Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: টিউটোরিয়াল

Tutorials

বিনামূল্যে ম্যাকাফি ভাইরাস স্ক্যান প্লাস

16 শুক্রবার মে 2008

Posted by Omi Azad in টিউটোরিয়াল, সফটওয়্যার রিভিউ

≈ 31 Comments

Tags

AOL, Free, McAfee, Security, এওএল, ফ্রি, বিনামূল্যে, ভাইরাসগার্ড, ম্যাকাফি, সিকিউরিটি

উইন্ডোজ ব্যবহারকারী আমরা সবাই এন্টিভাইরাস ব্যবহার করি। আমাদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য সিকিউরিটির আরও অনেক টুল ব্যবহার করি আমরা, এই যেমন ফায়ারওয়াল, এন্টিস্পাইওয়্যার ইত্যাদী। কিন্তু বাংলাদেশের বেশীরভাগ ব্যবহারকারীই চোরাই এন্টিভাইরাস চালিয়ে মনে করে অনেক বেশী নিরাপদ আছে।

একটা জিনিস আমাদের বোঝা উচিৎ যে এন্টিভাইরাস কোম্পানিগুলি এত টাকা খরচ করে ভাইরাসগার্ড বানিয়েছে, আরও টাকা লগ্নি করে সেটা মার্কেটিং করছে, আপনি সেটা সঠিক উপায়ে না কিনলে কি আপনাকে এমনি এমনিই তারা নিরাপত্তা দিয়ে যাবে? তারাও বোঝে কে কিনে চালাচ্ছে আর কে চুরি করে চালাচ্ছে।

আপনি যখন ইন্টারনেটের মাধ্যমে আপনার ভাইরাস গার্ডের ভাইরাস ডাটাবেইজ আপডেট করতে চাইছেন তখনই তরার বুঝতে পারছে যে আপনি কি চালান এবং আপনার সংযোগকে লাথি দিয়ে অন্য ভুয়া আপডেটের কাছে পাঠিয়ে দেয়। ফলাফলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপডেট পেলেন, আসলে আপনি কিছুই পেলেন না।

কিন্তু কিছু উপায় আছে যা ব্যবহার করে আপনি সত্যিকারের নিরাপত্তা পাবেন। যেমন আভিরা, এভিজি, আভাস্ত এরা একেবারেই বিনামূল্যে নুন্যতম নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এই মন চায় যে মোর। টাকা খরচ করতে চাইলে ৭০০ টাকা দিয়ে বাজার থেকে বিটডিফেন্ডার কিনে ফেলুন। এখন প্রথম তিনটি এন্টিভাইরাসের তালিকায় বিটডিফেন্ডার আছে। টাকা দিয়ে আবার আভিরা, এভিজি বা আভাস্ত কিনতে যায়েন না। অযথা টাকা পানিতে ফেলে দেয়া হবে।

আর মাগনা ১০০% নিরাপত্তা পেতে চাইলে আমার উদাহরণ অনুসরণ করতে থাকুন। তার আগে একটু ব্যাখ্যা করে নেই। এওএল বা আমেরিকা অনলাইন তাদের ব্যবহারকারীদেরকে বিনামূল্যে নিরাপত্তা সেবা দিয়ে আসছে অনেক আগে থেকে। কিছুদিন আগেও তারা এই নিরাপত্তা দিতো ক্যাসপারস্কাই দিয়ে। সম্প্রতি ক্যাসপারস্কাই-এর পারফরমেন্স খারাপ হয়ে যাওয়ায় আর ম্যাকাফির পারফরমেন্স ভালো হয়ে যাওয়ায় এরা ক্যাসপারস্কাই বাদ দিয়ে ম্যাকাফি দিয়ে নিরাপত্তা দিচ্ছে।নাম ভাইরাস স্ক্যান প্লাস হলেও এর সাথে ফায়ারওয়াল আছে। বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।

আপনিও চাইলে এই ম্যাকাফি মাগনা নিয়ে আজীবন চালাতে পারেন। সেটা পাবার জন্য প্রথমে ইন্টারনেট এক্সপ্লোডার দিয়ে যেতে হবে এই ঠিকানায়। সেখানে গেলেই দেখা যাবে ইউজারনেম/পাসওয়ার্ড চাইছে। ইউজারনেমের স্থানে লিখুন ইংরেজীতে “ইউএসম্যাকাফিউইজার” আর পাসওয়ার্ডে লিখুন “123free” আর পরে দেখলেই বুঝবেন কি করতে হবে।

অনুগ্রহ করে কেউ অন্যের ক্ষতি করার জন্য পাসওয়ার্ড বদল করবেন না। এটা সবার জন্য উন্মুক্ত, তাই সবাই এটা বিনামূল্যে ব্যবহার করুন।

আচ্ছা অনেকেই এখন মন্তব্যে লিখবেন কি ইউজারনেম লিখবেন বুঝতে পারছেন না। আমি ইচ্ছে করেই বাংলায় লিখলাম। কারণ এওএল যদি দেখে আমার ব্লগ থেকে ওদের সাইটে ট্রাফিক যাচ্ছে আর একই ইউজারনেম ব্যবহার করছে তাহলে ওরা এখানে এলে ইংরেজী পড়ে বুঝে ফেলতে পারে। 🙂 তাই একটু চালাকি। তাও আপনাদের হিন্ট দিয়ে দেই। আমি লিখেছি ইউএস, আপনারা লিখবেন us, এভাবে। বুঝতে না পারলে মন্তব্যে ইমেইলের মাধ্যমে জানতে চান, আমি ইমেইল করে দেবো। কেউ মাতব্বরি করে মন্তব্যে কি বুঝলেন সেটা লিখতে যায়েন না।

🙂

বিনামূল্যে উবুন্তু ডিভিডি সংগ্রহ করুন

30 বুধবার এপ্রিল 2008

Posted by Omi Azad in ওপেন সোর্স, টিউটোরিয়াল

≈ 41 Comments

Tags

CD, DVD, Free, Hardy Heron, Kubuntu, Ubuntu, Xubuntu, উবুন্টু, উবুন্তু, কুবুন্তু, ডিভিডি, বিনামূল্য, যুবুন্তু, হার্ডি হেরণ

আমি মাইক্রোসফটের এমভিপি হলেও লিনাক্স ব্যবহার করার জন্য আমি সকলকে উৎসাহিত করি এবং নিজেও লিনাক্সে কাজ করি। অন্যরা যাতে নিত্যদিনের কম্পিউটিং এ লিনাক্স ব্যবহার করতে পারে সেজন্য আমি আমার ব্লগে এবং বিভিন্ন ফোরামে অনেক রকম সাহায্যও করে থাকি।

আমি উবুন্তুর সর্বশেষ সংষ্করণ ৮.০৪ (যা হার্ডি হেরণ নামে পরিচিত) ডাউনলোড করেছি এবং বন্ধু বান্ধবের কাছে ইতিমধ্যে সেটা বিতরণ করেছি। আমি চাই সকলেই হার্ডি ব্যবহার করুক নিত্যদিনের কম্পিউটিং এ এবং অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করুক।

তাই আমি বিনামূল্যে উবুন্তু ডিভিডি বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। সহজ শর্ত সাপেক্ষে আমি ডিভিডিগুলি বিতরণ করবো এবং যে কেউ আমার কাছ থেকে এই ডিভিডি সংগ্রহ করতে পারবেন।

শর্তগুলি এরকম-

  1. ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে হবে।
  2. বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।
  3. আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।
  4. গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।
  5. বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য অনুরোধ করা হলো।
  6. গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।
  7. একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।
  8. ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো

উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১১ ৯৯ ৩৮১ ০০৫ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু ৮.০৪ এর ডিভিডি ছাড়াও উবুন্তু ৮.০৪, কুবুন্তু ৮.০৪ এবং যুবুন্তু ৮.০৪ এর সিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রে্ও উপরোক্ত শর্তগুলি পাত্র হিসেবে প্রযোজ্য হবে।

উবুন্টু লিনাক্সে ভিডিও দেখার ব্যবস্থা করা…

27 রবিবার জানু. 2008

Posted by Omi Azad in ওপেন সোর্স, টিউটোরিয়াল

≈ 2 Comments

উবুন্টু ইনস্টল করে মানুষ যেমন এমপিথ্রি বাজানো নিয়ে অভিযোগ করে “উবুন্টু লিনাক্সে এমপিথ্রি বাজে না” সেরকম অভিযোগ করে ভিডিও দেখা নিয়ে। কোনো ভিডিও ফাইল চলে না, ডিভিডি দেখা যায় না। ইন্টারনেট থেকে ডাউনলোড করা পাইরেটেড মুভিগুলি চলে না, ইত্যাদী ইত্যাদী। এই টিউটোরিয়ালটি লিখছি এই সবকিছুর সমাধান নিয়ে। ভিডিও ল্যান মিডিয়া প্লেয়ার বা সংক্ষেপে ভিএলসি মিডিয়া প্লেয়ার হলো সব সমস্যার এক সমাধান। প্রচলিত প্রায় সবরকম মিডিয়া ফরম্যাট সমর্থন করে এই মিডিয়া প্লেয়ারটি, লিনাক্সের পাশাপাশি রয়েছে উইন্ডোজ এবং ম্যাক ওএস এর সমর্থন। দিন দিন জনপ্রিয়া হয়ে উঠছে এই মিডিয়া প্লেয়ারটি। কিভাবে এটা ইনস্টল করা যায়, সেটাই দেখবো এই টিউটোরিয়ালে।

কাজ শুরু করার আগে আমাদের উবুন্টু লিনাক্সে সফটওয়্যার ইনস্টলেশনের প্রথম ধাপ হয়ে আসতে হবে। তারপরে সিনেপ্টিক মেনু’র Search বোতামে ক্লিক্ করবো।

Synaptic Package Manager

এবার যে উইন্ডোটি আসবে, তাতে vlc লিখে Search বোতামে ক্লিক্ করবো। সিনেপ্টিক কিছুক্ষণ সময় নিয়ে রিপোজিটারির মধ্যে অনুসন্ধান করে আমাদের সামনে ফলাফলের একটি তালিকা উপস্থাপন করবে। Continue reading »

ওয়েবে ভোটার তালিকা তথ্য সংশোধনের সুযোগ

25 শুক্রবার জানু. 2008

Posted by Omi Azad in টিউটোরিয়াল, বাংলাদেশ

≈ 50 Comments

তথ্যপ্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলছে। এ কথা বোঝা যায় ওয়েবসাইটে ভোটার তালিকা প্রকাশ ও সংশোধনের সুযোগ দেওয়ার মাধ্যমে। সরকারি ও বেসরকারি পর্যায়ে ইন্টারনেট, অনলাইন ও ওয়েবসাইটের ব্যবহার আমাদের দেশে দিন দিন বাড়ছে। একজন ভোটার এখন www.voterlist.gov.bd ঠিকানার ওয়েবসাইটে ঢুকে তাঁকে দেওয়া পিন বা ব্যক্তিগত পরিচিতি নম্বর, জন্ন তারিখ এবং ওয়েব পাতায় থাকা নিরীক্ষা সংকেত লিখে তার নিজের ভোটারসংক্রান্ত তথ্য যাচাই করে দেখতে পারবেন। আর তথ্য-সংক্রান্ত যেকোনো ধরনের ত্রুটি সংশোধনের জন্য তিনি ওয়েবসাইটের মাধ্যমেই অনুরোধ করতে পারবেন। নির্বাচন কমিশন একটি শুদ্ধ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে এই ওয়েবসাইটটি প্রকাশ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টাইগার আইটি বিডি ডট কম যৌথভাবে এ সাইটটি তৈরি করেছে।

এই সাইটে জন্নতারিখ কীভাবে লিখতে হবে তার একটি নমুনা দেওয়া থাকলেও পিন কীভাবে লিখতে হবে তার কোনো নির্দেশনা নেই। অর্থাৎ ১৭ সংখ্যার এই নম্বর কি একটানা লিখতে হবে নাকি যেভাবে কাগজে ফাঁক দিয়ে দিয়ে নম্বর সরবরাহ করা হয়েছে, সেভাবে লিখতে হবে তার কোনো নির্দেশনা নেই। তবে সাইটটিতে ঢুকে দেখা গেছে একটানা এই নম্বর লিখেই ভোটারের তথ্য পাওয়া যায়। এ প্রতিবেদক লেখার সময় (২৩ জানুয়ারি) এই সাইটে ঢাকা মহানগরীর উত্তরা, উত্তরখান, ক্যান্টনমেন্ট, কোতোয়ালী, তেজগাঁও, ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, সুত্রাপুর ও হাজারীবাগ থানার ভোটার দের তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটটি সবার পরিচিতও বটে। গুগলে বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে ‘ইলেকশন কমিশন বাংলাদেশ’ লিখে তথ্য খুঁজলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি পাওয়া যায়। কিন্তু ভোটার তালিকা সংশোধনের ওয়েবসাইটটির ঠিকানা সার্চ ইঞ্জিন ব্যবহার করে বের করতে না পেরে, খবরের কাগজ থেকে ঠিকানাটি সংগ্রহ করতে হয়েছে। অন্ততপক্ষে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার তালিকা সংশোধন-সংক্রান্ত ওয়েবসাইটের একটি সংযুক্তি (লিঙ্ক) থাকা দরকার। এটি কিন্তু স্বাভাবিক নিয়মেই থাকার কথা, যেহেতু ভোটার তালিকা প্রণয়ন করা নির্বাচন কমিশনের একটি কাজ। যত দিন ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে, তত দিন পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের প্রথম পাতায় দৃষ্টিগোচর করে ভোটার তালিকা সংশোধনের ওয়েবসাইটের ঠিকানাটি এখন থেকেই থাকা দরকার।

পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ভোটার তালিকার জন্য ছবি তোলা, আঙ্গুলের ছাপ দেওয়ার কমবেশি ১৫দিন পর ওয়েবে ভোটারের তথ্য পাওয়া যাবে। ওয়েবে প্রকাশের পর ১৫ দিন পর্যন্ত ভোটার অনলাইনে তাঁর তথ্য সংশোধনের সুযোগ পাবেন।
ইন্টারনেট ব্যবহারকারী কয়েকজনের সঙ্গে কথা বলে দেখা গেল, তাঁদের কেউ কেউ পত্রিকায় খবরটি পড়েছেন, আবার অনেকেই পড়েননি। এ অবস্থায় যাঁরা পত্রিকা পড়েন না, তাঁদের জন্য বেতার এবং টেলিভিশনে যেমন ভোটার তালিকা ওয়েবে সংশোধনের বিজ্ঞপ্তিটি প্রচার হওয়া দরকার, তেমনি একজন থেকে অন্যজনের মুখে মুখে তথ্যটি ছড়িয়ে পড়ার জন্য হলেও কিছুটা সময় দেওয়া দরকার। তা ছাড়া কেউ যদি হ্যাক করতেই চায়, তার জন্য ২৪ ঘণ্টাই যথেষ্ট, ১৫ দিন নয়।

ওয়েবে ভোটার তালিকা সংশোধনের এই সুযোগ আপাতত ঢাকা সিটি করপোরেশনের ভোটারদের জন্য উন্নুক্ত করা হলেও এটি পর্যায়ক্রমে সকল জেলা ও উপজেলার জন্য চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। একজন ভোটার যদি দেখেন যে প্রকাশিত তথ্যে কোনো ধরনের ভুলত্রুটি রয়েছে, তবে তিনি শুদ্ধ তথ্যসহ ভুলের বিষয়টি মন্তব্যের ঘরে উল্লেখ করতে পারবেন। তবে তিনি নিজ হাতে মূল তথ্যভান্ডার (ডেটাবেইস) কোনো তথ্যই সংশোধন করতে পারবেন না। তিনি ভুলগুলো উল্লেখ করে দেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন সেই ভুলগুলো সংশোধন করে তাঁর জন্য নির্ধারিত ওয়েব পাতাটি হালনাগাদ করবে। সর্বশেষ হালানাগাদ সম্পর্কে একজন ভোটার জানতে পারবেন কি না সে সম্পর্কে কোনো কিছু ওয়েবসাইটে বলা নেই।

এই ওয়েবসাইটটি বাংলা ভাষায় প্রস্তুত করা হয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। আর যে কাজের জন্য সাইটটি, অর্থাৎ ভোটারের তথ্য জানা সে কাজটি খুব দ্রুত হয় এতে।
উৎস: দৈনিক প্রথম আলো
লেখক: মোহাম্মদ গোলাম নবী
লেখকের সাথে যোগাযোগ ই-মেইল: gnabi1969@yahoo.com

আপডেট: আমি একটা নুতন ওয়েব সাইটের সন্ধান পেলাম, সেখানে না-কি ভোটারের তথ্য পাওয়া যায়। আরও জানতে দেখুন: http://www.becvoterlist.com/

উবুন্টু লিনাক্সে ইন্টারনেট কানেকশন শেয়ার করা

24 বৃহস্পতিবার জানু. 2008

Posted by omiazad in ওপেন সোর্স, টিউটোরিয়াল

≈ 11 Comments

আনেকেই জানেননা যে একসময় আমার একটা আইএসপি ছিলো দিনাজপুরে। একটি আইএসপি’র মূল কাজ হচ্ছে এক উৎস থেকে ইন্টারনেট গ্রহণ করে বিভিন্ন গ্রাহকের কাছে বিলি করা। এর বাহিরে অন্যান্য কাজও থাকে, কিন্তু মূল কাজ ওটাই। আমার যখন আইএসপি ছিলো আমি এই জিনিসগুলি বুঝতাম না আর আমাকে যারা ভি-স্যাটের মাধ্যমে লাইন দিয়ে গিয়েছিলো তারা বিভিন্ন তাল বাহানা করে লক্ষ লক্ষ টাকা নিয়ে গিয়েছিলো আমার কাছ থেকে। আমার স্যাটেলাইট মোডেম থেকে কানেকশন গিয়ে ঢুকতো একটা সার্ভারের ল্যান কার্ডে আর সেটা সার্ভারে বিভিন্ন প্রথার মাধ্যমে রাউট হয়ে আরেক ল্যান কার্ড দিয়ে বের হয়ে আসতো এবং সেই বের হয়ে আসা কানেকশনটাই আমরা শেয়ার করে দিতাম গ্রাহকদের।

আইএসপি’র মতই আমার অনেকে বাসাবাড়িতে একাধিক কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি। একটি কানেকশন আইএসপি থেকে এসে ঢোকে একটি কম্পিউটারে আর সেই কম্পিউটার থেকে শেয়ার হয়ে যায় ক্লায়েন্টগুলিতে। উইন্ডোজে বিষয়টি খুবই সোজা এবং আমি সদ্য শিখলাম যে লিনাক্সেও বিষয়টি সোজা। এই টিউটোরিয়ালে আমি সেটাই উপস্থাপন করবো যে কিভাবে লিনাক্স দিয়ে ইন্টারনেট শেয়ার করা যায়। 🙂

প্রথমেই আমাদের লাগছে একটি কম্পিউটার দু’টো ল্যান কার্ড সহ। জিনোম প্যানেল থেকে System -> Administration -> Network -এ যাবো।

Continue reading »

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.