ইন্টারনেটের এই যুগে আমরা এখন অনেকটাই ম্যাসেঞ্জার নির্ভর হয়ে পড়েছি। কিছু ক্ষেত্রে আমার মনে হয় আমরা ফোনের চাইতে ম্যাসেঞ্জার দিয়ে চ্যাট করতে পছন্দ করি। কারন এটা একেবারেই ফ্রি। ফ্রি হবার কারনে বিশ্বজুড়ে চ্যাট সেবাদানকারী প্রতিষ্টানগুলি প্রচন্ড জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলে ইয়াহু, এমএসএন, গুগল টক্, এওএল, আইসিকিউ ইত্যাদী। এদের মধ্যে শুধু ইয়াহুই লিনাক্সে তাদের পরিসেবা ব্যবহার করার জন্য ক্লায়েন্ট তৈরী করেছে, কিন্তু অন্য ম্যাসেঞ্জারগুলির লিনাক্স ভার্সন আপাতত নেই।
এর মানে এই নয় যে আমরা লিনাক্সে বসে এমএসএন বা এওএল বা গুগল্ টক্-এর বন্ধুদের সাথে চ্যাট করতে পারবো না। অনেক ওপেন সোর্স ডেভলপার লিনাক্সের জন্য অনেকগুলি চ্যাট ক্লায়েন্ট তৈরী করেছে। এদের মধ্যে ভিন্ন ভিন্ন এ্যপ্লিকেশন রয়েছে ভিন্ন ভিন্ন পরিসেবার জন্য (যেমন: aMSN রয়েছে এমএসএন ম্যাসেঞ্জারের জন্য)। কিন্তু একটি এ্যপ্লিকেশন আছে যেটি সবগুলি ক্লায়েন্টকে হার মানায়, আর তার নাম হচ্ছে গেইম।
গেইম তৈরী করা হয়েছিলো লিনাক্সের জন্য এবং পরে এর উইন্ডোজ ভার্সন ছাড়া হয়। এই সফটওয়্যারটির সবচাইতে আকর্ষনীয় দিক হলো এটি একসাথে প্রচলিত সমস্ত চ্যাট পরিসেবা ব্যবহার করতে দেয়। অর্থাৎ আপনি এক গেইমের মধ্যেই ইয়াহু, হটমেইল, গুগল্ টক্, এওএল ইত্যাদী একসাথে ব্যবহার করতে পারবেন। লিনাক্সেতো এটা ব্যবহার করতে পারছেনই, সাথে পারছেন উইন্ডোজে ব্যবহার করতে।
অনেকগুলি চ্যাট পরিসেবার জন্য অনেকগুলি ম্যাসেঞ্জার সফটওয়্যার ব্যবহার না করে একটি মাত্র সফটওয়্যার ব্যবহার করার বেশ কিছু ভালো দিক আছে। এই যেমন আপনাকে অনেকগুলি ম্যাসেঞ্জার ব্যবহার করার চাইতে একটি সফটওয়্যার ব্যবহার করলে আপনার সিস্টেম রিসোর্স অব্যবহৃত থাকছে যা অন্য সফটওয়্যার ব্যবহার করতে পারবে। এক ম্যাসেঞ্জার যেমন অনেকগুলি পরিসেবার সাথে সংযুক্ত হতে পারে, সেরকমই একটি উইন্ডোর ভেতরে যতগুলি ইচ্ছা ট্যাব খুলে চালিয়ে যেতে পারবেন আড্ডা, বার বার টাস্কবারে যাবার ঝামেলা নেই। সর্বোপরি এই ম্যাসেঞ্জারটি খুব কম মেমরী ব্যবহার করে। আপনার একটি পরিসেবা ব্যবহার করার জন্য একটি ম্যাসেঞ্জার যতটুকু মেমরী ব্যবহার করে, সবগুলি পরিসেবা ব্যবহার করতে দিয়ে গেইম ঠিক ততটুকই বা কিছু ক্ষেত্রে তার চাইতেও কম মেমরি ব্যবহার করে।
আমি পরবর্তি লেখাতে দেখানোর চেষ্টা করবো কিভাবে গেইম ব্যবহার করে ইয়াহু, এমএসএন বা গুগল্ টক্ পরিসেবা উপভোগ করবেন।
aMSN sux… GAIM is enough .. Skype has their own linux release … 🙂
দারুন তো…
আরো বিস্তারিত লিখে জানান… পড়ছি…
অমি ভাইয়া,
আপনার হিট কাউন্টার টা মনে হয় কাজ করছে না। 3449 ই দেখাচ্ছে… এটা মনে হয় slide bar থেকে ঠিক করা যাবে…
The The counter is working. I can see 3451
Sol
ভাইয়ার এবার ঠিক আছে….
আপনাকে ধন্যবাদ।
GAIM Website: http://gaim.sf.net
গেইম ভাল; কিন্তু কয়েকটা ব্যবহারিক অসুবিধা আছে,
Buzz দিয়ে মনোযোগ আকর্ষন করা যায়না। – এটা খুব দরকারী একটা ফীচার মনে হয়। কারন দেখা গেছে, যে কেউ আমাকে ডাকছে কিন্তু আমি পাশের রূমে অন্য একটা কাজ করছি। পরে এসে দেখি, একজন আমাকে না পেয়ে ফিরে গেছে/ লগ আউট করেছে।
Voice Chat নাই; যখন বাসার কম্পিউটারে উইন্ডোজ ছিল, অফিস-বাসার মধ্যে ছোটখাট দরকরী কথা দ্রুত সেরে নেয়া যেত। টাইপ করে সব কিছু ঠিকমত বলা যায় না। …. এইটাও খুব মিস করি।