Omi Azad’s Identity ছাড়া এই রচনার আর কোনো ভালো নাম খুঁজে পেলাম না। আজকে আমার নতুন ডোমেইন পেলাম omi.net.bd আমার দেশের নামের পাশে।
সাধারণভাবে BTTB ৩ অক্ষরের নাম দিতে চায়না সেটার জন্য অবশ্য একটু কাঠ খঁড় পুড়তে হয়েছে, তাছাড়া .bd ডোমেইন কেনা খুবই সহজ। প্রথমে ইন্টারনেট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। সেটা পূরণ করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে মগবাজারস্থ BTTB অফিসে। সেথানে ভীড় যদি বেশী থাকে তাহলে জমা দিয়ে চলে আসতে হবে এবং খোঁজ নিতে হবে ৫-৭ দিন পরে।
ততদিনে ডিমান্ড নোট তৈরী হয়ে যায় এবং গেলে সাথে সাখেই দিয়ে দেয়। সেটা নিয়ে নিকটস্থ বেসিক ব্যাংকে (গুলিস্তান শাখা সেখান থেকে কাছে) টাকা জমা দিয়ে আবার কাগজটা নিয়ে এসে মগবাজারে জমা নিতে হয়। আর কোনো হাঙ্কি পাঙ্কি নাই। আমি যেহেতু রেজিস্ট্রেশনের সময় নাম-ঠিকানা সব দিনাজপুরের দিয়েছিলাম, ওরা আমাকে এমনো বলেছিলো যে আপনি টাকি দিয়ে যান, আমরা সব প্রসেসিং করে পাঠিয়ে দেবো। বুঝেনইতো বাঙ্গালীর চরিত্র, আমি ভরসা করতে পরি নাই।
BTTB সবসময়ই আমার কাছে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান মনে হয়েছে। কোনো কাজে কখনই আমাকে ঘুষ বা সেরকম কিছু দিতে হয়নি। যখন দিনাজপুরে ছিলাম, তখন যত সমস্যা নিয়েই যাই না কেনো সেটা কোনো আপত্তি ছাড়াই সমাধান করেছে। এখনো ওদের সার্ভিস আমাকে মুগ্ধ করলো। গত বৃহঃস্পতিবারে টাকা জমা দিয়েছি আর রবিবারেই চালু হয়ে গেলো।
একজন বিটিটিবি কর্মকর্তার সাথে কথা বলার সময় আমাকে বললেন, “আপনিই প্রথম ব্যক্তি যিনি ব্যক্তিগত কাজে বা ব্লগিং করার জন্য .bd ডোমেইন কিনছেন।” আসলেই কি আমি প্রথম? তাহলে এই ক্রেজ শুরু হচ্ছেনা কেনো, কেনো বাংলাদেশের ছেলেরা নিজ নিজ নামে .bd ডোমেইন কিনে নিজের কাজে ব্যবহার করছেনা। আর কতদিন -bd বা নামের শেষে bd লিখে চালাবে সবাই!!!
জদি বিটিটিবি অনলাইন করে ফেলটো তাহলে হয়তবা অনেকেই আগ্রহ পেত। মগবাজার যেতে ভাললাগেনা ভাই।
Good Achivement.
@ নিটুল: মগবাজারে গিয়ে করলেও মজা আছে। আপনি যদি ডোমেইন রিনিউ না করেন, এরা সহজে করাও কাছে হস্তান্তর করে না। সুতরাং আপনার পরিচয় হারাবেনা কখনো। আর অনলাইনে কেনার ভেজাল আছে। আমার omiazad.net-টা মাঝখানে কথা নেই বার্তা নেই বন্ধ করে দিলো। বলে টাকা পায়নি। আমি যার ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনেছিলাম তার বিলেও দেখলাম যে তারা টাকা নিয়েছে। একই অবস্থা আমার বন্ধু হাসিনের। আমার কোম্পানী এরমধ্যে বেশ কয়েকটা ডোমেইন হারিয়েছে। তার চাইতে এটাই ভালো না?
@ আরাফাত ভাই: আপনি ভয়েস অফ সাউথ, .bd দিয়ে নিয়ে ফেলেন। ঝামেলা নেই…
এটা কি পারমানেন্ট নাকি আপনার ব্লগ আরো চেঞ্জ হইবো?
আইমিন ডোমেইন
[quote]আসলেই কি আমি প্রথম? তাহলে এই ক্রেজ শুরু হচ্ছেনা কেনো, কেনো বাংলাদেশের ছেলেরা নিজ নিজ নামে .bd ডোমেইন কিনে নিজের কাজে ব্যবহার করছেনা। আর কতদিন -bd বা নামের শেষে bd লিখে চালাবে সবাই[/quote]
ঠিক মত মার্কেটিং করতে জানতে হয় । আজপর্যন্ত কোন আইটি পত্রিকায় তাদের এই ডোমেইন সংক্রান্ত এ্যাড দেখিনি । আর আ্যাড দিরে শুধু একবার দিরে হয় না বারবার দিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে হয়। এজন্যতো খরচ করতেই হবে
মোট কত টাকা লাগল?
আসলে নিয়ম জানি না জন্য করতে পারিনা। আচ্ছা, ডোমেইনের সাথে এরা কি স্পেস ও দেয়?
আমি ব্লগের ঠিকানা বদলালেও কিন্তু একটা ট্রেস রেখেই দেই। এখন যেমন আপনি যেখানেই যান, এটা পয়েন্ট করে দেয়া আছে।
যাই হোক, কিনতে যাতায়াত খরচ বাদে লেগেছে ১৫০০ টাকা ২ বছরের জন্য। আর তার পর থেকে ৫৭৫ টাকা প্রতি বছর (ভ্যাট সহ)।
২ বছরের জন্য ১৫০০ টাকা। অনেক কম। কিন্তু সমস্যা হল, কোন কারণে নেম সার্ভার আপডেট করতে হলে সম্ভবত, আবার তাদের অফিসে দৌড়াতে হবে। তাছাড়া শুনেছি, তাদের সার্ভারের নাকি ব্যাকআপ সার্ভারও নেই। ফলে নেম রেজুলেশনে প্রায়ই সমস্যা হয়।
@Raju
আমি ওদের এই সমস্যার কথা চিন্তা করেই ডায়লামিক নেম সার্ভার ব্যবহার করছি। Xname.Org দিয়ে সব আইপি সেট করেছি। বিটিটিবি যদি ডাউন হয় কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু ডোমেইনে ঝামেলা হয়না অত সহজে। আমাদের জন্য যখন নেমসার্ভার রেজিস্টার করে, তখনই তথ্যগুলি বিশ্বের রুট সার্ভারে চলে যায় এবং পরবর্তি নির্দেশ না আসা পর্যন্ত রুট সার্ভারগুলি ঐ তথ্য ধরে রাখে। তাহলে সমস্যা কোথায়?
আমি বেশ কিছুদিন ধরে নিজের ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম কিনবো বলে ভাবছিলাম। আমার পছন্দের ডোমেইন নেমটি .com/net/info রুটের অধীনে আগেই রেজিস্টার্ড হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম .bd ccTLD অধীনে ডোমেইন কিনবো। দেশের টাকা দেশেই থাকুক। .bd ব্যবহারকারীর সংখ্যাও বৃদ্ধি পাক। কিন্তু এদিকে দেখি বিটিটিবি .bd ccTLD পর সরাসরি ডোমেইন রেজিস্ট্রেশন করতে দেয় না। আমাকে ইউকে, অস্ট্রেলিয়া, তাইওয়ানের মত .bd-র পরিবর্তে .com.bd, .net.bd ইত্যাদি সেকেন্ড লেভেল ডোমেইনের পর সাবডোমেইন কিনতে হবে। কি আর করা! শেষ পর্যন্ত অন্য কেউ বুক করার আগেই নিজের নামে http://www.kamal.com.bd ডোমেইনটি কিনে ফেললাম। টাকা খরচ হলো ১৫০০ মগবাজার ও গুলিস্তানে যাতায়াত খরচ।
ভবিষ্যতে বাংলায় IDN (ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম) চালু হলে ফার্স্ট কেনার ইচ্ছা রাখি।