Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: টিউটোরিয়াল

Tutorials

ডাউনগ্রেড করুন ইন্টারনেট এক্সপ্লোরার ৯

19 রবিবার সেপ্টে. 2010

Posted by Omi Azad in টিউটোরিয়াল, মাইক্রোসফট

≈ 1 Comment

Tags

ইন্টারনেট, উইন্ডোজ, এক্সপ্লোরার, বেটা, মাইক্রোসফট

কিছুদিন আগেই বের হলো উইন্ডোস ইন্টারনেট এক্সপ্লোরার ৯-এর বেটা (অসমাপ্ত) সংস্করণ। তবে অনেকেই ইনস্টল করার পরে বিভিন্ন কারণে ফিরে যেতে চাইবেন পুরাতন সংস্করণ ৭ বা ৮-এ। প্রথমেই কন্ট্রোল প্যানেলের Programs and Features-এ গিয়ে অনেকে মন খারাপ করবেন যে সেখানকার তালিকায় উইন্ডোস ইন্টারনেট এক্সপ্লোরার ৯ না পেয়ে। কিন্তু চিন্তার কিছু নাই, আমরা চাইলেই যে-কোনো সময় ফিরে যেতে পারি পুরাতন সংস্করণে।

পুরাতন সংস্করণে যেতে আমাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেলের  Programs and Features-এ, সেখানে বাম দিকের তালিকা থেকে View installed updates লিঙ্কে যেতে হবে।

ঐ লিঙ্কে গেলে আমরা যে তালিকা পাবো, সেখান থেকে উইন্ডোস ইন্টারনেট এক্সপ্লোরার ৯ নির্বাচন করে Uninstall বোতামে ক্লিক্ করলেই আমরা ফিরে যেতে পারবো আমাদের আগের সংস্করণে…

যারা এখনো উইন্ডোস ইন্টারেনট এক্সপ্লোরার ৯ ব্যবহার করে দেখেননি, তারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখতে পারেন।

টাকা দেয়া ছাড়াই ঝামেলামুক্ত ডাউনলোড

03 শনিবার জুলাই 2010

Posted by Omi Azad in টিউটোরিয়াল, সফটওয়্যার রিভিউ

≈ 15 Comments

Tags

ডাউনলোড, ড়্যাপিডশেয়ার, প্রিমিয়াম একাউন্ট, বিনামূল্যে, মেগাআপলোড, মেগাশেয়ার

ইদানিং আমাদের মধ্যে একটা চল শুরু হয়েছে, আমরা টিভি সিরিয়াল, সিনেমা বা কম্পিউটার গেইমস্ ডাউনলোড করি। কেনো? বাজারের সিনেমার ডিভিডিগুলিতে কথা কাজের মিল থাকেনা, বেশীরভাগই ভালো কোয়ালিটির হয়না। আর গেইমস্ কিনে আনলে দেখা যায় ভেতরে শত শত ভাইরাস দিয়ে ভরা। তাই অগত্যা ডাউনলোড করতেই হয়। ডাউনলোড করার জন্য আছে দুই রকম প্রযুক্তি, একটি বিট্‌টরেন্ট, অন্যটি এইচটিটিপি। আমাদের দেশের ইন্টারনেট থেকে বিট্‌টরেন্টে তুলনামূলক কম গতি পাওয়াযায় বিধায় আমরা এইচটিটিপি ব্যবহার করি। এখন এইচটিটিপি আবার আরেক ঝামেলা। ডারা ফাইলগুলি আমাদের সাথে শেয়ার করে, তারা ফাইল হোস্ট করার জন্য বিভিন্ন সেবা ব্যবহার করে; যেমন: ড়্যাপিডশেয়ার, মেগাআপলোড, নেটলোড, মেগাশেয়ার ইত্যাদী।

এখন এই সেবাগুলি ব্যবহার করার আবার কিছু সমস্যা আছে। আপনি যদি টাকা দিয়ে একাউন্ট না করেন, তাহলে এক আইপি থেকে একের বেশী ডাউলোড করতে গেলে বাঁধা দিবে। আবার আপনি যদি একটি আইপি শেয়ার করেন (যেমন: আপনার অফিসে বা গ্রামীণফোন ইন্টারনেটে বা পাড়ার ছোটো আইএসপিতে), তাহলেও বলবে আপনি বর্তমানে একটি ডাউনলোড করছেন এবং সেটি শেষ না হওয়া পর্যন্ত আপনি আরেকটি ডাউনলোড করতে পারবেন না। অথচ আপনি ডাউনলোড করছেন না।

এরকম সমস্যা থেকে বাঁচতে আমরা ড়্যাপিডশেয়ার বা মেগাআপলোডের একাউন্ট কিনে ব্যবহার করি। সেটারও সমস্যা আছে। আমি ড়্যাপিডশেয়ার কিনলাম, কিন্তু যে ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছি সেটা নেটলোডে দেয়া আছে। এই সব ঝামেলার সমাধান নিয়ে মিপোনি নামের একটি সমাধান এসেছে। এটা ব্যবহারের জন্য আপনার কম্পিউটারে শুধু ডননেট ফ্রেমওয়ার্ক ২ ইনস্টল করা থাকতে হবে। লিঙ্কগুলি ধরিয়ে দিলে ক্যপচা ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু মিপোনি নিজে নিজে করে। আপনি শুধু বসে বসে তামাশা দেখবেন!

তাহলে আর টাকা দিয়ে ড়্যাপিডশেয়ার ব্যবহার করার দরকার কি, মিপোনি দিয়ে কাজ সারলেই হয়। 🙂

————————–

আমি বলছিনা আসুন আমরা পাইরেসি করি, বা পাইরেডেট জিনিস ব্যবহার করি, কিন্তু এ ছাড়া আমাদের উপায় আপাতত নেই। আমি হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করি, কিন্তু কয়টা হলে হলিউডের সিনেমা দেখানো হয়! আমি একটা এক্সবক্সের গেইমস্ কিনে খেলতে চাই, কোথায় পাবো অরিজিনাল গেইমস্?

উইন্ডোস সেভেনে লাইভ ম্যাসেঞ্জারের আইকনকে টাস্কবারে ফিরিয়ে নিন

21 রবিবার ফেব্রু. 2010

Posted by Omi Azad in টিউটোরিয়াল, মাইক্রোসফট

≈ 3 Comments

অনেকদিন ধরে টেকনিকাল কিছু লেখা হয়না। ফেইসবুকে, ম্যাসেঞ্জারে, ইমেইলে অনেকেই নতুন নতুন টিপ নিয়ে লেখার জন্য বলছে। তাই লাইভ ম্যাসেঞ্জারের এই টিপস নিয়ে লেখা।

উইন্ডোস লাইভ ম্যাসেঞ্জার সবসময়ই জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার, যারা অনেক আগে থেকে এটা ব্যবহার করছেন তারা উইন্ডোস সেভেনে এর ব্যবহার পছন্দ নাও করতে পারেন। সেভেনে লাইভ ম্যাসেঞ্জার সিস্টেম ট্রে-তে না গিয়ে টাস্কবারে এসে বসে থাকে। আর যতগুলি চ্যাট উইন্ডো খুলি সেগুলি একসাথে গ্রুপ হতে থাকে।

চ্যাট উইন্ডোগুলি গ্রুপ হলে সমস্যা নেই, তবে সেগুলির সাথে বাড্ডি লিস্ট বা মূল উইন্ডোটি গ্রুপ হলে অনেক সময় ভালো লাগেনা।

আমরা চাইলে এই অবস্থার পরিবর্তন করতে পারি। এর জন্য আমাদের যেতে হবে C:\Program Files\Windows Live\ Messenger\ ফোল্ডারে, সেখানে msnmsgr.exe ফাইলটির উপরে মাউস দিয়ে রাইট ক্লিক্ করে Properties নির্বাচন করতে হবে। যে উইন্ডোটি খুলবে সেটির Compatibility ট্যাবে যেতে হবে-

এবার উপরের ছবির মতন Run this program in compatibility mode for এর ড্রপ ডাউন লিস্ট থেকে Windows Vista (Service Pack 2) নির্বাচন করে OK ক্লিক্ করতে হবে। ব্যাস, এখন ম্যাসেঞ্জার চালিয়ে দেখুন কোথায় যায়!

অবশ্যই মনে রাখতে হবে যে একজন এডমিন বা সমান ক্ষমতার ইউজার শুধু এই কাজ করতে পারবেন।

চট্‌জলদি খুলুন বিঙ

17 সোমবার আগস্ট 2009

Posted by Omi Azad in টিউটোরিয়াল, মাইক্রোসফট

≈ 7 Comments

Tags

ইঞ্জিন, গুগল্, বিং, বিঙ, মাইক্রোসফট, য়াহু, সার্চ

বেশীদিন হয়নি মাইক্রোসফট এমএসএন এর সার্চ বন্ধ করে উপস্থাপন করে লাইভ সার্চ বা উইন্ডোস লাইভ সার্চ। আবার কয়েকদিন আগে লাইভ বন্ধ করে দিয়ে নিয়ে এলো বিঙ। গুগল্-এর মতো সাধারণ ও শক্তিশালী না হলেও বিঙ কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন সব ফিচারের জন্য। কিন্তু এরই মধ্যে অনেকেই অভিযোগ করছেন যে বিঙ ব্যবহার করতে অনেক বেশী ব্যান্ডউইড্‌থ লাগে, কারণ বিঙ-এর মূল পাতাটি একটি বিরাট চিত্র ও ঐ চিত্র সংক্রান্ত তথ্য নিয়ে লোড হয়। আমরা যদি এই বিশাল চিত্র দেখা বন্ধ করে দেই, তাহলে বিঙ এর মূল পাতা চট্‌পট্ খুলে যাবে।

বিঙ এর মূল পাতার চিত্র বন্ধ করতে আমাদের যেতে হবে এই ঠিকানায়: http://www.bing.com/?rb=0 (উল্লেখ্য যে, আমরা যদি ব্রাউজারের ক্যাশ মুছে ফেলি, তাহলে আবার এই লিঙ্কে গিয়ে চিত্র বন্ধ করতে হবে)

চিত্র দেখানো পুনরায় চালু করতে চাইলে যেতে হবে এই ঠিকানায়: http://www.bing.com/?rb=1

মাইক্রোসফট বিঙকে শক্তিশালী করার জন্য অনেক পায়তাড়া করছে, এখন দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়!

নতুন সময়ের সাথে উইন্ডোসের সময় নিজে থেকে পরিবর্তন হবে

18 বৃহস্পতিবার জুন 2009

Posted by Omi Azad in টিউটোরিয়াল, বাংলাদেশ, মাইক্রোসফট

≈ 13 Comments

Tags

2003, 2008, Daylight, Saving, Server, Time, vista, windows, XP, উইন্ডোজ, এক্সপি, টাইম, ডেলইট, ভিস্তা, সময়, সার্ভার

দিনের আলো সংরক্ষণ ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কাল ১৯ জনু মধ্যরাত থেকে দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ১৯ জুন যখন রাত ১১টা বাজবে ঘড়িতে, তখন আমরা ঘড়িকে এক ঘন্টা এগিয়ে নিয়ে যাবো, অর্থাৎ ১১টা সময় রাত বারোটা করে ফেলতে হবে।

নতুন সময়সূচির সঙ্গে মাইক্রসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ঘড়ির সময়ও ঠিক করে নিতে হবে। এ জন্য সমাধান দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় এই সমাধানটি প্রদান করছে মাইক্রোসফট। যেই কম্পিউটারে উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৮ এবং উইন্ডোজ সার্ভার ২০০৩ ব্যবহৃত হচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে, সেসব কম্পিউটারে এ সমাধানটি কাজে লাগাবে।

সময়-সংক্রান্ত সমাধানটি পেতে এই ঠিকানা থেকে ইনস্টলারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবার কন্ট্রোল প্যানেলে ডেট অ্যান্ড টাইম অপশনে গিয়ে Time Zone Settings-এ গিয়ে (GMT + 06.00) Astana, Dhaka-এর পরিবর্তে (GMT + 06.00) Dhaka নির্বাচন করতে হবে। দিনের আলো সংরক্ষিত সময় (DST) কার্যকর করতে Automatically adjust clock for Daylight Saving Time ঘরে টিক্ দিন। ফলে ১৯ জুন রাত ১১টা থেকে সময় আপনা আপনি পরিবর্তিত হয়ে এক ঘন্টা এগিয়ে যাবে এবং ৩১ ডিসেম্বর ২০০৯ তারিখে আবার আগের অবস্থানে ঘড়ির সময় ফিরে যাবে।

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.