Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: সফটওয়্যার রিভিউ

Software Review

গুগল্ ক্রোম ২

10 মঙ্গলবার ফেব্রু. 2009

Posted by Omi Azad in ওপেন সোর্স, গুগল্, সফটওয়্যার রিভিউ

≈ 6 Comments

Tags

ক্রোম, গুগল্, বেটা, ব্রাউজার

বেশ কিছুদিন হলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল্ ইন্টারনেট ব্রাউজার ছেড়েছে, যার নাম ক্রোম। এরই মধ্যে আপনারা হয়তো গুগল্ ক্রোম ২ এর কথা শুনেছেন। কিন্তু অনেক চেষ্টা করেও গুগল্ ক্রোম ২ পাওয়া যাচ্ছে না 🙂 তাইনা? আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা গুগল্ ক্রোম ব্যবহার শুরু করতে পারবেন।

আপনার গুগল্ ক্রোম ইনস্টল করা না থাকলে প্রথমে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

একবার ইনস্টল হয়ে গেলে Customize and control Google Chrome থেকে About Google Chrome লিঙ্কে গেলে দেখবোন আপনার ভার্সনটি।

এরপরে আপনাকে গুগল্ ক্রোমের চ্যানেল বদলানোর টুল ডাউনলোড করতে হবে এই লিঙ্ক থেকে।

ডাউনলোড করার পরে গুগল্ ক্রোম বন্ধ করে দিয়ে, ঐ টুলটি রান করতে হবে এবং যে অপশন উইন্ডো আসবে সেখানে Dev: The latest features and bugfixes (~ weekly update) নির্বাচন করে Update বোতামে ক্লিক্ করে Close বোতামে ক্লিক্ করে উইন্ডোটি বন্ধ করে দিতে হবে।

এখন  Customize and control Google Chrome থেকে About Google Chrome লিঙ্কে গেলে দেখা যাবো ক্রোম আপনা আপনি আপডেট করছে, যদি না করে তাহলে Update Now বোতামে ক্লিক্ করলে আপনার ভার্সনটি আপডেট হয়ে যাবে।

এরপরে রি-স্টার্ট দিলেই আপনি পেয়ে যাবেন গুগল্ ক্রোম ২ 🙂

উল্লেখ্য যে গুগল্ ক্রোম কিন্তু এখনো অসম্পুর্ণ, ১ হোক বা ২ হোক, কোনোটাই সম্পুর্ণ না। আপনি ইন্টারনেট এক্সপ্লোডারের বদলে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এটা আপাতত ফায়ারফক্সের বিকল্প হতে পারছেনা।

MobaLiveCD একটি দূর্দান্ত অ্যাপ্লিকেশন

20 বুধবার আগস্ট 2008

Posted by Omi Azad in সফটওয়্যার রিভিউ

≈ 18 Comments

Tags

Linux, MobaLiveCD, মোবালাইভ সিডি, লিনাক্স

আজকে একটা জটিল অ্যপ্লিকেশন দেখলাম। MobaLiveCD বা মোবালাইভ সিডি।

লিনাক্স চালাতে এখনো অনেকেরই একটা ভীতি এখনো কাজ করে আর তাই লিনাক্স নির্মাতারা লিনাক্সকে জানার জন্য তৈরী করে থাকে লাইভ সিডি/ডিভিডি, যাতে করে কম্পিউটার ব্যবহারকারীরা কোনো কিছু বদল না করেই উক্ত সিডি/ডিভিডি ব্যবহার করে অপারেটিঙ সিস্টেমটি সম্পর্কে জানতে পারে।

লাইভ সিডির ব্যবহার আরও সহজ করে দিতে বের হয়েছে মোবালাইভসিডি। উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করে ইন্টারনেট থেকে ডাউনলোডকৃত লাইভ সিডি/ডিভিডি-এর ISO ইমেজ সিডি/ডিভিডিতে রাইট না করেই সরাসরি চালানো যায়। আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাপ্লিকেশনটি।

মোবালাইভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখানে,
আর কোনো লিনাক্সের লাইভ ইমেজ সম্পর্কে তথ্য পাওয়া যাবে এখান থেকে।

আশাকরি এই অ্যাপ্লিকেশনটি অনেকের অনেক কাজে দেবে। লাইভ লিনাক্স চালানোর জন্য আর সিডি/ডিভিডি নষ্ট করার দরকার নাই!

ফায়ারফক্স ৩ বের হলো

19 বৃহস্পতিবার জুন 2008

Posted by Omi Azad in ওপেন সোর্স, সফটওয়্যার রিভিউ

≈ 5 Comments

Tags

Firefox, Mozilla, ফায়ারফক্স, মোজিলা

অনেক প্রতিক্ষার পরে শেষ পর্যন্ত গতকালকে মোজিলা ফায়ারফক্স ৩ সাধারণ ব্যবহারের জন্য উন্মুক্ত করলো। সবাই হুড়োহুড়ি করে ডাউনলোড করেছে ফায়ারফক্স ত এবং এখনো করছে, কিন্তু আমি একটু জানাতে চাই কি আছে এই নতুন সংস্করণে…

প্রথমে জানা যাক কি কি নতুন থাকছে এখানে-

আরও নিরাপদ

  • ফায়ারফক্স ৩ এখন আরও নিরাপদ। কোনো সিকিওর সাইটে গেলেই ঠিকানার পাশেই দেখা যাবে সার্টিফিকেট গ্রাহকের নাম এবং আপনি বুঝতে পারবেন সেটা ব্যবহার করা ঠিক হবে কি-না। আর যদি ঝামেলা মনে হয় সেখানেই লাল চিহ্ন দিয়ে দেখাবে এই সাইটটি নিরাপদ নয়।
  • কোনো প্লাগইন যদি নিরাপত্তাজনক সমস্যায় ভোগে বা নিরাপত্তায় সমস্যা তৈরী করে, তাহলে সেটা ব্যবহার থেকে সংয়ক্রিয়ভাবে বিরত থাকবে।
  • সাধারণত ফায়ারফক্স এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড করে খুলতে দিতে চায়না। অনেক ব্যবহারকারীর জন্য এটা নিরাপদ আবার অনেকেই এটা পছন্দ করেননা। তবে এখন তা ডাউনলোড করে খোলা যাবে যদি আপনার এন্টিভাইরাস সফটওয়্যার থাকে।
  • অনেক সাইট আছে যারা অন্য সাইটের মত চেহারা করে আপনার তথ্য চুরি করতে চায়। যাকে আমরা ফিশিং বলি। এবার এই ফিশিং ফিল্টার আর উন্নত করা হয়েছে।
  • নোংরা সাইট ব্যবহার থেকে বঞ্চিত রাখার জন্যও ফিল্টার ব্যবহার করা হয়েছে।

ব্যবহারে আরও সহজ

  • পাসওয়ার্ড ব্যবস্থাপনা সহজ করা হয়েছে এবং ওখন সহজেই পুরাতন পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড উন্নয়ন করা যাবে।
  • অ্যড অন বা প্লাগ-ইন এবং স্কিন আগের চাইতে অনেক সহজে ইনস্টল করা যাবে।
  • ডাউনলোড ম্যানেজার আরও উন্নত করা হয়েছে। সহজেই জানা যাবে কোথা খেকে কি নামিয়েছেন এবং কোথায় রেখেছেন। ডাউনলোড রিজিউম আগের চাইতে উন্নত।
  • কী-বোর্ড সর্টকাট দিয়ে ইমেজ, ম্যানু ইত্যাদী জুম করা যাবে।

এরকম বহুত সুযোগ সুবিধা নিয়ে আসলো ফায়ারফক্স ৩ আর এখনো কিছু কিছু ছোটো খাটো সমস্যা রয়ে গ্যাছে যেগুলি তারা মাইনর রিলিজে ভবিষ্যতে ঠিক করে ফেলবে। আপনি যদি এখনো ফায়ারফক্স ডাউনলোড না করে থাকেন, তাহলে এখনই এখান থেকে ডাউনলোড করে নিন।

কম্প্লিমেন্ট হিসেবে বিটডিফেন্ডারের লাইসেন্স পেলাম

31 শনিবার মে 2008

Posted by Omi Azad in ব্যক্তিগত, সফটওয়্যার রিভিউ

≈ 7 Comments

Tags

Antivirus, Avast, AVG, Avira, bitdefender, Internet, Kaspersky, McAfee, Norton, Security, Virus, আভাস্ত, আভিরা, ইন্টারনেট, এন্টিভাইরাস, এভিজি, ক্যাসপারস্কাই, নর্টন, বিটডিফেন্ডার, ভাইরাস, ম্যাকফি, সিকিউরিটি

আমার মনে হয় বাংলাদেশের বিটডিফেন্ডার বিক্রেতারা আমার ব্লগের বিভিন্ন পোস্ট লক্ষ্য করে আসছিলো। সেদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে, “আপনাকে কোথায় পাওয়া যাবে, আমরা আপনাকে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ২০০৮ এর একটা সংষ্করণ উপহার দিতে চাই।” আমি ঠিকানা দিতেই এক ভদ্রলোক একটা বাক্স নিয়ে এসে হাজির হলেন। আমি কিছুটা হলেও অবাক হয়েছি। তাই জিজ্ঞেস করলাম, ভাই এটা কেনো? উনি জানালেন উনার কোম্পানী আমার কার্যকলাপ লক্ষ্য করছিলো, উনারা আমার ব্লগ নিয়মিত পড়েন তাই আমাকে একটা কপি দিতে চান যাতে আমি সেটা ব্যবহার করতে পারি এবং আমার নেটওয়ার্কের মাধ্যমে সবাইকে এটা ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারি।

সত্য কথা বলতে আমি আজ দেড় বছর হতে চললো এন্টিভাইরাস সফটওয়্যার কিনে ব্যবহার করি। আগে ব্যবহার করতাম এভিজি প্রফেশনাল এডিশন, কিন্তু পরে দেখলাম ওদের এন্টিভাইরাস চট্ করে কোনো ভাইরাস চিনতে পারেনা। পরে কিনলাম আভাস্ত, এরও একই সমস্যা। ম্যাকফির দাম অনেক বেশী আর নর্টন একটা ফালতু সিকিউরিটি স্যুট। আভিরা কিনি নাই, কারণ আভিরা নতুন ভাইরাস চিনতে পারলেও পুরাতন ভাইরাস চিনতে পারে না।

আর তথন অনেক খোঁজ খবর নিয়ে বিটডিফেন্ডার কিনেছিলাম। আমি যখন লাইসেন্স কিনেছিলাম, তখন বাংলাদেশের বাজারে এভাবে বিটডিফেন্ডার উপলব্ধ ছিলোনা বলে আমার মনে হয়। এখন কিন্তু কেউ চাইলেই বিটডিফেন্ডার, ক্যাসপারস্কাই, নড৩২ কিনতে পারেন বাংলাদেশের বাজারে। তবে কেউ যদি কিনেই এন্টিভাইরাস ব্যবহার করতে চান, তাহলে বিটডিফেন্ডার বা ক্যাসপারস্কাই কিনে ব্যবহার করুন। বিশ্বের বাজারের চাইতে আমাদের এখানে অনেক সস্তায় এগুলি পাওয়া যায়।

আর যাই করুন, এন্টিভাইরাসটি অন্তত কিনে ব্যবহার করুন, এতে আপনারই সুবিধা। Continue reading »

বিনামূল্যে ম্যাকাফি ভাইরাস স্ক্যান প্লাস

16 শুক্রবার মে 2008

Posted by Omi Azad in টিউটোরিয়াল, সফটওয়্যার রিভিউ

≈ 31 Comments

Tags

AOL, Free, McAfee, Security, এওএল, ফ্রি, বিনামূল্যে, ভাইরাসগার্ড, ম্যাকাফি, সিকিউরিটি

উইন্ডোজ ব্যবহারকারী আমরা সবাই এন্টিভাইরাস ব্যবহার করি। আমাদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য সিকিউরিটির আরও অনেক টুল ব্যবহার করি আমরা, এই যেমন ফায়ারওয়াল, এন্টিস্পাইওয়্যার ইত্যাদী। কিন্তু বাংলাদেশের বেশীরভাগ ব্যবহারকারীই চোরাই এন্টিভাইরাস চালিয়ে মনে করে অনেক বেশী নিরাপদ আছে।

একটা জিনিস আমাদের বোঝা উচিৎ যে এন্টিভাইরাস কোম্পানিগুলি এত টাকা খরচ করে ভাইরাসগার্ড বানিয়েছে, আরও টাকা লগ্নি করে সেটা মার্কেটিং করছে, আপনি সেটা সঠিক উপায়ে না কিনলে কি আপনাকে এমনি এমনিই তারা নিরাপত্তা দিয়ে যাবে? তারাও বোঝে কে কিনে চালাচ্ছে আর কে চুরি করে চালাচ্ছে।

আপনি যখন ইন্টারনেটের মাধ্যমে আপনার ভাইরাস গার্ডের ভাইরাস ডাটাবেইজ আপডেট করতে চাইছেন তখনই তরার বুঝতে পারছে যে আপনি কি চালান এবং আপনার সংযোগকে লাথি দিয়ে অন্য ভুয়া আপডেটের কাছে পাঠিয়ে দেয়। ফলাফলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপডেট পেলেন, আসলে আপনি কিছুই পেলেন না।

কিন্তু কিছু উপায় আছে যা ব্যবহার করে আপনি সত্যিকারের নিরাপত্তা পাবেন। যেমন আভিরা, এভিজি, আভাস্ত এরা একেবারেই বিনামূল্যে নুন্যতম নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এই মন চায় যে মোর। টাকা খরচ করতে চাইলে ৭০০ টাকা দিয়ে বাজার থেকে বিটডিফেন্ডার কিনে ফেলুন। এখন প্রথম তিনটি এন্টিভাইরাসের তালিকায় বিটডিফেন্ডার আছে। টাকা দিয়ে আবার আভিরা, এভিজি বা আভাস্ত কিনতে যায়েন না। অযথা টাকা পানিতে ফেলে দেয়া হবে।

আর মাগনা ১০০% নিরাপত্তা পেতে চাইলে আমার উদাহরণ অনুসরণ করতে থাকুন। তার আগে একটু ব্যাখ্যা করে নেই। এওএল বা আমেরিকা অনলাইন তাদের ব্যবহারকারীদেরকে বিনামূল্যে নিরাপত্তা সেবা দিয়ে আসছে অনেক আগে থেকে। কিছুদিন আগেও তারা এই নিরাপত্তা দিতো ক্যাসপারস্কাই দিয়ে। সম্প্রতি ক্যাসপারস্কাই-এর পারফরমেন্স খারাপ হয়ে যাওয়ায় আর ম্যাকাফির পারফরমেন্স ভালো হয়ে যাওয়ায় এরা ক্যাসপারস্কাই বাদ দিয়ে ম্যাকাফি দিয়ে নিরাপত্তা দিচ্ছে।নাম ভাইরাস স্ক্যান প্লাস হলেও এর সাথে ফায়ারওয়াল আছে। বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।

আপনিও চাইলে এই ম্যাকাফি মাগনা নিয়ে আজীবন চালাতে পারেন। সেটা পাবার জন্য প্রথমে ইন্টারনেট এক্সপ্লোডার দিয়ে যেতে হবে এই ঠিকানায়। সেখানে গেলেই দেখা যাবে ইউজারনেম/পাসওয়ার্ড চাইছে। ইউজারনেমের স্থানে লিখুন ইংরেজীতে “ইউএসম্যাকাফিউইজার” আর পাসওয়ার্ডে লিখুন “123free” আর পরে দেখলেই বুঝবেন কি করতে হবে।

অনুগ্রহ করে কেউ অন্যের ক্ষতি করার জন্য পাসওয়ার্ড বদল করবেন না। এটা সবার জন্য উন্মুক্ত, তাই সবাই এটা বিনামূল্যে ব্যবহার করুন।

আচ্ছা অনেকেই এখন মন্তব্যে লিখবেন কি ইউজারনেম লিখবেন বুঝতে পারছেন না। আমি ইচ্ছে করেই বাংলায় লিখলাম। কারণ এওএল যদি দেখে আমার ব্লগ থেকে ওদের সাইটে ট্রাফিক যাচ্ছে আর একই ইউজারনেম ব্যবহার করছে তাহলে ওরা এখানে এলে ইংরেজী পড়ে বুঝে ফেলতে পারে। 🙂 তাই একটু চালাকি। তাও আপনাদের হিন্ট দিয়ে দেই। আমি লিখেছি ইউএস, আপনারা লিখবেন us, এভাবে। বুঝতে না পারলে মন্তব্যে ইমেইলের মাধ্যমে জানতে চান, আমি ইমেইল করে দেবো। কেউ মাতব্বরি করে মন্তব্যে কি বুঝলেন সেটা লিখতে যায়েন না।

🙂

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.