বড় ফাইল ডাউনলোডের জন্য বিট্টরেন্ট প্রযুক্তির বিকল্প নাই, আর উইন্ডোজের সবচাইতে জনপ্রিয় বিট্টরেন্ট এপ্লিকেশন ইউটরেন্ট, ২০০৫ সালে শুরু হওয়া ছোট্ট একটা প্রকল্প এবং এখন সবচাইতে শক্তিশালী নেটওয়ার্কে পরিণত হয়েছে। শুরুতে ম্যাকের জগতে এর উপস্থিতি না থাকলেও এখন সেটা আছে, কিন্তু লিনাক্সের জন্য স্টেবল কিছু রিলিজ হয়নি, শুধু পরীক্ষামূলক কয়েকটি সংষ্করণ বের করেছে এই পর্যন্ত।
বেশ কিছুদিন ধরে লিনাক্সের জন্য একটা ভালো বিট্টরেন্ট এপ্লিকেশন খুঁজতে থাকি এবং অনেকগুলি সফটওয়্যার পরীক্ষা করে দেখি। উবুন্টুর সাথেই ট্রান্সমিশন নামের একটি এপ্লিকেশন ইনস্টল হয়ে আসে, কিন্তু সেটা সুবিধার কিছু মনেহয়না। কারণ যারা ইউটরেন্টের ফিচারগুলি একবার ব্যবহার করেছে, সেগুলি ছাড়া অন্যকিছু ব্যবহার করে ভালোলাগার কথা না। লিনাক্সের জন্য বা ক্রস্ প্ল্যাটফর্ম সবচেয়ে পুরাতন এবং ফিচার সম্বলিত এপ্লিকেশন ভুজ, কিন্তু এত বেশী ফিচার যে একটু পরেই বিরক্তি চলে আসে। আর শেষবার যখন ব্যবহার করেছিলাম, সেটা জাভা ভিত্তিক ছিলো, তাই রিসোর্স লেগে যেতো প্রচুর!
শেষে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ডেলইউজ। অসাধারণ এক বিট্টরেন্ট এপ্লিকেশন। ইউটরেন্টের সমস্থ ফিচার তো আছেই, সেই সাথে আছে ক্রস প্ল্যাটফর্মে চলার সুবিধা। মানে ম্যাক, লিনাক্স ও উইন্ডোজে চলবে এই ডেলউইজ। যারা বিট্টরেন্ট ব্যবহার করেন, তাদের এপ্লিকেশনটি একবার ব্যবহার করে দেখতে বললাম।
ওহ্ বলতে ভুলে গিয়েছিলাম, এটা কিন্তু একটা ওপেনসোর্স প্রকল্প।

Amit Seal Ami said:
It is my favorite 🙂
There is also tixati. Give it a try when you can.
Muctadir Dinar said:
Tixati is a good one. I have used it…
Omi Azad said:
Don’t see scheduler and WebUI on Tixati.
Crackbrained Shakkhor said:
libtorrent based clients are nice. Deluge, QBittorrent etc are outstanding softwares. Though I like Tixati better. It feels a bit faster to me, though I’m not sure if it is indeed, faster.
Amit Seal Ami said:
there is scheduler in Tixati AFAIR. Not sure about WebUI.
Omi Azad said:
Crackbrained Shakkhor Your client cannot download faster than your internet connection. 🙂
@[1242669013:2048:Amit Seal Ami] That scheduler only turns on and off. uTorrent and Deluge can give you 3 steps, Start, Slow, Pause 🙂
Anup Debnath said:
জানালায় সেটাপ দিলাম, দেখি কেমন হয়। ইউটরেন্ট বাদ দিছি ওদের ফালতু এডঅসন এর জন্য।.
Tanvir Mustafiz Khan said:
হাহাহ এইটা নিয়ে তো আমি ৫ বছর আগেই লিখসিলাম (http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=22&t=2007) 😛 কিন্তু এখন আর আগেরমত হাজার-হাজার সফটওয়্যার ঘাটাঘাটি করতে আগ্রহ পাইনা বা ইউটরেন্টে কোন সমস্যাও বোধ করিনা। কাজেই উবুন্টু বা অন্য লিনাক্স ডিস্ট্রোতে ডিলিউগ/ইত্যাদি ইনস্টল দিলেও উইন্ডোজে ইউটরেন্টই সই 🙂
btw ইউটরেন্টের এডঅন ফালতু হইলেও ইউটরেন্ট সফটওয়্যারটাতো জোস! বেচারারা অনেকদিন ভালোমানের ফ্রি সার্ভিস দিছে, এখন হালকা বিজনেস করার ইচ্ছা জাগতেই পারে। এডঅন/হাবিজাবি ইত্যাদি যুক্ত করলেও ঐসব ডিসেবল করার অপশনও রাখা আছে, ওগুলা টিক দিলেই হয়… 😛
Anup Debnath said:
তাই বলে আমাকে না বলেই আমার ব্রাউজের এডঅনস ডুকায় দিবে?
Omi Azad said:
I think Bittorrent took over uTorrent and started to make money. 🙂
Tanvir Mustafiz Khan said:
@[100001279180286:2048:Anup Debnath] তোমাকে বলেই তো ঢুকাচ্ছে! ইনস্টলের সময় কোনকিছু না পড়ে কি খালি নেক্সট নেক্সট ক্লিক কর? 😛
তবে হ্যাঁ অপশনগুলা ডিফল্টভাবে সিলেক্টেড রাখা ঠিক হয়নাই ইউজারের উপর ছেড়ে দেওয়া উচিৎ ছিল। তবে ডিফল্ট না দিলে বিজনেসও করতে পারবেনা তাই করার কিছু নাই 🙁
Anup Debnath said:
ওরা যখন প্রথম এই আপডেট দেয় যেটাতে ওই এডঅন্স ছিল তখন জিগায় নাই। আর আমি অন্তত কোনকিছু না পড়ে কি খালি নেক্সট নেক্সট ক্লিক করি না 😛
করলেও অন্তত এই ধরনের কিছুর বেলায় না।
Omi Azad said:
http://tech.priyo.com/blog/2012/07/10/4404.html
Anup Debnath said:
😛
Shanto Balok said:
Bit comet ta valo.
valo speed tante pare.
মো আশিকুর রহমান নূর said:
দেখি, চালায় কেমন লাগে.
Md Rezaur Rahman said:
Qbittorent is a very good torrent client, I think this is the best. You can give it a shot…..
Borhan Uddin said:
অমি ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিই! অনেক দিন ধরে ব্যবহার করছি, আমার দেখা বেস্ট টরেন্ট ক্লায়েন্ট কারণ এটা দিয়ে ডাউনলোড স্পীড সবচেয়ে বেশি পাই। ইউটরেন্ট ফিউটরেন্ট যাই বলেন সব এর কাছে ফালতু।.