Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: আইটি বিশ্ব

International IT News & Articles

শেষ হলো বেসিস সফটএক্সপো ২০০৭

02 সোমবার এপ্রিল 2007

Posted by omiazad in আইটি বিশ্ব

≈ 15 Comments

কি বাজে একটা ইভেন্ট হতে পারে ভাবতে পারেন? আমি জানি যখন আপনারা এই লেখা পড়ছেন, মিডিয়াগুলি সফটএক্সপো’র গুণকীর্তন করতে করতে মানুষের মাথা নষ্ট করে রেখেছে। আমার মনেহয় শুরু থেকে শুরু করা উচিৎ যাতে সবাই বাস্তবের একটা ভালো ধারণা পায়।

স্থান – চীন মৈত্রী সন্মেলন কেন্দ্র: মেলা একটা ছাদের নীচে হলেও শীতাতপ নিয়ন্ত্রনের বিন্দুমাত্র ব্যবস্থা নেই। তবে বেসিস বা তার সাথে জড়িত লোকজন যখন সেমিনার বা গোল টেবিল বৈঠক করবে, তখন সেই কক্ষগুলিতে শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থা আছে। তার মানে প্রদর্শনকারী এবং পরিদর্শক চুলোয় যাক, কিছু যায় আসে না। এই গরমের মধ্যে পাঁচদিন যে কিভাবে কেটেছে সেটা যারা গিয়েছে তারাই জানে। এক পর্যায় আমি বেসিসের একজনকে প্রশ্ন করলে উনি বলেন যে এই ইভেন্টট শীতের দিকে হবার কথা ছিলো এবং বিভিন্ন রাজনৈতিক জটিলতার জন্য সময় গড়িয়ে গৃষ্মে চলে আসে, আর তাই তখন উনারা যে চুক্তি করেছিলো সেটাই বহাল আছে এবং সেজন্য শীত বা তাপ নিয়ন্ত্রনের কোনো ব্যবস্থা নেই। কি একটা lame excuse দেখালো! শুনলে লোম খাড়া হয়ে যায়। Continue reading »

iPhone-এর জন্য এ্যপল কম্পিউটার ইঙ্ক প্যাটেন্ট মামলায় জড়ালো

10 শনিবার ফেব্রু. 2007

Posted by omiazad in আইটি বিশ্ব

≈ Leave a Comment

এক সপ্তাহ হয়নি এ্যপল কম্পিউটার iPhone বের করেছে। এখনো বোঝা সম্ভব হয়নি iPhone কেমন জনপ্রিয় হবে। কিন্তু এরই মধ্যে বিশ্বখ্যাত নেটওয়ার্ক পণ্য প্রস্তুতকারক কোম্পানী “সিসকো” এ্যপল-এর উপরে প্যাটেন্ট লঙ্ঘন করার মামলা করেছে। গত মঙ্গলবারে সিসকো প্রতিনিধিরা সাংবাদিকদের জানায় যে iPhone নামটি গত ২০০০ সাল থেকে লিঙ্কসিস ইন্টারনেট ফোন বাজারজাত করার জন্য ব্যবহার করা হচ্ছে এবং নামটি ২০ মার্চ ১৯৯৬ সাল থেকে লিঙ্কসিসের প্যাটেন্ট করা। যেহেতু লিঙ্কসিস্ কোম্পানীর সমস্ত স্বত্ত এখন সিসকোর কাছে সেহেতু আগের সব প্যাটেন্টগুলি রক্ষা করার দায়ভার সিসকোর কাঁধে। Continue reading »

অফিস ২০০৭-এর ফাইল ব্যবহার করা যাবে পুরনো অফিসে

10 শনিবার ফেব্রু. 2007

Posted by omiazad in আইটি বিশ্ব

≈ 1 Comment

এরই মধ্যে আমরা জেনেছি মাইক্রসফট অফিস ২০০৭ জানুয়ারি মাসে সর্বসাধারণের হাতে এসে যাচ্ছে। তবে এই সংস্করণটির দাম তুলনামূলকভাবে বেশী হওয়ায় প্রথম ধপেই হয়তো সবাই কিনে ব্যবহার করতে পারবে না। কিন্তু অফিস ২০০৭-এর ব্যবহার যে থেমে থাকবে তাও না। সমস্যা হয়ে দাঁড়িয়েছে অফিস ২০০৭-এর ফাইলের ধরণ। মাইক্রসফট অফিস ২০০৭-এ ব্যবহার করা হয়েছে ওপেন ডকুমেন্ট ফরম্যাট। XML ভাষা ভিত্তিক এই ফরম্যাটটি ব্যবহার করা হয়েছে ফাইল সংরক্ষণের মধ্যে সর্বোচ্চ সুবিধা এবং নিরাপত্তা দেবার জন্য। কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে পুরনো সংষ্করণের অফিসগুলি। এর আগে মাইক্রসফট অফিসের নতুন সংষ্করণ বের হলেও সেই ফাইলগুলি পুরনো সংষ্করণও ব্যবহার করা যেতো, কিন্তু ওপেন ডকুমেন্ট ধরণের সমর্থন না থাকায় অফিস ২০০৭-এর ফাইলগুলি পুরনো অফিস সংষ্করণ যেমন অফিস XP, ২০০৩-এ ব্যবহার করা যায় না।  আর সেজন্যই মাইক্রসফট নিজস্ব উদ্দ্যোগে এর সমাধার উপহার দিচ্ছে ব্যবহারকারীদেরকে। http://office.microsoft.com/en-us/products/HA101686761033.aspx ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে মাইক্রসফট অফিস কম্পেটিবিলিটি প্যাক, যা ইনস্টল করলে পুরনো অফিস সংষ্করণ যেমন অফিস XP, ২০০৩-এ অনায়াসে অফিস ২০০৭-এর ফাইল ব্যবহার করা যাবে।

বিশ্বের সমস্থ অফিস স্যুট ব্যবহারকারীদের মাইক্রসফট এই টুলটি ডাউনলোড করে ইনস্টল করে নেবার জন্য আহ্বান জানিয়েছে।

আবহাওয়া জানে নিন ফায়ারফক্স থেকেই

10 শনিবার ফেব্রু. 2007

Posted by omiazad in আইটি বিশ্ব, ওপেন সোর্স

≈ 1 Comment

ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন সমস্যার জন্য ওপেনসোর্স ইন্টারনেট ব্রাউজার মোজিলা ফায়ারফক্স দিন দিন জনপ্রিয় হয়েই যাচ্ছে। আর শুধু ইন্টারনেট এক্সপ্লোরারের সমস্যার জন্য না, ফায়ারফক্সের বিবিধ সুযোগ সুবিধা এর জনপ্রিয়তার অন্যতম একটি কারন। এরকমই একটি সুবিধা হচ্ছে ফায়ারফক্স এক্সটেনশন। এক্সটেনশন নামেই কিছুটা বোঝা যায় যে ফায়ারফক্সের ব্যবহারিক সুবিধা বাড়ানোর বা এক্সটেন্ড করার জন্য এই সব এক্সটেনশন। আর এরকমই একটি এক্সটেনশন হলো ফরকাস্টফক্স। ফায়ারফক্স ব্যবহারকারীরা এই এক্সটেনশনটি ইনস্টল করে নিয়ে স্থানীয় আবহাওয়া খবরাখবর জানতে পারবেন। আর এরজন্য কোনো ওয়েব সাইটে যেতে হবে না। ফায়ারফক্সের টাস্কবারেই দেখাবে আবহাওয়ার তথ্য। সাথে সাথে দেখাবে আগামী দিনের পূর্বাভাস। সুন্দর এই এক্সটেনশনটি পাওয়া যাবে https://addons.mozilla.org/firefox/398/ সাইটে।

মোবাইল ভিডিও ফরমেটে ডাউনলোড করুন গুগলের ভিডিও আপনার মোবাইলে

09 শুক্রবার ফেব্রু. 2007

Posted by omiazad in আইটি বিশ্ব

≈ Leave a Comment

আপনি কি জানেন আপনি এখন গুগল ভিডিও সার্ভিস এর ভিডিও ডাউনলোড করতে পারেন মোবাইলে এবং মোবাইলের সবচাইতে জনপ্রিয় ফরম্যাট .3gp ফরম্যাটেই। আপনার মোবাইলের ব্রাউজার থেকে http://www.tinytube.net ব্রাউজ করুলে tinytube সাইটের মোবাইল ভার্সন দেখতে পাবেন। এবার পছন্দের ভিডিওর জন্য সার্চ করুন। রেজাল্ট আসলে Low/Mid/high লিন্ক গুলো দেখতে পাবেন। আপনার চাহিদানুযায়ী যে-কোনো একটি লিঙ্কে গেলে ভিডিওটি .3gp ফরমেটে ডাউনলোড হয়ে যাবে।

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.