Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: সফটওয়্যার রিভিউ

Software Review

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩

07 বুধবার মে 2008

Posted by Omi Azad in মাইক্রোসফট, সফটওয়্যার রিভিউ

≈ 3 Comments

Tags

3, ৩, Download, Pack, Service, windows, XP, উইন্ডোজ, এক্সপি, সার্ভিস প্যাক

Windows XP Service Pack 3বেশকিছুদিন থেকে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ ছাড়ার পায়তাড়া করছিলো। গতমাসে আমরা যারা MSDN সাবস্ক্রাইবার তারা আগে থেকে এটি ব্যবহারের সুযোগ পাই, কিন্তু MSDN থেকে ডাউনলোড করার পন্থাপা জঘণ্য হওয়ায় অনেক ব্যবহারকারী এটা ডাউনলোড করতে পারেননি।

গতকালকে মাইক্রোসফট সাধারণ ব্যবহারকারীদের জন্য এক্সপি সার্ভিস প্যাক ৩ উন্মুক্ত করে এবং এখন সবাই সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।

সার্ভিস প্যাকটি দু’টি ফরম্যাটে বরাদ্দ করা হয়েছে একটি হলো উইন্ডোজ এক্সিকিউটেবল এবং অপরটি সিডি ইমেজ আইএসও। সিডি ইমেজ ডাউনলোড করার জন্য যেতে হবে এখানে আর এক্সিকিউটেবল বা ইএক্সই ডাউনলোড করার জন্য যেতে হবে এখানে।

গতবার যখন মাইক্রোসফট সার্ভিস প্যাক ২ ছাড়ে তখন বিনামূল্যে সারা বিশ্বে তার সিডি বিতরণ করে। কিন্তু এবার সেরকম কিছু পরিকল্পনা করেছে কি-না তা এখনো জানা যায়নি।

doPDF contains a VIRUS?

04 রবিবার মে 2008

Posted by Omi Azad in মন্তব্য, সফটওয়্যার রিভিউ

≈ 5 Comments

doPDF and Bitdefender

I’m using doPDF from a long time now and I was thinking to recommend it to my blog readers by writing a blog on it.

It’s a good software for creating PDF files without any hassle and from any application of Windows that ables to print. Some days ago I downloaded the new version 6 from their site. Now when I went to install this, just after executing the installer, my Bitdefender alerted me saying a virus on my computer is blocked.

Well I tried the same on 2 of my computers and the same thing is happening. As soon as I execute the installer, Bitdefender says there was some virus and that has been blocked.

Now I’m thinking if I don’t have Bitdefender installed, this doPDF would pissed me off. How many people are being attacked by this free software?

Well think again before you use the (possibly) killer application.

গপসপের প্রথম প্রাইভেট বেটা রিলিজ হলো…

26 বুধবার মার্চ 2008

Posted by Omi Azad in বাংলা কম্পিউটিং, সফটওয়্যার রিভিউ

≈ 10 Comments

Tags

Beta, Gopsop, Private, Released, গপসপ, প্রাইভেট, বেটা, রিলাজ

গপসপ

 

তো হয়ে যাক, কিছু গপসপ!

এই স্লোগান নিয়ে আজ ২৬শে মার্চ ২০০৮, মহান স্বাধীনতা দিবসে আমরা সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো।

কি হবে এই গপসপে?
অনেক কিছু! 🙂 গতানুগতিক ব্লগিং থেকে একটু অন্য কিছু করতে চাই আমরা। আবার রাখতে চাই সোসল নেটওয়ার্কিং এর বৈশিষ্ঠ। এ ছাড়াও অনেক কিছু পরিকল্পনা আছে যেগুলি এখন বলতে চাইছি না। তবে পরিকল্পনা বা উন্নয়নের কি কাজ চলছে সেটা জানতে চাইলে চোখ রাখুন এই ব্লগে। 🙂

আর গপসপ দেখতে চাইলে আপনাদের যেতে হবে এখানে। 🙂

আবার নতুন ইন্টারনেট এক্সপ্লোরার!!!

07 শুক্রবার মার্চ 2008

Posted by Omi Azad in মাইক্রোসফট, সফটওয়্যার রিভিউ

≈ 19 Comments

Tags

Browser, Explorer, Firefox, Internet, microsoft, Opera, Safari, Web, অপেরা, ইন্টারনেট, এক্সপ্লোরার, ওয়েব, ফায়ারফক্স, ব্রাউজার, মাইক্রোসফট, সাফারি

IE 8ছাড়ে দে মা কাঁন্দে বাঁচি!!!

পুরাতন কথা, কিন্তু বেশ চলে। যারা একটু কম্পিউটার সচেতন, তারা ইন্টারনেট এক্সপ্লোডার ব্যবহার করে এই কথাই বলবেন।

আমরা যারা না জেনে না বুঝে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোডার (না ভুল লিখি নাই, এটাই সঠিক বানান হওয়া উচিৎ) ব্যবহার করি, তারা প্রতি মুহূর্তেই বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছি। এর জন্য অবশ্য কাউকে দায়ী করা ঠিক হবেনা। এখনো ৯০% কম্পিউটার ব্যবহারকারী মনে করেন ইন্টারনেট মানেই হচ্ছে ডেস্কটপে নীল রঙের e চিহ্নটা। কিছু করার নাই।

ইন্টারনেট এক্সপ্লোডারের নিরাপত্তাজনিত অনেক সমস্যা ছিলো, আছে এবং আশা করা যায় থাকবে। গতকালকে মাইক্রোসফট মিক্স ০৮-এ ইন্টারনেট এক্সপ্লোডারের ৮ নম্বর সংষ্করণটির বেটা (এখনো শেষ হয়নি) ১ ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আর এটা ব্যবহার করতে গিয়ে আমার যেই অভিজ্ঞতা হলো তা বলি।

উপরের ছবিটি মাইক্রোসফটের সাইট থেকে নেয়া, দেখা যাচ্ছে We Heard You লেখা আছে। আমরা কি চিৎকার করছিলাম আর মাইক্রোসফট সেটা শুনতে পেয়েছে! না, ইন্টারনেট বোদ্ধাদের প্রয়োজনের শেষ নাই, তাদের প্রয়োজন মেটায় এরকম সমাধান যারা দিতেপারে বোদ্ধারা সেটাই ব্যবহার করে। বাজারে ইন্টারনেট এক্সপ্লোডারের পাশাপাশি আছে মজিলা ফায়ারফক্স, অপেরা, সাফারি। এখন ইন্টারনেট এক্সপ্লোডার ব্যবহারের চাইতে যেহেতু ঐ তিনটা ব্রাউজার ব্যবহারে বেশী সুবিধা পাওয়া যায়, তাই স্বভাবতই মানুষ ইন্টারনেট এক্সপ্লোডার ছেড়ে ঐগুলি ব্যবহার শুরু করছে। Continue reading »

ইউনিকোডে ঠিক বিজয়ের মতো লেখা যাবে শাব্দিক দিয়ে

25 মঙ্গলবার ডিসে. 2007

Posted by omiazad in বাংলা কম্পিউটিং, সফটওয়্যার রিভিউ

≈ 24 Comments

অনেকেই অভিযোগ করে যে ইউনিকোডে লিখতে গেলে পুরনো বিজয় বাদ দিয়ে নতুন কিছু শিখতে হয়। সেই সীমাবদ্ধতা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। বাংলাদেশে লক্ষ লক্ষ কম্পিউটার ব্যবহারকারী আছেন যারা বিজয় লে-আউট ব্যবহার করেন এবং এতদিন ধরে ব্যবহার করেন যে নতুন একটা লে-আউটে দক্ষতা আনা সম্ভব হয়না। তাঁদের জন্যই আমাদের এই সমাধান।

প্রথমে শাব্দিকের সর্বশেষ সংকলনটি ডাউনলোড করতে হবে এখান থেকে সাথে দরকার হবে বিজয় লে-আউটের প্লাগ-ইন টি। এর জন্য আমরা ব্যবহার করেছি প্রশিকা বিজয় লে-আউট, আর এটার নাম দিয়েছি নববিজয়। 🙂

এখন বলি কিভাবে কার্যকর করতে হবে। শাব্দিক ইনস্টলের সর্বকলা সম্পৃর্ন করার পরে নববিজয় লে-আউটটি ডাউনলোড করতে হবে এখান থেকে। শাব্দিক যদি চালু থাকে তাহলে সেটা বন্ধ করে নিন। ডাউনলোড করা nobobijoy_shabdik.zip ফাইলটি আপনার হার্ডডিস্কে এক্সট্রাক্ট করে নিন। এক্সট্রাক্ট করার পরে NoboBijoy.xml এবং shabdik-NoboBijoy.png নামের দু’টি ফাইল পাবেন। সেই ফাইল দু’টিকে C:\Program Files\Shabdik\KeyboardLayouts ফোল্ডারে কপি করে দিন।

এবার শাব্দিক চালু করুন। স্বাভাবিক অবস্থায় Ctrl+Alt+B অথবা F11 চাপ দিলে বাংলা হয়ে যাবে কিন্তু আপনার ইনস্টলকৃত নববিজয় লে-আউটটি সক্রিয় নাও খাকতে পারে, তাই শাব্দিকের ইন্টারফেসে প্রশ্নবধক চিহ্নের পাশে একটি তীর চিহ্ন আছে। সেটাতে ক্লিক্ করে Keyboard Layouts -> NoboBijoy নির্বাচন করে নিতে হবে।

ব্যাস, এখন আপনি অনায়াসে শাব্দিক দিয়ে বিজয়ের মতো করেই ইউনিকোডে টাইপ করতে পারবেন। আর কোনো সমস্যা মনে হলে জানাবেন এখানে।

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.