Tags
কিছুদিন আগেই বের হলো উইন্ডোস ইন্টারনেট এক্সপ্লোরার ৯-এর বেটা (অসমাপ্ত) সংস্করণ। তবে অনেকেই ইনস্টল করার পরে বিভিন্ন কারণে ফিরে যেতে চাইবেন পুরাতন সংস্করণ ৭ বা ৮-এ। প্রথমেই কন্ট্রোল প্যানেলের Programs and Features-এ গিয়ে অনেকে মন খারাপ করবেন যে সেখানকার তালিকায় উইন্ডোস ইন্টারনেট এক্সপ্লোরার ৯ না পেয়ে। কিন্তু চিন্তার কিছু নাই, আমরা চাইলেই যে-কোনো সময় ফিরে যেতে পারি পুরাতন সংস্করণে।
পুরাতন সংস্করণে যেতে আমাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেলের Programs and Features-এ, সেখানে বাম দিকের তালিকা থেকে View installed updates লিঙ্কে যেতে হবে।

ঐ লিঙ্কে গেলে আমরা যে তালিকা পাবো, সেখান থেকে উইন্ডোস ইন্টারনেট এক্সপ্লোরার ৯ নির্বাচন করে Uninstall বোতামে ক্লিক্ করলেই আমরা ফিরে যেতে পারবো আমাদের আগের সংস্করণে…
যারা এখনো উইন্ডোস ইন্টারেনট এক্সপ্লোরার ৯ ব্যবহার করে দেখেননি, তারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখতে পারেন।
no need to uninstall, IE8 had option to run as IE7 rendering mode and same way IE9 has IE7 and IE8 mode to run and test web site in earlier version.