সিটিসেল নিয়ে এলো ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ

দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল বাজারে নিয়ে এসেছে দ্রুতগতির ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ mycitycell ZOOM. নতুন এ টেকনোলোজির মাধ্যমে ZOOM গ্রাহকরা দেশের ৬১টি জেলার (সিটিসেল নেটওয়ার্কের আওতায়) যেকোনো স্থান থেকে দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস ভোগ করতে পারবেন। দেশের যেকোনো ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসের চেয়ে এ CDMA2000 1X ভিত্তিক সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা অধিক দ্রুত ডাটা আদান-প্রদান করতে পারবেন। ZOOM-এর গ্রাহকদের দেশব্যাপী বিশেষ সেবা এবং সেল্‌স সার্ভিস প্রদানের লক্ষ্যে সিটিসেল বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রাহকবৃন্দ PCMCIA ডাটা কার্ড অথবা USB ডাটা মোডেমের সাহায্যে এবং নির্দিষ্ট হ্যান্ডসেটের মাধ্যমে এই সার্ভিস উপভোগ করতে পারবেন। প্রথমে ছয় ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে এ সার্ভিস বাজারে ছাড়া হয়েছে। ঘরে-বাইরে, চলার পথেসহ সর্বত্রই এখন হাইস্পীড ইন্টারনেট সুবিধা উপভোগ করার সহজ মাধ্যম হিসেবে কাজ করবে mycitycell ZOOM.

এটা তো গেলো খবর এবার আসি বাস্তবে। সিটিসেলের স্লোগান ‘Because We Care’-কে আমি আমার আমার দেয়া লোগোতে একটু পরিবর্তন করে দিয়েছি। এটা আসলে হওয়া উচিৎ ‘Because We Scare’, অনেকেই ভাবতে পারেন আমি কেনো এই কথা বলছি, তাহলে চলুন এক ঝলক দেখা যাক ওদের ট্যারিফ- Continue reading »

অ্যাপলের পরবর্তি ধামাকা iWatch

অ্যাপলের সেক্সি ডিজাইন পছন্দ করেনা এরকম কেউ আছে বলে আমার মনে হয়না। তাদের এই সেক্সি লুকের জন্যই বাজারে ফিরে আসতে পেরেছে তারা। ডেস্কটপ কম্পিউটার G4 থেকে শুরু হয় নজর কাড়া সব ডিজাইন উপহার দেয়া আর একে একে উপহার দিতে থাকে সব চমক।

এই চমক সিরিজের পরবর্তি সেক্সি প্রেজেন্টেশন অ্যাপল আই ওয়াচ। শুরুতে থাকছে আট গিগাবাইট মেমরী সম্পন্ন আইপডের সমস্থ ফিচার থাকছে এতে। তবে হেডফোনে তারের বদলে ব্যবহৃত হবে ব্লুটুথ A2DP প্রযুক্তির তারহীন হেডফোন।

এই ঘড়িতে সময় দেখার পাশাপাশি ব্যবহারকারীরা আইপডের মতো গান শুনতে পারছেন এবং সেই সাথে সমর্থিত ভিডিও ফাইল দেখতে পারবেন। সাথে ভয়েস রেকোর্ডিং-এর সুবিধাও থাকছে এই ঘড়িটিতে। তবে আপাতত না-কি তার দিয়ে কম্পিউটারের সাথে ফাইল লেন-দেনের কোনো সুবিধা দেবার কথা ভাবছেনা অ্যাপল। সুতরাং এই কাজটিও করতে হবে তারহীন ব্লুটুথ প্রযুক্তির উপরে নির্ভর করে।

মজার না!
হবারই কথা। অ্যাপল বলে কথা! এই খবর প্রকাশ হবার সাথে সাথে ইন্টারনেটে সবাই হামলা করেছে অনলাইন দোকানগুলিতে, অগ্রীম বুকিং দেবার জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনো কেউ অগ্রীম বুকিং নিচ্ছে না। দেখা যাক, এই পণ্য কিরকম সফল হয়!

বিঃদ্রঃ এই ছবিটি অ্যাপলের আইওয়াচের না। অ্যাপল এখনো আইওয়াচের নমুনা প্রকাশ করে নাই। ছবিটি গ্রাফিক্স ডিজাইনাররা ধারণা করে তৈরী করেছেন।

বাংলালিংকের ভয়েস পোর্টাল সার্ভিস-৪৮৪৮

দেশে প্রথমবারের মতো বাংলালিংক নিয়ে এসেছে ভয়েস পোর্টাল সার্ভিস। ‘ডায়াল করুন ৪৮৪৮ আর বলুন কি চাই’। ৪৮৪৮ ডায়াল করে স্পষ্ট উচ্চারণে বাংলা অথবা ইংরেজিতে বলতে হবে আপনার প্রয়োজনীয় সার্ভিসটির নাম। আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সার্ভিসটি।

আর এই সার্ভিসটি স্পিচ্ রিকগনেশন ও ডিটিএমএফ (ডুয়েল টোন মাণ্টিফ্রিকোয়েন্সি) দু’ধরনের প্রযুক্তিতেই পাওয়া যাবে। বাংলালিঙ্ক জানায় প্রাথমিক অবসহায় চালুকৃত সার্ভিসগুলোর মধ্যে রয়েছে রিংটোন, খবর, রাশিফল, জোকস, উইম্যান স্পেশাল, ক্রিকেট, গ্রিটিং সার্ভিস ছাড়াও অনেক কিছু। আর এই ভয়েস পোর্টাল সার্ভিস ব্যবহার করতে গ্রাহককে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। যে কোনো বাংলালিংক সংযোগ থেকে শুধু ৪৮৪৮ ডায়াল করলেই সার্ভিসটি পাওয়া যাবে। তবে ব্রাউজিংয়ের সময় গ্রাহকের ব্যালেন্স থেকে ভ্যাট ছাড়া ৫ টাকা প্রতি মিনিট কাটা হবে আর রিংটোন ডাউনলোডের ক্ষেত্রে আগের চার্জই প্রযোজ্য হবে, অর্থাৎ ভ্যাট ছাড়া ৯ টাকা প্রতিটি রিংটোন।

এমনিতে বাংলালিঙ্ক চলেনা। এরপরও নিত্য নতুন ঝাঁকি দিয়ে কাস্টমার ধরার চেষ্টা করছে তারা প্রতি নিয়ত। আমার মনেহয় এই সার্ভিসটাও একটা ফ্লপ হবে বাংলালিঙ্কের….

Omi Azad’s Identity

Omi Azad’s Identity ছাড়া এই রচনার আর কোনো ভালো নাম খুঁজে পেলাম না। আজকে আমার নতুন ডোমেইন পেলাম omi.net.bd আমার দেশের নামের পাশে।

সাধারণভাবে BTTB ৩ অক্ষরের নাম দিতে চায়না সেটার জন্য অবশ্য একটু কাঠ খঁড় পুড়তে হয়েছে, তাছাড়া .bd ডোমেইন কেনা খুবই সহজ। প্রথমে ইন্টারনেট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। সেটা পূরণ করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে মগবাজারস্থ BTTB অফিসে। সেথানে ভীড় যদি বেশী থাকে তাহলে জমা দিয়ে চলে আসতে হবে এবং খোঁজ নিতে হবে ৫-৭ দিন পরে।

ততদিনে ডিমান্ড নোট তৈরী হয়ে যায় এবং গেলে সাথে সাখেই দিয়ে দেয়। সেটা নিয়ে নিকটস্থ বেসিক ব্যাংকে (গুলিস্তান শাখা সেখান থেকে কাছে) টাকা জমা দিয়ে আবার কাগজটা নিয়ে এসে মগবাজারে জমা নিতে হয়। আর কোনো হাঙ্কি পাঙ্কি নাই। আমি যেহেতু রেজিস্ট্রেশনের সময় নাম-ঠিকানা সব দিনাজপুরের দিয়েছিলাম, ওরা আমাকে এমনো বলেছিলো যে আপনি টাকি দিয়ে যান, আমরা সব প্রসেসিং করে পাঠিয়ে দেবো। বুঝেনইতো বাঙ্গালীর চরিত্র, আমি ভরসা করতে পরি নাই। Continue reading »

যেকোনো মোবাইলে ২০টি এফঅ্যান্ডএফ সুবিধা দিচ্ছে ওয়ারিদ

বাংলাদেশের মোবাইল টেলিফোনের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ ২০টি এফঅ্যান্ডএফ সুবিধাসহ তিনটি অনন্য প্যাকেজ ঘোষণা করেছে ওয়ারিদ টেলিকম। পোস্ট-পেইড গ্রাহকদের জন্য এ প্যাকেজে থাকছে যেকোনো মোবাইল অপারেটরের ২০টি নম্বর তালিকাভুক্ত করার সুযোগ। আকর্ষণীয় এই অফারে পরিবারের সদস্য, বনধুবান্ধব, সহকর্মী এবং পরিচিতদের তালিকাভুক্ত করার প্রচলিত এফঅ্যান্ডএফ’র সব ধারণা পাল্টে দেবে।

নতুন অফারে ‘জাহি’ পোস্ট-পেইডের সব প্যাকেজের গ্রাহক ওয়ারিদ থেকে ওয়ারিদ এফঅ্যান্ডএফ নম্বরে মাত্র ৬০ পয়সায় এবং অন্য মোবাইল অপারেটরে এফঅ্যান্ডএফ নম্বরে ১.২০ টাকায় কল করতে পারবেন। ‘জাহি’ ৩০০ পোস্ট-পেইড গ্রাহক এফঅ্যান্ডএফ ছাড়া যেকোনো নম্বরে প্রতি মিনিট ১.৪০ টাকা, ‘জাহি’ ১২৫ পোস্ট-পেইড গ্রাহক ১.৪৫ টাকা ও ‘জাহি’ ৫০ পোস্ট-পেইড গ্রাহক ১.৫০ টাকায় কল করতে পারবেন। Continue reading »