শিকাগো বিশ্ববিদ্যালয় এবং একুশে-এর উদ্দ্যোগে সংসদ বাংলা অভিধানের ডিজিটাল ভার্সন…

শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল দক্ষিন এশিয়া লাইব্রেরী প্রজেক্টের একটি অংশ হচ্ছে দক্ষিন এশিয়ার প্রতিটি ভাষার জন্য ডিজিটাল (অনলাইন) অভিধান তৈরী করা। এই প্রজেক্টটি শুরু করার জন্য গত সেপ্টেম্বর ২০০২ সালে Technological Innovation and Cooperation for Foreign Information Access (TICFIA), শিক্ষা অধিদপ্তর যুক্তরাষ্ট্রের মাধ্যমে অনুদান দেয় এবং ভারতীয় বেশ কিছু ভাষার উপরে কাজ শুরু হয়, এই সাথে বিশ্বের আরও বড় বড় প্রতিষ্ঠান (যেমন: এন্ড্রু মিলান ফাউন্ডেশন) সাহায্যের হাত বাড়িয়ে দেয়। Continue reading »

মাইক্রসফট সাহায্য চাইছে মোজিলার কাছে

মাইক্রসফটের আগামী অপারেটিং সিস্টেমের উন্নয়নের জন্য এবার মাইক্রসফট অফিসিয়ালি সাহায্য চাইলো মোজিলা ডেভলপারদের কাছে। মাইক্রসফটের ওপেনসোর্স সফটওয়্যার ল্যাবের ডিরেক্টর স্যাম রামজি, মোজিলা ডেভলপারদেরকে ভিস্তা উন্নয়নে অংশগ্রহন করার নিবেদন জানান। Continue reading »

ফায়ারফক্সের লিড প্রোগ্রামার কে টেনে নিলো গুগল্

নিজেদের টিমকে মজবুত করার জন্য জন্মলগ্ন থেকে গুগল্ অনেক কিছু করেছে, তারই একটা অংশ মাথা তল্লাশি বা Head Hunting (উল্লেখ্য যে এই অভিযানটি প্রতি বছর ভারতের ব্যাঙ্গালোরেও অনুষ্ঠিত হয়)। এই অভিযানে নেমে গুগল্ নিজেদের টিমে অন্তুর্ভুক্ত করে নিলো মোজিলা ফায়ারফক্সের মূল প্রোগ্রামার “ব্রিটেইন বেন গুড্গার” কে। Continue reading »

গুগল্-এর অনলাইন ওয়ার্ড প্রসেসর রাইটলি

একবার ভাবুন তো, “আপনার ডকুমেন্ট কম্পোজের জন্য আর সফটওয়্যার কিনতে হবে না, ইনস্টল করে রাখতে হবেনা কোনো অফিস স্যুট, এমনকি আপনার ডকুমেন্টগুলি হার্ডডিস্কে সংরক্ষণ করতে হবে না। ইন্টারনেটের সাথে সংযুক্ত পৃথিবীর যে-কোনো কম্পিউটারে বসে আপনি আপনার ডকুমেন্টগুলি খুলতে পারবেন, কাজ করতে পারবেন, প্রিন্ট নিতে পারবেন।” বিষয়টি কেমন হয়? Continue reading »

অঙ্কুরের নতুন লিনাক্স শ্রাবণী

বাংলাদেশের একমাত্র GNU/লিনাক্স উন্নয়নকারী সংগঠন “অঙ্কুর” নতুন একটি বাংলা লিনাক্স অপারেটিং সিস্টেম রিলিজ করেছে। উবুন্টু ড্যাপার-এর উপর ভিত্তি করে এই লিনাক্সে তৈরী করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “অঙ্কুর”। এর আগেও অঙ্কুর বাংলা লিনাক্সের তিনটি সংস্করণ রিলিজ করেছিলো, কিন্তু সেগুলো হার্ড ডিস্কে ইনস্টল করার কোনো সুবিধা ছিলোনা। ব্যবহারকারী আগের সংস্করণগুলি সিডি থেকে সরাসরি চালিয়ে শুধু লিনাক্স সম্পর্কে ধারণা নিতে পারতো। তবে শ্রাবণী লিনাক্সে থাকছে হার্ডডিস্কে ইনস্টল করার সুবিধা।
Continue reading »