Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: টিউটোরিয়াল

Tutorials

পিওরটেক্সট্ – ভীষণ কাজের একটা কপি পেস্ট টুল

28 বৃহস্পতিবার মে 2009

Posted by Omi Azad in টিউটোরিয়াল, সফটওয়্যার রিভিউ

≈ 12 Comments

আমাদের প্রয়োজনে আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে লেখা কপি পেস্ট করি। যেমন একটি ওয়েব পেইজ থেকে আমারা প্রয়োজনে কিছু লেখা কপি করতে চাই একটি ওয়ার্ড ডকুমেন্টে। ঝামেলাটা হয় লেখার সাথে লেখার সাথে থাকা অপ্রয়োজনীয় জিনিস চলে আসে (যেমন ইউআরএল), যেটা আমরা রাখতে চাইনা। আবার দেখা যায় আমরা এক ডকুমেন্টের লেথা আরেক ডকুমেন্টে নিতে চাই, কিন্তু লেখার সাথে যে ফরম্যাটিং আছে সেটা আমি রাখতে চাইনা।

এই পরিস্থিতিগুলিতে সাধারণত আমরা লেখা আগে নোটপ্যাডে পেস্ট করি আবার সেখান থেকে কপি করে নিয়ে ওয়ার্ডে বা অন্যখানে পেস্ট করি, যাতে লেখার সাথে ফরম্যাটিং বা অন্যান্য আবর্জনা চলে না আসে।

এই জটিলতার অবসান ঘটাতে আমরা একটা ছোট্ট সফটওয়্যার ব্যবহার করতে পারি, যার নাম পিওরটেক্সট্। সফটওয়্যারটি পাওয়া যাবে এখান থেকে। সফটওয়্যারটি চালিয়ে রাখলে উইন্ডোসের সিস্টেম-ট্রে’র মধ্যে বসে থাকে আর কোনো ঝামেলা করে না। স্বাভাবিকভাবে Ctrl+C দিয়ে কপি করে নেয়া যে কোনো লেখা Windows Key+V দিয়ে পেস্ট করলেই পরিস্কার টেক্সট্ পেস্ট হয়ে যাবে।


আপনি চাইলে Windows Key+V এর বদলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন। আামার খুব কাজে লেগেছে, আশাকরি আপনাদেরও কাজে লাগবে সফটওয়্যারটি।

সংগ্রহ করুন উবুন্টু জন্টি জ্যাকোল্প (৯.৪) ডিভিডি বিনামূল্যে

24 শুক্রবার এপ্রিল 2009

Posted by Omi Azad in টিউটোরিয়াল

≈ 29 Comments

Tags

উবুন্টু, উবুন্তু, ডিভিডি, বিনামূল্যে, লিনাক্স

আমার ব্লগের পাঠকরা এবং লিনাক্স ব্যবহারকারীরা অনেকেই জানেন যে প্রতিবার উবুন্টু লিনাক্সের নতুন সংস্করণ আসার সাথে সাথে আমি এর ডিভিডি বিনামূল্যে কিছু সহজ শর্ত সাপেক্ষে বিতরণ করে থাকি।

গত ২৩ এপ্রিল ঝাকানাকা কিছু ফিচার নিয়ে বের হয়েছে উবুন্ট লিনাক্সের নতুন সংস্করণ জন্টি জ্যাকোল্প, সেদিনই বিভিন্ন মেইলিং লিস্টে সবাইকে জানিয়েছিলাম যে আমি ডিভিডি বিতরণ শুরু করবো গত রবিবার থেকে। কিন্তু নানা ব্যস্ততার জন্য ডিভিডি সংগ্রহ হয়ে গেলেও ঘোষণা দেয়া হয়ে ওঠেনি।

যাই হোক এক নজর দেখে নেই আমার কাছ থেকে কিভাবে পাবেন এই ডিভিডি:

  • ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু জন্টি জ্যাকল্প ডিভিডি সংগ্রহ করতে হবে।
  • বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।
  • আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।
  • গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।
  • বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য উৎসাহিত করা হলো।
  • গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই উবুন্তু জন্টি জ্যাকল্প সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।
  • একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।
  • ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো।
  • (ঐচ্ছিক) আমি মাঝারি মানের ডিভিডি সরবরাহ করি, তাই আপনাদের অনুরোধ করা হলো একেবারেই সস্তা দামের ফাঁকা ডিভিডি দেবেন না। কারণ আপনার দেয়া ডিভিডিটাই কিন্তু আমি রাইট করে আরেক ভাইকে দেবো। বিষয়টা অনুগ্রহ করে মাথায় রাখবেন।


উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১১ ৯৯৩৮ ১০০৫ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু জন্টি জ্যাকল্প এর ডিভিডি ছাড়াও কুবুন্তু জন্টি জ্যাকল্প এর ডিভিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রেও উপরোক্ত শর্তগুলি প্রযোজ্য হবে।

কিছুদিন আগে উবুন্টু জন্টি জ্যাকোল্পের ডেক্সটপ নটিফিকেশন ৩টি নমুনা পাবলিশ করা
হয়েছিলো, সেগুলি একবার দেখতে পারেন নমুনা ১, নমুনা ২, নমুনা ৩ লিঙ্কসমূহ থেকে।

সহজভাবে উইন্ডোস ভিস্তার অবাঞ্চিত সার্ভিস বন্ধ করে ভিস্তাকে হালকা করুন

12 সোমবার জানু. 2009

Posted by Omi Azad in টিউটোরিয়াল, মাইক্রোসফট

≈ 5 Comments

Tags

উইন্ডোজ, কম্পিউটার, ভিস্তা

আমরা কম বেশী সাবাই জানি যে উইন্ডোস ভিস্তায় চালাতে অনেক মেমরির প্রয়োজন হয়। রেম বেশী লাগবে ভয়ে তো অনেকে ভিস্তাই চালায় না।

অনেকে হয়তো জানেননা যে উইন্ডোস ভিস্তা একাই আপনার মেমরি খেয়ে বসে থাকেনা। আপনি হয়তো যেই এন্টিভাইরাসটি ব্যবহার করছেন, সেটা ভিস্তার চাইতে বেশী মেমরি ব্যবহার করছে বা আপনি যেই সিডি/ডিভিডি রাইটিং সফটওয়্যার ব্যবহার করছেন, সেটাও অনেক মেমরি ব্যবহার করছে। বিষয়গুলি একটু খেয়াল রাখা দরকার ভিস্তার ঘাড়ে দোষ চাপানোর আগে।

আমি কয়েকটা নমুনা দেই, ধরুন আপনি নরটন ২০০৯ পণ্যগুলি বা বিটডিফেন্ডার ২০০৯ এর পণ্যগুলি ব্যবহার করছেন অথবা নেরো বার্ণিং রোম ৯ ব্যবহার করছেন, তাহলে আপনার এমনিতেই অনেক বেশী রেম এর দরকার হবে। সেগুলি ভিস্তাতেই চালান আর এক্সপিতে চালান।

এর পরেও আপনি উইন্ডোস ভিস্তার অবাঞ্চিত সার্ভিস বন্ধ করে ভিস্তাকে হালকা করতে পারবেন। অনেক সফটওয়্যারই আছে যারা সার্ভিস অপটিমাইজ করতে সাহায্য করে। অনেকে আবার যা করেনা তার চাইতে বেশী দাবী করে থাকে, অনেকে মোটা অঙ্কের টাকাও দাবী করে। কিন্তু এত সব পছন্দের ভিড়ে আমরাও হাঁপিয়ে যাই কোনটা ব্যবহার করবো আর কোনটা ব্যবহার করে সত্যই ফায়দা হবে।

সদ্য আমি ভিস্তা সার্ভিস অপটিমাইজার নামের এটি সফটওয়্যার ব্যবহার করে সত্যই মুগ্ধ হয়েছি। সফটওয়্যারটি একদম ফ্রি! এবং সত্যই জটিল কাজ করে। বুঝে শুনে ভিস্তার অপ্রয়োজনীয় সার্ভিসগুলি বাদ দিয়ে দিলে ভিস্তার মেমরি ব্যবহার যেমন কমে তেমনি গতি বাড়ে।

প্রায় তিন মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে এই লিঙ্ক থেকে। কিন্তু এটা চালানোর জন্য মাইক্রোসফট ডটনেট ফ্রেমওয়ার্ক ৩.৫ সার্ভিস প্যাক ১ ইনস্টল খাকতে হবে। এই সফটওয়্যারটি ভিস্তার সব ভার্সন এবং প্ল্যাটফর্মে (৩২ বিট বা ৬৪ বিট) চলে।

আশাকরি সফটওয়্যারটি ব্যবহার করে ভালো লাগবে।

কেডিই-তে মাউসের সিঙ্গেল ক্লিকের কার্যকারিতা বন্ধ করা

10 সোমবার নভে. 2008

Posted by Omi Azad in ওপেন সোর্স, টিউটোরিয়াল

≈ Leave a Comment

Tags

Click, Kubuntu, Linux, Off, Single, Ubuntu, অ্যাপল, উইন্ডোজ, উবুন্টু, উবুন্তু, এক, এপল, কুবুন্টু, কুবুন্তু, ক্লিক্, বন্ধ, মাউস, ম্যাক, লিনাক্স

লিনাক্সে অনেকেই নোম (Gnome) ডেস্কটপ ব্যবহার করে, আবার অনেকে কেডিই (KDE) ব্যবহার করে। যার যা পছন্দ। কেডিই ৪ আসার পরে অনেক নোম ব্যবহারকারীরাই এটাকে নিজেদের ডেস্কটপ হিসেবে নিচ্ছে। কিন্তু ঝামেলা একটাই, নোম ব্যবহার করতে ফাইল/ফল্ডার খুলতে বা এপ্লিকেশন আরম্ভ করতে আইকনের উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক্ করতে হতো, আর কেডিইতে করতে হচ্ছে একবার। এটা অনেকের ভালো লাগে, আবার অনেকের কাছে বিরক্তিকর।

আমার জানা মতে, এই এক ক্লিকের জন্য বিরক্ত হয়েই অনেকে কেডিই ব্যবহার করেনা। আর তাই যারা এই সিঙ্গেল ক্লিকে ফাইল/ফোল্ডার খুলতে চাননা, তারা আমার এই নির্দেশিকা অনুসরণ করে সিঙ্গেল ক্লিক অপশন বন্ধ করতে পারেন।

আপনাকে প্রথমে K menu-তে ক্লিক্ করে কম্পিউটার ট্যাবে যেতে হবে। সেখানে গেলে System Settings একটি অপশন পাওয়া যাবে। তার উপরে ক্লিক্ করতে হবে।

Image 1

এখন System Settings উইন্ডো আসবে এবং সেখানে নীচের দিকে Computer Administration বিভাগের আওতায় Keyboard & Mouse একটি অপশন পাওয়া যাবে। সেটাতে ক্লিক্ করতে হবে।

Image 2

এর পরে যেই উইন্ডোটি আসবে সেটার বাম প্যানেলে মাউস নির্বাচন করলে ডান দিকে মাউসের কিছু অপশন আসবে। সেখানে নীচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে একটি অপশন দেয়া আছে Single-Click to open files and folders. আমাদেরকে এই অপশনটি নির্বাচন করতে হবে।

Image 3

এবার এপ্লাই করলেই এক ক্লিকের বিরক্তি থেকে মুক্তি পাওয়া যাবে চীরতরে।

আমার মনেহয় উইন্ডোস মানুষকে ডাবলক্লিক্ করতে শিখিয়েছে। অনেক আগে কিন্তু ম্যাকেও সিঙ্গেল ক্লিক্ ছিলো। 🙂

বিনামূল্যে উবুন্টু ইন্ট্রেপিড আইবেক্স ডিভিডি (আবারও!!!)

02 রবিবার নভে. 2008

Posted by Omi Azad in ওপেন সোর্স, টিউটোরিয়াল

≈ 24 Comments

Tags

CD, DVD, Free, Intrepid Ibex, Kubuntu, Ubuntu, Xubuntu, ইন্ট্রাপিড আইবেক্স, উবুন্টু, উবুন্তু, কুবুন্তু, ডিভিডি, বিনামূল্য, যুবুন্তু

প্রচলিত যতগুলি লিনাক্স ডিস্ট্রিবিউশন আছে তাদের মধ্যে ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বব্যাপী উবুন্টু লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

এই বছর এপ্রিলে যখন হার্ডি রিলিজ হয় তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই অপারেটিং সিস্টেমটি বিনামূল্যে বিতরণ করার। আর আমি প্রায় ৪০০ ডিভিডি বিতরণ করেছিলাম। কিছুদিন আগে যখন ইন্ট্রেপিড আইবেক্স রিলিজের তারিখ জানলাম, তখন বিতরণ বন্ধ করে দিয়েছিলাম, যে একবারে নতুনটা বিলি করবো।

অনেকেরই ইন্টারনেটের লাইনের জোর কম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগের মতই সহজ শর্ত সাপেক্ষে আমি ডিভিডিগুলি বিতরণ করবো এবং যে কেউ আমার কাছ থেকে এই ডিভিডি সংগ্রহ করতে পারবেন।

শর্তগুলি এরকম-

  1. ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে হবে।
  2. বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।
  3. আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।
  4. গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।
  5. বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য উৎসাহিত করা হলো।
  6. গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।
  7. একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।
  8. ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো
  9. (ঐচ্ছিক) আমি মাঝারি মানের ডিভিডি সরবরাহ করি, তাই আপনাদের অনুরোধ করা হলো একেবারেই সস্তা দামের ফাঁকা ডিভিডি দেবেন না। কারণ আপনার দেয়া ডিভিডিটাই কিন্তু আমি রাইট করে আরেক ভাইকে দেবো। বিষয়টা অনুগ্রহ করে মাথায় রাখবেন।

উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১৭ ১৭৫২ ৩০৫২ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। আপনি যদি রাজশাহী বা আশে পাশে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৯ ১২৮৯ ১৫৫০ নম্বরে রাজু’র সাথে যোগাযোগ করুন।

উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু ৮.১০ এর ডিভিডি ছাড়াও কুবুন্তু ৮.১০ এর ডিভিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রেও উপরোক্ত শর্তগুলি প্রযোজ্য হবে।

এবার ইন্ট্রেপিড আইবেক্সের নতুন কিছু ফিচার উল্লেখ করা যাক-

  • নোম ২.২৪
    • ট্যাব সমর্থন যুক্ত নটিলাস
    • ট্র্যাস থেকে এখন ফাইল উদ্ধার করা যায়
    • আর্কাইভ ম্যানেজার হিসেবে থাকছে ফাইল রোলার যা p7zip ব্যবহার করে ইঞ্জিন হিসেবে।
    • এপ্লিকেশন চালু রেখে হঠাৎ করে কম্পিউটার থেকে লগ অফ বা বন্ধ করতে গেলে আপনাকে এপ্লিকেশন বন্ধ করার সতর্কবার্তা দেখানো হবে।
    • “Quit…” মেনুটি সুন্দর করে সাজানো হয়েছে Mac OS X-এর মেনুর মতন করে, যেটা আগে এক্সপির মতন ছিলো।
  • আলফা ৪ ব্যবহার করে থিম চকচকা করা হয়েছে।
  • ওপেন অফিস ৩ থাকছে (আলাদা ইনস্টল করতে হয়) যা দিয়ে মাইক্রোসফট অফিস ২০০৭ এর ফাইল ব্যবহার করা যায়।
  • লিনাক্স কার্নেল ২.৬.২৭ (আমি এটা ইন্টারনেট থেকে জেনেছি, নিজে নিশ্চিত হতে পারিনি যে এটা আছে কি না)
  • কম্পিজ ০.৭.৭ দিয়ে চোখ ধাঁধানো ইফেক্ট দেয়া হয়েছে।
  • নতুন নেটওয়ার্ক ম্যানেজার।
  • এডোবি ফ্লাশ প্লেয়ার আগে থেকেই দেয়া থাকছে।
  • হার্ডওয়্যার ম্যানেজার দেয়া হয়েছে।
  • ইউএসবি থেকে ইনস্টল করার জন্য usb-creator প্যাকেজ দেয়া হয়েছে।
  • X.Org 7.4 এবং X Server 1.5 ও Mesa 7.1 যুক্ত করা হয়েছে।

এছাড়াও যেগুলো পরিবর্তন চোখে সহজভাবে পড়বে সেগুলি হলো প্যানেলগুলো আরও উজ্জ্বল হয়েছে। বাটনগুলো আরও সুন্দর গ্লসি। ডিফল্ট মেন্যুও উজ্জ্বল হয়েছে এবং কাজের জন্য সুবিধাজনক। রিমুভেবল মিডিয়া মাউন্ট-আনমাউন্ট করা। কিছু ছোটখাটো বিষয় অনেক সহজ করে দিয়েছে সবকিছু। যেমন ডিফল্ট গেস্ট একাউন্ট। সেই সাথে রিস্টার্ট/সাটডাউন/লগআউট/সুইচ ইউজার ইত্যাদি একটা মেন্যুতে নিয়ে এসেছে। নেটওয়ার্ক ম্যানেজারকে আরও উন্নত করেছে। বিভিন্ন ধরনের কানেকশন সেটআপ একটি ম্যানেজারের আওতায় এনেছে। মোবাইল ইন্টারনেট কানেকশন এখন অনেক সহজ।

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.