মাইক্রসফট যখন আমাকে MVP = Most Valuable Professional বানালো, তখন এটা পত্রিকায় ইন্টারভিউ দিয়েছিলাম, এখানে সেটা লিখে দিলাম।

01. How did you know about MVP first time?
কম্পিউটারে বাংলা লেখার চেষ্টাটি ছিলো আমার passion এবং আমার প্রচেষ্টা ছিলো যে আমি এমন একটা সিস্টেম ব্যবহার করবো, যেটা একদিন সমস্থ কম্পিউটার ব্যবহারকারী ব্যবহার করবে। এই প্রচেষ্টাতে আমি কাজ শুরু করি ডঃ রবিন আপটনের “একুশে ম্যাক্রোজ” প্রজেক্টে। এই প্রজেক্টটি ছিলো বাংলাদেশে তথা সমগ্র বিশ্বে বাংলাভাষা ভিত্তিক প্রথম ওপেনসোর্স প্রকল্প। একুশে ম্যাক্রোজ ছিলো সেই সময়ে প্রচলিত সিস্টেমগুলির সাথে কাজ করার একটা সিস্টেম। যেমন: আপনি বিজয়, প্রশিকা, লেখনী সব সিস্টেমের ফন্ট ব্যবহার করে লিখতে পারবেন। এই বাংলা নিয়ে কাজ করতে করতে ২০০২ সালে প্রথম মাথায় এলো ইউনিকোডের কথা (তখন আল্পনা সফটওয়্যারটি শুধু নিজেকে ইউনিকোড কম্পেটিবল বলে মিথ্যা দাবি করতো)। শুরু করি ইউনিকোড নিয়ে কাজ করা এবং তখন দেখলাম যে অপারেটিং সিস্টেমে ইউনিকোডকে কাজ করাতে হলে সয়ং অপারেটিং সিস্টেমের কিছু ডিপেন্ডেন্সি আছে, যেগুলি অপারেটিং সিস্টেমের একেবারেই ভেতরের ব্যাপার এবং নির্মাতা ছাড়া কোনো ভাবেই এটাকে ঠিক করা সম্ভব না। আমি তখন শুধু উইন্ডোজ ব্যবহার করতাম এবং বিভিন্ন উপায়ে মাইক্রোসফটের টাইপোগ্রাফি টিমের ঠিকানা বের করে তাদের সাথে কাজ করা শুরু করি। ২০০২ থেকে ২০০৫, এই লম্বা সময় তাঁদের সাথে কাজ করেছি এবং করছি। একসময় তাঁরাই আমাকে MVP সম্পর্কে বিস্তারিত জানালেন এবং আমাকে মাইক্রোসফট ইন্ডিয়ার মাধ্যমে আবেদন করতে দিলেন।

02. Tell us, how to apply for MVP certifications. What’s the process and requirements?
মাইক্রোসফটের সাথে যারা কাজ করে, যারা বিভিন্নভাবে মাইক্রোসফটকে সাহায্য করে আসছে পন্যের উন্নয়নের জন্য এবং যারা মাইক্রোসফট-এর পন্য ব্যবহারকারীদের বিশেষভাবে সাহায্য করে আসছে, মাইক্রোসফট তাঁদেরকেই সময়মতো MPV = Most Valuable Professional হিসেবে আখ্যায়িত করে। এই সার্টিফিকেটধারীদের মাইক্রোসফট বিশেষ প্রধান্য দিয়ে থাকে এবং ক্ষেত্র বিশেষে MVP-রা মাইক্রোসফটের অন্যান্য সার্টিফিকেটধারীদের থেকে বেশী প্রধান্য পেয়ে থাকে। যেমন:

03. What did you need to apply for MVP? Was there any exam?
স্বভাবতই আমার মত অনেকের সাথেই মাইক্রোসফটের যোগাযোগ আছে বিভিন্ন কর্মক্ষেত্রে। এই কাজের মাঝেই মাইক্রোসফট যোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত নেয়। তবে MVP এর চুড়ান্ত সিদ্ধান্তের আগে বেশ কিছু ফর্ম পূরণ করতে হয়, যেগুলি বেশ জটিল।

04. How long will it take to get result?
যারা MVP হবেন, তাঁরা আগে থেকেই জানেন যে উনাকে MVP করা হবে। তবে ফলাফলের সঠিক কোনো সময় উল্লেখ থাকে না।

05. What was your feeling when you knew that you got it?

এই কথার জবাবে আসলে অনেক কথা বলতে হয়। আমি কম্পিউটারে বাংলা নিয়ে কাজ শুরু করার পরে দেখি যে এই বিষয়টি প্রচন্ড অবহেলিত হিসেবে রয়েছে। সব সময় দেখেছি পত্র পত্রিকায় লিখা হতো যে আমাদের খন্ড-ত দরকার, যা ইউনিকোড আমাদেরকে দিচ্ছে না। অনেক আইটি বোদ্ধা অনেক কথা বলতেন, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো প্রক্রিয়ায় যাননি। আইটি সম্পর্কে আমাদের সরকার একেবারেই হতাশ। বাংলাদেশ থেকে একমাত্র আমি ইউনিকোডের সাথে তর্ক করেছিলাম খন্ড-ত নিয়ে। আমাকে সমর্থন করেছিলেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, ভারতের ডঃ গৌতম সেনগুপ্তা, মাইক্রোসফটের পিটার কন্সটেবল এবং পল নেলসন আর এডোবি ইঙ্ক-এর এরিক মুলার। অনেক কাজ করেছি, অনেক সময় দিয়েছি। কিন্তু দেশের কেউ এসব জানেনা এবং কখনো মূল্যায়ন করেনি এবং করবে বলে মনে হয়না। তাই যখন মাইক্রোসফট একটা সন্মান দিলো, তখন সত্যি চোখে পানি এসে গিয়েছিলো।

06. Is it first MVP for Bangladesh?
মাইক্রোসফট MVP প্রোগ্রাম চালু করার পরে এবারই প্রথম বাংলাদেশের কেউ এই উপাধী পেয়েছে। তবে আমি একা নই, C# ভাষার জন্য ওমর আল জাবির মিশো এই উপাধী পেয়েছে, যা সত্যই গর্বের একটা বিষয়। C# নতুন একটা প্রোগ্রামিং ভাষা, আর শুরুতেই মিশো এই বিষয়ে এত দক্ষতা দেখিয়েছে যে মাইক্রোসফট তাঁকে MVP উপাধি দিতে দ্বিধা বোধ করেনি। দক্ষিন এশিয়াতেই MVP’র সংখ্যা অনেক কম, তার উপরে বাংলাদেশ থেকে আমরা দু’জন, বিষয়টা আমাদের দেশের জন্য সত্যই গর্বের।

07. How will it benefited you?
MVP হওয়া সাধারণ কোনো ব্যাপার না। এটা হওয়া যেমন জটিল, এটা পালন করাও সেরকম জটিল। আমি যতদিন MVP থাকবেন, ততদিন TechNet অথবা .NET (যে কোনো একটি) পন্যগুলি ইচ্ছামত পর্যবেক্ষন করতে পারবো। পরিবর্তন/পরিবর্ধনের জন্য পরামর্শ দিতে পারবো, যা সাধারণ ব্যাবহারকারীরা পারবেনা। আমি পরীক্ষামূলক ভার্সনগুলি ফ্রী পাবোই, সাথে কোনো লাইসেন্স কিনতে চাইলে পাবে বিশাল ছাড়, এছাড়াও মাইক্রোসফট যখনি তাঁদের পন্যের উপরে আলোচনা সভা করবে, সেখানে আমাকে নিয়ে যাওয়া হবে তাঁদের খরচে (তবো পন্যটি আমি যে বিষয়ের উপরে MVP হয়েছি, সেই বিষয়ের হতে হবে)। সেটা যে কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে। এছাড়াও আমি উইন্ডোজে বাংলা প্রয়োগ নিয়ে কাজ করেছি যা প্রাথমিকভাবে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ থেকে কার্যকর হয়েছে এবং উইন্ডোজ ভিস্তাতে ১০০% কার্যকর হবে। তাই যেদিন উইন্ডোজ ভিস্তা অফিসিয়ালি প্রকাশিত হবে, সেদিন মাইক্রোসফটের রেডমন্ড হেড কোয়াটারের প্রকাশনা উৎসবে আমাকে আমন্ত্রিত করা হবে। সাথে সেই MVP-রাও থাকবে যারা মাইক্রোসফটকে ভিস্তা উন্নয়নে সাহায্য করেছিলেন। ইত্যাদী অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর সবচাইতে বড় পাওয়া হচ্ছে সন্মান এবং মূল্যায়ন।

08. What is the responsibility of an MVP? Any duty?
অবশ্যই। MVP-দের অনেক দায়িত্ব। যেমন আমি বাংলা নিয়ে আছি, তাই একটা সমগ্র বাংলা ব্যবহারকারীদের পক্ষ থেকে আমাকে কাজ করে যেতে হবে।

09. What did they send to you?
আসলে আমাকে তারা কি দিয়েছে সেটা আমি তেমন বড় করে দেখছিনা। আমি শুধু দেখছি যে সন্মান আমি পেয়েছি। MVP হবার পরে পল নেলসন আমাকে যা বললেন:
Hello from Beijing, China!

I have been working for Microsoft in China for one month now. I hope that all is well for you. Your help has been important to enable Bangla in the Microsoft products and the software of other companies. It is a pleasure to work with a person who has a passion to enable his language on the computer.

With best personal regards,
Paul Nelson

তবে সার্টিফিকেট এবং মাইক্রোসফট MVP-এর আইডি কার্ডের সাথে তাঁরা একটা ল্যাপটপ বহনকারী ব্যাগ এবং আনুসাঙ্গিক কিছু জিনিস দিয়েছে। এর আগে অবশ্য আমাকে একটা ডিজিটাল ক্যামেরা উপহার দিয়েছিলো।

10. What’s your future plan as an MVP?
জানিনা। সেভাবে এখনো কিছু ঠিক করিনি। এখন আবার আমি লিনাক্স নিয়ে ব্যাস্ত। আমি http://www.ekushey.org থেকে এতদিন উইন্ডোজ ভিত্তিক বাংলা কম্পিউটিং সমাধান দিয়ে এসেছি। এখন দেখছি উইন্ডোজের পাশাপিশি লিনাক্সের চাহিদা অনেক। তাই প্রচলিত কি-বোর্ড লে-আউট গুলি লিনাক্সের জন্য তৈরী করে দেবো। আর এর মধ্যে মাইক্রোসফটের কাজও চলবে।

  • বর্তমান কাজ – আমি আবার অঙ্কুর (http://www.ankurbangla.org) এর সাথে বাংলা অনুবাদ এবং লোকালাইজেশনের কাজ করছি। পুরা দমে বিভিন্ন ওপেনসোর্স সফটওয়্যারের অনুবাদ এবং লোকালাইজেশনের কাজ করছি। এগুলির মধ্যে আছে লিনাক্স ডেস্কটপ Gnome, KDE, ওপেসঅফিস, মোজিলা ফায়ারফক্স, মোজিলা থান্ডারবার্ড ইত্যাদী-এর বাংলা অনুবাদ। চলছে ইউনিকোডভিত্তিক বাংলা ফন্ট তৈরীর কাজও।
  • কিছু কথা – অনেকদিন ধরে বাংলা কম্পিউটিং নিয়ে কাজ করছি। যা করেছি, সব ওপেনসোর্স এবং বিনামূল্যে বিতরন করেছি এবং করবো। কিন্তু খারাপ লাগে যখন দেখি যে BCC টেন্ডার আহ্বান করেছে বাংলা সফটওয়্যার তৈরী করে দেয়ার জন্য। ভাবি, আমি বা আমার দল একুশে এবং অঙ্কুর এতদিন তাহলে কি করেছে যে আমার দেশের মানুষ বাংলা কম্পিউটিং নিয়ে ব্যবসা হবে! তাহলে কি আমাদের সব প্রচেষ্টা বৃথা!!