উবুন্টু দিচ্ছে প্রফেসনাল সার্টিফিকেট

Tags

,

ছয় জন সাউথ আফ্রিকান এর হাত ধরে গত ১৮ মে ২০০৬ তারিখ থেকে শুরু হয়েছে উবুন্টু প্রফেসনাল সার্টিফিকেসন প্রকল্প। তারাঁ সাউথ আফ্রিকার জোহানিসবার্গে অনুষ্ঠিত লিনাক্স এক্সপো শো চলাকালীন সময়ে এই পরীক্ষার প্রশ্ন সমুহ তৈরী করেছেন। এই বিষয়ে তাদের সর্ব প্রকার সাহায্য সহযোগীতা করেছে ক্যাননিকাল লিমিটেড ও লিনাক্স প্রফেসনাল ইন্সটিউট, যা এল.পি.আই. (LPI) নামে আধিক পরিচিত। Continue reading »

ব্রাউজার না খুলেই ব্যবহার করুন য়াহু, হটমেইল…

হটমেইল য়াহু বা এওএল মেইল ব্যবহারকারীদের মেইল পড়ার জন্য ব্রাউজার খুলে ইন্টারনেটে বসে বসে মেইল পড়তে হয়। এটা অনেকের কাছে সুবিধার আবার অনেকের কাছে অসুবিধার। জিমেইল তার ব্যবহারকারীদের পপ্ বলে একটি অপশন ব্যবহার করতে দেয়, যার ফলে গ্রাহকরা যে কোনো মেইল ক্লায়েন্ট (যেমন: মোজিলা থান্ডারবার্ড, আউটলুক এক্সপ্রেস, ইউডোরা ইত্যাদী) ব্যবহার করে জিমেইলের মেইল ডাউনলোড করে পড়তে পারেন এর জন্য অনলাইনে বসে থাকতে হয়না বা বার বার বিভিন্ন লিঙ্কে ঘুরে বেড়াতে হয়না। কিন্তু য়াহু, হটমেইল বা এওএল সহ অনেক এরকম সার্ভিসের কিন্তু উক্ত পপ্ সুবিধাটি নেই। কিন্তু তাই বলে ঐ সার্ভিসগুলোর মেইল ডাউনলোড করে পড়া যাবেনা তাও না। মোজিলা থান্ডারবার্ড ব্যবহারকারীরা WebMail নামের একটি এক্সটেনশন (বা প্লাগ-ইন) ইনস্টল করে নিয়ে অনায়াসে য়াহু, হটমেইল বা এওএল-এর মতো সার্ভিসের মেইল ডাউনলোড করে পড়তে পারবেন। ওপেনসোর্স এই এক্সটেনশনটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে http://webmail.mozdev.com/ থেকে এবং মোজিলা থান্ডারবার্ড ডাউনলোড করা যাবে বিনামূল্যে http://www.mozilla.com/thunderbird/ সাইট থেকে।

মোবাইল ভিডিও ফরমেটে ডাউনলোড করুন গুগলের ভিডিও আপনার মোবাইলে

আপনি কি জানেন আপনি এখন গুগল ভিডিও সার্ভিস এর ভিডিও ডাউনলোড করতে পারেন মোবাইলে এবং মোবাইলের সবচাইতে জনপ্রিয় ফরম্যাট .3gp ফরম্যাটেই। আপনার মোবাইলের ব্রাউজার থেকে http://www.tinytube.net ব্রাউজ করুলে tinytube সাইটের মোবাইল ভার্সন দেখতে পাবেন। এবার পছন্দের ভিডিওর জন্য সার্চ করুন। রেজাল্ট আসলে Low/Mid/high লিন্ক গুলো দেখতে পাবেন। আপনার চাহিদানুযায়ী যে-কোনো একটি লিঙ্কে গেলে ভিডিওটি .3gp ফরমেটে ডাউনলোড হয়ে যাবে।

“লিনাক্সেও খেলা যাবে সাম্প্রতিক গেম”

কি আপনার বন্ধু উইন্ডোজে বসে বসে দারুন সব গেম খেলছে , আর আপনি আপনার লিনাক্সের জন্য গেম খুঁজে বেড়াচ্ছেন । এখন আপনিও লিনাক্সে সাম্প্রতিক গেম গুলো খেলতে পারেন ।

CodeWeavers: লিনাক্সে উইন্ডোজের এ্যাপ্লিকেশন গুলো চালানোর জন্য CrossOver Office নামক এ্যাপ্লিকেশন রিলিজ করে আসছিল । বর্তমানে তারা CrossOver 6.0 Beta 2 নামক নতুন বেটা ভার্সন ম্যাক এবং লিনাক্স ওএস এর জন্য রিলিজ করেছে। এর লিনাক্স ভার্সনটির মাধ্যমে আপনার উইন্ডোজ এ্যাপ্লিকেশন  গুলো আপনার পছন্দের লিনাক্স ডিস্ট্রিবিউশনে চালানো ছাড়াও কিছু সাম্প্রতিক গেম যেমন  World of Warcraft , Half Life 2 , Counterstrike এর মত গেমগুলো খেলতে পারবেন ।

এছাড়াও এটি দিয়ে outlook 2003,Flash Player 9,Visio 2003,Project 2003 ইত্যাদি লিনাক্স ওএস এ চালাতে পারবেন ।

যদিও এটি কমার্শিয়াল প্রোডাক্ট তবে এই বেটা ভার্সনটি আপনি ৬০ দিনের জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বেটা ভার্সনটি ডাউনলোড করতে হলে ভিজিট করুন – http://www.codeweavers.com/beta/

সঙ্গীত প্লেয়ারের যুদ্ধে নেপস্টার

পোর্টেবল সঙ্গীত প্লেয়ারের যুদ্ধ চলছে, আইপড, জুন, ক্রিয়েটিভ জেন, আইরিভার আরও কত কি! এর মধ্যে আবার নতুনভাবে যোগ দিলো ন্যাপস্টার। ন্যাপস্টার নামটির জন্ম হয় ১৯৯৮ সালে। তখন ন্যাপস্টারই ছিলো একমাত্র ফাইল শেয়ারিং পিটুপি সমাধান, পরে বিভিন্ন সঙ্গীত কোম্পানী মামলা করে দিলে নেপস্টার তাঁদের ব্যবসার ধরন বদলে দেয়। মামলা হবার পরে নেপস্টার সদস্যভিত্তিক সঙ্গিত ডাউনলোডে বা শেয়ারের ব্যবসা করে আসছে এবং ভালো মানের নিশ্চয়তা দিয়ে এখনো বাজারে টিকে আছে। কোনো সার্ভার ব্যবহার না করে যে ফাইল শেয়ার করা যায়, বিষয়টি প্রথম নেপস্টারই উপস্থাপন করেছিলো। Continue reading »