোডর 🙂

একটি পাওয়া যাবে http://janten.com/downloadr/ ওয়েব সাইট থেকে, আর অপরটি কোডপ্লেক্সের প্রকল্প, পাওয়া যাবে http://flickrdownloadr.codeplex.com/ ওয়েব সাইট খেকে।

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.