উইন্ডোজের জন্য মাইক্রসফটের বেশীরভাগ সিকিউরিটি আপডেট হয়ে থাকে নেটওয়ার্ক জনিত। নেটওয়ার্ককে নিরাপত্তা দেবার বিষয়টি নিয়ে সবচাইতে বেশী সোচ্চার অপারেটিং সিস্টেম নির্মাতা কোম্পানীগুলি। উইন্ডোজে সবসময়ই সিকিউরিটির সমস্যা ছিলো, তাই মাইক্রসফট সবসময়ই কিছু আপডেট প্যাচ বিনামূল্যে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য বিতরণ করে থাকে এবং বেশী গুরুত্বপূর্ণ হলে সেগুলোকে ক্রিটিক্যাল বলে আখ্যায়িত করে।

সম্প্রতি উইন্ডোজ এক্সপি’র জন্য মাইক্রসফট ২১৪২ ক্রিটিক্যাল আপডেট ছেড়েছে যা উইন্ডোজের নেটওয়ার্ককে সর্বকালের সবচাইতে বেশী নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এই আপডেট কাল হয়ে দাঁড়িয়েছে ব্যাটেলফিল্ড বা ফফা’র মতো গেম নির্মাতা ইলেকট্রনিক্স আর্টস (সংক্ষেপে EA) গেমস। এই আপডেটটি ব্যবহার করলে তাদের তৈরী বা বাজারজাতকৃত গেমগুলি ঠিকমত চলেনা উইন্ডোজে। কিন্তু নিজেদের ব্যাবসায় যাতে ক্ষতি না হয়, তাই EA তাঁদের গেম ব্যবহারকারীদের ঐ আপডেটটি ব্যবহার করতে নিষধ করেছে। সম্প্রতি ক্যালিফর্নিয়ায় এক প্রেস কনফারেন্সে EA কর্মকর্তারা এই কথা বলেন এবং উক্ত পরামর্শটি EA ওয়েব সাইটের মাধ্যমে  প্রচার করে যাচ্ছে।

বিষয়টি দিয়ে দন্দে ভুগছে উইন্ডোজ ব্যবহারকারীরা। তারা কি আদৌ এই প্যাচ ব্যবহার করবে না করবেনা। বিষয়টি নিয়ে মাইক্রসফটের সাথে যোগাযোগ করলে মাইক্রসফট সিকিউরিটি রিসার্চ বিভাগের প্রধান অতুল প্রসাদ বলেন, “আমরা সিকিউরিটি আপডেট দিয়ে থাকি ব্যবহারকারীদের নিরাপত্তা দেবার জন্য। ব্যবহারকারীদের নিরাপত্তা প্রয়োজন হলে ব্যবহার করবে, নইলে করবে না। ব্যবহারকারী ক্ষতিগ্রস্থ না হবার জন্য আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা। এটা একজন ব্যবহারকারী নির্ধারণ করবে যে তার প্রয়োজন কি।”

তবে EA গেমসের এই প্রচারে কোনো আপত্তি নেই মাইক্রসফটের, কিন্তু এখনো ব্যবহারকারীরা প্রচন্ড অনিশ্চয়তার মধ্যে ভুগছে এবং ব্যবহারকারীরা EA গেমস্-এর কাছে তাঁদের প্রযুক্তিগত কাঠামো পরিবর্তনের জন্য অনুরোধ করেছে। উল্লেখ্য যে এই সমস্থ প্যাচ উইন্ডোজ ভিস্তার ভেতরে শুরু থেকে থাকার কারনে ভিস্তা ব্যবহারকারীরা ঠিকমত EA-এর গেমগুলি খেলতে পারবে না।