ব্যবহারের জন্য ছেড়ে দেয়া হলো উইন্ডোজ ভিস্তা এবং অফিস ২০০৭

উইন্ডোজ ভিস্তা মুক্তি দেবার তারিখ একের পর এক পিছিয়েছে মাইক্রোসফট। যখন সূর্যের নিচে অপেক্ষামান ব্যবহারকারীরা বিরক্তির চরমে পৌছেছে, ঠিক তখনই মাইক্রোসফট সবার জন্য উন্মুক্ত করে দিলো পরবর্তি প্রজন্মের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিস্তা। Continue reading »

বাংলাদেশের বাঘ-রাও পারে বিশ্বকে টেক্কা দিতে

বেশীদিন হয়নি কয়েকজন বন্ধু মিলে একটি স্টার্ট পেইজ তৈরী করার স্বপ্ন দেখে। এমন একটা হোমপেইজ, যেটায় ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো সজাতে পারবে আকাঙ্খিত বিষয়বস্তু দিয়ে। তৈরী হয় পেইজফ্লোক্স (http://www.pageflakes.com) Continue reading »

গুগল্-এর নতুন পণ্য স্ক্যাচ্‌আপ

বিশ্বখ্যাত সার্চইঞ্জিন গুগল্ সম্প্রতি একটি থ্রি-ডি মডেলিং সফটওয়্যার রিলিজ করেছে। না গুগল্-এর অন্যান্য পণ্যের মতন এটা আর বেটা নয়। এটা সম্পুর্ন থ্রিডি মডেলিং সফটওয়্যার। নতুন এই সফটওয়্যারেটি থ্রিডি মডেলিংএর ধারণাই বদলে দেবে বলে গুগল্ ডেভলপারদের ধারণা। উল্লেখযোগ্য কিছু সুবিধা হলো: একটি সেপ-এর উপরে ক্লিক্ করে মাউস দিয়ে টানাটানি করেই তৈরী করা যাবে পছন্দের আকার। সেপের উপরে সরাসরি রঙ, টেক্সচার বসিয়ে কাজ করার সুবিধা। রিয়্যালটাইম শ্যাডো ফিচারটি ব্যবহারকারীকে কাজ করার সময়ই আউটপুট সম্পর্কে ধারণা দেবে। এছাড়াও রয়েছে ইন্টারএ্যকটিভ সিলেকশন, স্ক্যাচি রেন্ডারিং, শতশত ডায়মেনশন ও এ্যনোটেশন জাতীয় লোভনীয় ফিচার। গুগল্ স্ক্যাচ্‌আপ দু’টি সংস্করণে উপলব্ধ আছে। একটি “গুগল্ স্ক্যাচ্‌আপ ফ্রি” লার্নিং সংস্করণ, যেটি শিক্ষার্থীরা বিনা মূল্যে সংগ্রহ করতে পারবেন এবং অন্যটি “স্ক্যাচ্‌আপ প্রো”। প্রো সংস্করনে থাকছে ক্যাড থেকে ইম্পোর্ট, থার্ড পার্টি সফটওয়্যারে মডেল বা ছবি এক্সপোর্ট, বিভিন্ন এক্সটেনশন জাতীয় বাড়তি সুবিধা। তবে সংস্করন সম্পর্কে গুগল্ ডেভলপাররা বলেছেন, “একজন চাইলে আমাদের ফ্রী সংস্করনটি দিয়েই গুগল্ আর্থ-এর মত ডিজাইন করতে পারবে।”
Continue reading »

আগামী প্রজন্মের গ্রাফিক্স কার্ড ATI Radeon X1950 XTX

এ্যাপল কম্পিউটার এবং এটিআই এক হয়ে যাবার কাহিনী পুরোনো নয়। এই দুই গ্রাফিক্স মাস্টার এক হয়েই কম্পউটারের জগৎকে উপহার দিলো বিশ্বের সর্বপ্রথম এক গিগাহার্জ প্রসেসর সম্বলিত ATI Radeon X1950 XTX পিসিআই এক্সপ্রেস গ্রাফিক্স কার্ড।
Continue reading »

ব্লগিং করার সর্বোচ্চ সুবিধা দিতে চায় মাইক্রসফট…

আগামী বছর শুরুতেই পরিপূর্নভাবে রিলিজ হচ্ছে মাইক্রসফট অফিসের নতুন সংস্করণ অফিস ২০০৭। ইতিমধ্যে প্রায় তিনটি বেটা (কাজ শেষ না হওয়া) ভার্সন বাজারে ছেড়ে রেখেছে মাইক্রসফট যাতে করে ব্যবহারকারীরা আগে থেকেই ভবিষ্যতের সব সুযোগ সুবিধা জানতে পারে।

Continue reading »