প্রায় তিন বছর আগে জাপানের সনি কর্পরেশন বের করেছিলো সনি আইবো। একটি রোবট কুকুর। বাচ্চাদের বিনোদন সামগ্রী হিসেবে সারা বিশ্বে ব্যপক ব্যবহার হয়েছে আইবো। সেই সাফল্যকে ইর্ষা করে জাপানেরই আরেকটি কোম্পানী সেগাটয় বের করেছে নিয়ামি – রোবট বেড়াল। এটি দেখতে আইবোর মতো রোবোটিক না বরং স্বাভাবিক একটি বেড়ালের মতই দেখতে। স্বাভাবিক অবস্থায় মিট্ মিট্ করে তাকিয়ে থাকে, দেখে মায়া পড়ে যায়।

এই বিড়ালটিতে টি প্রোগ্রাম করা হয়েছে একটি স্বাভাবিক জিবন্ত বিড়ালের মতন। একট হাঁটে, ক্লান্ত হলে বিশ্রাম নেয় লেজ ধরে টান দিলে ব্যাথা পেয়া চিৎকার করে। সংবেদন অনুভবের জন্য শরীরে রয়েছে নাক, কান, লেজ, সহ মোট ১৩টি স্থান। বাচ্চাদের সাথে খেলা করাই নিয়ামি’র মূল কাজ। দীর্ঘ দেড় বছর গবেষনা করে বাচ্চারা বিড়ালের সাথে যা যা করতে পছন্দ করে, সব প্রোগ্রাম করা হয়েছে।

জাপানের বাজারে বর্তমানে একটি নিয়ামি’র দাম রাখা হচ্ছে প্রায় ৩৭ হাজার ইয়েন।

– জায়েন্টটয়েজ