মাপুচি চিলি’র একটি দ্বীপ এবং সেখানকার উপজাতী বাসিন্দারা এবার মাইক্রোসফটকে আদালতের কাঠগোড়ায় দাঁড় করাবে এই বলে, “আমাদের ভাষা দখল করার অধীকার করও নেই”। মাইক্রোসফট ব্যবসায় সফলতা পাবার জন্য বহুজাতিক সমাধান হিসেবে নিজেদের পণ্যগুলি বিভিন্ন ভাষায় অনুবাদ করে বাজারজাত করে আসছে। কিছুদিন আগে মাইক্রোসফট উইন্ডোজ ভিস্তা বাজারে ছাড়লে মাপুচি বাসিন্দারা দেখে, উইন্ডোজের LIP (ল্যাংগুয়েজ ইন্টারফেস প্যাক)-এ তাঁদের ভাষার জন্য সমর্থন রয়েছে এবং মাইক্রোসফটের প্যাটেন্ট বিষয়ে অভিজ্ঞ অনেকেই বিষয়টি নিয়ে ঘাবড়ে যায় এবং দ্রুত নিস্পত্তি চেয়ে গত ১৭ তারিখে চিলি’র উচ্চ আদালতে মামলা করে।
মাইক্রোসফটের কপিরাইট তথ্য বা প্যাটেন্ট না জেনে অনেকেই অনেক কিছু ব্যবহার করে। মাইক্রোসফট ব্যবসায় সফলতা পাবার জন্য অনেক কিছুই জটিলভাবে প্যাটেন্ট করে রাখে এবং সঠিক মানে খুঁজতে গেলে দেখা যায় যে প্যাটেন্ট অনুযায়ী মাইক্রোসফটের ব্যবহৃত শব্দগুলির মালিক (!) মাইক্রোসফট নিজে এবং অন্য কেউ তা ব্যবহার করতে পারবে না। তাহলে কি আমরা আমাদের ভাষায় কথা বলতে পারবো না? আর এই প্রশ্নের জবাব দিতে মাইক্রোসফটকে যেতে হবে আদালতে।
কিছুদিন আগে মাইক্রোসফট বাংলা ভাষার LIP তৈরীর জন্য বেসিস এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করেছে। কিন্তু আমরা কেউ খতিয়ে দেখিনি যে একবার যেসব শব্দ মাইক্রোসফটের সফটওয়্যারে ব্যবহার হবে, তা তাঁদের নিজস্ব সম্পত্তি হয়ে যাবে-কি না। আমাদের ভাষা আমাদের ব্যবহার করার জন্য যদি কারও অনুমতির প্রয়োজন হয়, তাহলে এর চাইতে বেদনার কিছু থাকতে পারে না। সেই মর্মেই মাপুচিরা আজকে মাইক্রোসফটকে আদালতে নিয়ে যাচ্ছে।
আমার কাছে মনে হয়েছে হাস্যকর। মানুষের ইদানীং আন্দাজেই মাইক্রোসফট অ্যালার্জি বাড়ছে মনে হচ্ছে। কারনে অকারনে মাইক্রোসফটকে স্যু করা স্বভাব হয়ে গেল মনে হয়!!
আর তুমি আবার নতুন কি? আমার যতদুর মনে পড়ে তোমার ল্যাপটপে একটা MS লোগো ছিলো, তুমি সেটা তুলে ফেলার জন্য আমার সামনে আগ্রহ প্রকাশ করছিলে। আমার তো মনেহয় তোমার MS এলার্জি না MS এজমা আছে। 🙂
ছিল, এখন নাই
ক্যান তোমাকে MVP বানানোর আশা দিয়েছে না-কি?
😉
ফালতু কথা রাখ। তুমি যখন আমাকে ফরওয়ার্ড করেছিলে তখনই তো তোমাকে এবং অভিষেককে আমি বলেছিলাম যে য়্যু হ্যাভ বিন ফরওয়ার্ডেড আ রং গাই। আই এম এন ওপেন সোর্স এনথুসিস্ট
অভিষেককে ঐ কথা শুনে তো টাসকি খেয়েছিলো বলে মনে হয়। আমি ভারতের অনেককে চিনি যারা OSS নিয়ে কাজ করে কিন্তু ওদের MVP বানিয়ে রেখেছে…