Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: টিউটোরিয়াল

Tutorials

উইন্ডোজ ভিস্তায় ব্লুটুথ ব্যবহার

01 রবিবার এপ্রিল 2007

Posted by omiazad in টিউটোরিয়াল, মাইক্রোসফট, সফটওয়্যার রিভিউ

≈ 16 Comments

বাংলাদেশের বাজারে ব্লুটুথ এখন খুব সহজলভ্য একটা পণ্য। মোবাইল, ক্যামেরা, এমপিথ্রি প্লেয়ার প্রায় সব পোর্টেবল ডিভাইসে ব্লুটুথ-এর ব্যবহার রয়েছে। জাপানের সনি’র আবিষ্কৃত এই প্রযুক্তিটি সত্যই মজার। আগে একটা মোবাইল থেকে ছবি কম্পিউটারে নিতে বা কম্পিউটার থেকে এমপিথ্রি প্লেয়ারে গান নিতে তার ব্যবহার করতে হতো, এখন তার ছাড়াই এই প্রযুক্তি ব্যবহার করে খুব সহজে যোগাযোগের কাজগুলি করা যায়। ব্লুটুথের আরও বিবিধ ব্যবহার রয়েছে, যেমন: কম্পিউটারের মধ্যে তারবিহীন নেটওয়ার্কিং, তারবিহীন মাউস এবং কী-বোর্ড ব্যবহার, তারবিহীন হেডফোন ব্যবহার ইত্যাদী। তবে বাংলাদেশে এর ব্যবহার সবচাইতে বেশী হয়ে থাকে মোবাইলের সাথে কম্পিউটারের যোগাযোগের জন্য।

আমরা একেকজন একেকটা মডেলের মোবাইল ব্যবহার করি। তাদের তারের মডেলও আবার ভিন্ন, আবার ২৫০ টাকার কমে কোনো কেবল পাওয়া যায়না (নিজের দোকান হলে অবশ্য আলাদা কথা) বাজারে। তাই ব্লুটুথ হলো একটি সামগ্রীক সমাধান। প্রায় সব ভালো মোবাইলে এটা উপস্থিত এবং এক সেটিং দিয়েই সব মোবাইলে একরকম কাজ করা যায়। একবার ব্লুটুথ ইনস্টল করে নিয়ে মোবাইল ভেদে আলাদাভাবে কিছু করতে হয়না। ২৫০ টাকার ভেতরে বাংলাদেশের বাজারে খুব সুন্দর ব্লুটুথ ডঙ্গল পাওয়া যায়। তার নষ্ট হয়ে যাবার ভয় থাকে, কিন্তু ব্লুটুথ বেশ স্থায়ী একটা সমাধান। Continue reading »

গেইম ম্যাসেঞ্জার ব্যবহার

20 শনিবার জানু. 2007

Posted by omiazad in ওপেন সোর্স, টিউটোরিয়াল, সফটওয়্যার রিভিউ

≈ 8 Comments

আমরা যারা ইন্টারনেটে চ্যাট করি বা আড্ডা দেই তাদের সঙ্গত করানেই একাধিক সার্ভিস (ইয়াহু, এওএল, এমএসএন, গুগল্ টক্) ব্যবহার করতে হয়। গেইম এমন একটি ম্যাসেঞ্জার ক্লায়েন্ট যা একসাথে প্রচলিত সবগুলি সার্ভিস ব্যবহার করতে সাহায্য করে। আর এই ম্যাসেঞ্জারের সুবিধা হলো এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে এই সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস-এ ব্যবহার করা যায়।

গেইম ব্যবহার করে কিভাবে একসাথে কয়েকটি সার্ভিস ব্যবহার করা যায়, সেটা দেখানোর চেষ্টা করবো।

গেইম ওপেনসোর্স সফটওয়্যার এবং এক্কেবারে বিনা মূল্যে ডাউনলোড করা যায় http://gaim.sf.net ওয়েবসাইট থেকে। সেখান থেকে ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হবে, সেটা লিখার চাইতে বাড়ি বাড়ি গিয়ে কম্পিউটারে ইনস্টল করে দেয়া ভালো হবে মনে হয়। তাই সেটা আমি লিখলাম না। 😉

Continue reading »

লিনাক্সে চ্যাট করা!;

30 শনিবার ডিসে. 2006

Posted by omiazad in ওপেন সোর্স, টিউটোরিয়াল, সফটওয়্যার রিভিউ

≈ 6 Comments

ইন্টারনেটের এই যুগে আমরা এখন অনেকটাই ম্যাসেঞ্জার নির্ভর হয়ে পড়েছি। কিছু ক্ষেত্রে আমার মনে হয় আমরা ফোনের চাইতে ম্যাসেঞ্জার দিয়ে চ্যাট করতে পছন্দ করি। কারন এটা একেবারেই ফ্রি। ফ্রি হবার কারনে বিশ্বজুড়ে চ্যাট সেবাদানকারী প্রতিষ্টানগুলি প্রচন্ড জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলে ইয়াহু, এমএসএন, গুগল টক্, এওএল, আইসিকিউ ইত্যাদী। এদের মধ্যে শুধু ইয়াহুই লিনাক্সে তাদের পরিসেবা ব্যবহার করার জন্য ক্লায়েন্ট তৈরী করেছে, কিন্তু অন্য ম্যাসেঞ্জারগুলির লিনাক্স ভার্সন আপাতত নেই। Continue reading »

লিনাক্সের সব এ্যপ্লিকেশনে ইউনিজয় বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার

30 শনিবার ডিসে. 2006

Posted by omiazad in ওপেন সোর্স, টিউটোরিয়াল, বাংলা কম্পিউটিং

≈ 29 Comments

এর আগে আমরা লিনাক্সে ইউিনজয় লে-আউট ব্যবহার করে বাংলা লেখার পদ্ধতি দেখেছি। যারা সেটি দেখেননি তাদের অবশ্যই এই ধাপটি দেখে অনুসরণ করার আগে ঐ ধাপটি দেখে এবং অনুসরণ করতে হবে।


Applications -> Terminal খুলি

টার্মিনালের মধ্যে

sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch

কমান্ডটি লিখে এন্টার দেই। এতে দু’ রকমের ঘটনা ঘটতে পারে। যদি 90im-switch নামের কোনো ফাইল থাকে, তাহলে সেটি টেক্সট এডিটরে খুলবে, আর যদি না থাকে, তাহলে উক্ত নামের একটি ফাইল তৈরী হবে।

export XMODIFIERS="@im=SCIM"
export XIM_PROGRAM="scim -d"
export GTK_IM_MODULE="scim"
export QT_IM_MODULE="scim"

ফাইল আগে থেকে থাকলে উক্ত কমান্ডটি চালালে আমাদের টেক্সট এডিটরে আগে থেকেই কিছু লেখা থাকবে আর ফাইল না থাকলে এডিটর ফাঁকা থাকবে। এডিটরে কিছু লেখা থাকলে লেখাগুলি মুছে দিয়ে নীচের লেখাগুলি পেস্ট করে দেই (বা বলা যেতে পারে ঐ লেখাগুলি নীচের এই লেখাগুলি দিয়ে রিপ্লেস করি)-

আর টেক্সট এডিটরে যদি কোনো লেখা না থাকে তাহলে উপরের লেখাগুলি পেস্ট করে টেক্সট এডিটর বন্ধ করে দেই। ফাইলটি সেভ করতে চাইলে Save বোতামে ক্লিক্ করবো। এবার লিনাক্স রি-স্টার্ট করি।

এখন যে-কোনো একটি এ্যপ্লিকেশন চালু করে Ctrl এবং Space Bar চাপ দিলে বাংলা লেখা যাবে।

সমস্যা: আপনি এখনো বাংলা লিখতে পারছেন না।
সমাধান: Ctrl+Space দিলে টাস্কবারের উপরে একটা ছোট্ট বার দেখাবে। সেটা দেখলে বুঝবেন যে আপনার প্রগ্রাম এ্যক্টিভেট হয়েছে কি-না। যদি হয় এবং সেই বারের উপরে M17N-bn-unijoy না দেখিয়ে অন্য কিছু দেখায়, তাহলে যে লেখাটি দেখাচ্ছে সেটার উপরে ক্লিক্ করে Unijoy নির্বাচন করে নিন। আর এর পরেও যদি আপনি কিছু করতে না পারেন, তাহলে আপনি কম্পিউটার ব্যবহার বাদ দিয়ে টাইপরাইটার ব্যবহার করে দেখতে পারেন। 🙂

লিনাক্সে ইউনিজয় বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার

30 শনিবার ডিসে. 2006

Posted by omiazad in ওপেন সোর্স, টিউটোরিয়াল, বাংলা কম্পিউটিং

≈ 37 Comments

আমার দল একুশে এতদিন উইন্ডোজের জন্য কি-বোর্ড ম্যানেজার, ফন্ট তৈরী করে বিতরণ করে এসেছে। ফন্টগুলি অবশ্য আগে থেকেই মাল্টি প্লাটফর্ম করা হতো, যাতেকরে সেগুলি উইন্ডোজের পাশাপাশি লিনাক্সেও চলে। কিন্তু আমরা বরাবরের মত এবারও লিনাক্সে টাইপ করার জন্য আলাদা কোনো সফটওয়্যার তৈরী করিনি। বিষয়টি বুঝিয়ে বলি। আপনারা অনেকেই জানেন যে বাজারে বা ইন্টারনেটে ইউনিকোড বাংলা লেখার জন্য প্রচুর সফটওয়্যার পাওয়া যায় এবং অনেকে সেগুলি ব্যবহারও করে।

এই সফটওয়্যারগুলির সমস্যা হলো, এগুলি অপারেটিং সিস্টেমের রিসোর্স ব্যবহার না করে আপনার কম্পিউটারের মেমরী (RAM) ও প্রসেসর রিসোর্স ব্যবহার করে যা আপনার কম্পিউটারের গতি ধীর করতে সাহায্য করে। অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দ রিসোর্স না ব্যবহার করলে এমন হতেই পারে!

একুশে সবদিক বিবেচনা করে সবসময় এমন সমাধান উপহার দিয়েছে যা ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়েছে এবং টাইপিং বা কম্পিউটিং-এর মান অক্ষুন্ন রাখতে পারে। একুশে উইন্ডোজ বা ম্যাক ওএস-এর জন্য এর আগে যেসব সমাধান দিয়েছে তার সবই ছিলো অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দকৃত রিসোর্স ব্যবহার করে, যেগুলি কখনই ৩য় পক্ষের মতো কাজ করেনা। এবার লিনাক্সের জন্য আমরা যা করেছি সেটাও অপারেটিং সিস্টেমের নিজস্ব রিসোর্স ব্যবহার করে চলে, ৩য় পক্ষের কিছুই লাগেনা এতে। আপনাকে শুধু কনফিগার করে নিতে হবে। যদিও আমরা বিগত দিনগুলিতে পাইথন, আইবিএম এর জাভাভিত্তিক সমাধান, জাতীয় প্রচুর উপস্থিত সমাধান নিয়ে গবেষণা করেছি, কিন্তু সবগুলি এত বেশী সিস্টেম রিসোর্স ব্যবহার যা কম্পিউটারের স্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটাতে পারে।

যাই হোক, আমরা আসি লিনাক্সে কিভাবে ইউনিজয় লে-আউট ব্যবহার করা যাবে তার সমাধান নিয়ে। বাংলাদেশের বহুল ব্যবহৃত একটি বাংলা লে-আউট হচ্ছে বিজয়। একটি কোম্পানী এই লে-আউটটির সমস্থ স্বত্ত্ব সংরক্ষণ করায় আমরা লে-আউটটির গুণাবলী যথাসম্ভব বহাল রেখে ইউনিকেডভিত্তিক লে-আউট ইউনিজয় বের করে। যাদের কম্পিউটারের কী-বোর্ডের মধ্যে বিজয় লে-আউট প্রিন্ট করা আছে ইংরেজী লে-আউটের পাশে, তাঁরা অনেয়াসে এই লে-আউট ব্যবহার করতে পারবেন।

ইউনিজয় ব্যবহারের পদ্ধতি ইনস্টল করতে হলে আমাদেরকে আগে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে থাকতে হবে।


সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার খুললাম

Continue reading »

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.