চলতি মাসে মাইক্রসফট সাধারণ ব্যবহারকারীদের মাঝে উইন্ডোজ ভিস্তা উপস্থিত করছে। এরই মধ্যে ভিস্তার বাজার তৈরী করার জন্য চলছে ব্যপক জল্পনা কল্পনা। এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছেনা ভিস্তা (যাকে আমরা অনেকেই বিষ্ঠা বলছি) কেমন চলবে।

ভিস্তা উন্নয়নে বিভিন্ন সময়ে যারা কন্ট্রিবিউট করেছে, তাদেরকে মাইক্রসফট যেহেতু ভিস্তা মুক্তি দেবার অনুষ্ঠানে আনতে পারছেনা(!) তাই সবার মধ্যে থেকে বেছে বেছে সিরিয়াস কন্ট্রিবিউটরদের কাছে তারা ভিস্তা লঞ্চ কিট্ পাঠাচ্ছে।


ভিস্তা লঞ্চ কিট্-এর প্যাকেট

মাইক্রসফট সারা পৃথিবীতে মাত্র ৫০০০ কন্ট্রিবিউটরকে এই কিট্ পাঠাচ্ছে এবং তার মধ্যে আমি একজন্য সৌভাগ্যবান।

আজকে আমি আমার জন্য পাঠানো ভিস্তা লঞ্চ কিট্ পেয়েছি। এটা পেয়ে আমি প্রচন্ড খুশি হয়েছি। কারন এর ভেতরে আছে কয়েকটি আকর্ষনিয় জিনিস। জিনিসগুলি আমি একটু শেয়ার করবো আপনাদের সাথে…


কিট্-এর ভেতরের সবগুলি জিনিস এক
সাথে

কিট্-এর ভেতরে পেলাম:

  • উইন্ডোজ ভিস্তা প্রোডাক্ট গাইড- এটা এক ধরণের টিউটোরিয়াল, যেটাতে ভিস্তার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও ব্যবহারবিধি দেখানো হয়েছে। সেই সাথে ভিস্তার ভিন্ন ভিন্ন সংস্করণগুলির আলোচনা আছে। আমি যদি কখনো ভিস্তার জন্য কাউন্সিলিং করি, এটা আমার কাজে লাগবে। 🙂
  • ভিস্তা স্টার্ট চিহ্ন সম্বলিত মাউস প্যাড।
  • উইন্ডোজ ভিস্তা ম্যাগাজিন- এতে মাইক্রসফট বিভিন্ন হার্ডওয়্যার নিয়ে আলোচনা করেছে, যা হার্ডওয়্যার কেনার ক্ষেত্রে কাজে লাগতে পারে।
  • একটি USB ল্যাপলিঙ্ক কেবল- USB পোর্ট ব্যবহার করে পিসির সাথে পিসির লিঙ্ক করার জন্য এই কেবলটি বেশ কাজের। আমার বহুদিনের শখ ছিলো একটা কেনার, আইডিবিস্খ কম্পিউটার সিটিতে এই কাজের জন্য একটা কেবল দেখেছিলোম ৩ হাজার টাকা দাম চায়। ফালতু কোয়ালিটি দেখে আর কেনা হয়নি। তবে আমার আর কেনা লাগলো না। 🙂
  • ভিস্তায় খেলার জন্য “জু টাইকুন ২” নামের একটা গেম।
  • বিনা মূল্যে এক দিনের জন্য টি-মোবাইলের ওয়াই ফাই ইন্টারনেট ব্যবহার করার সাবস্ক্রিপশন কার্ড। তবে এটা শুধু আমেরিকার কিছু স্থানে চলবে।
  • অফিস এবং ইউন্ডোজ ভিস্তার উপরে বেশ কিছু আলোচনা এবং প্রেজেন্টেশনের দু’টি ডিভিডি।
  • ভিস্তা স্টার্ট লোগো সন্বলিত একটি ১২৮ মেগাবাইট পেন ড্রাইভ। :
  • একটি ২ গিগাবাইট পেন ড্রাইভ- এটা রেডিবুস্ট সমর্থন করে।


এই সিরিয়ালটি বলে দিচ্ছে যে আমি সেই ভাগ্যবান ৫০০০ জনের মধ্যে ২৪৭০ তম যে এই কিট্ পেলাম


উইন্ডোজ ভিস্তা আর অফিস ২০০৭ সম্পর্কে বিভিন্ন লেকচারে ভরা এই ডিভিডিগুলি 🙂


এই মাউসপ্যাডটি এবং এই পেনড্রাইভগুলির কথাই আমি বলছিলাম


বাম দিকেটা জু টাইকুন ২ গেমের বাক্স আর ডানেরটা ভিস্তা পত্রিকা


ভিস্তা প্রডাক্ট গাইড

এই তো….

কেমন লাগলো? আমার তো ভালই লাগছে…