Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Author Archives: Omi Azad

কম্প্লিমেন্ট হিসেবে বিটডিফেন্ডারের লাইসেন্স পেলাম

31 শনিবার মে 2008

Posted by Omi Azad in ব্যক্তিগত, সফটওয়্যার রিভিউ

≈ 7 Comments

Tags

Antivirus, Avast, AVG, Avira, bitdefender, Internet, Kaspersky, McAfee, Norton, Security, Virus, আভাস্ত, আভিরা, ইন্টারনেট, এন্টিভাইরাস, এভিজি, ক্যাসপারস্কাই, নর্টন, বিটডিফেন্ডার, ভাইরাস, ম্যাকফি, সিকিউরিটি

আমার মনে হয় বাংলাদেশের বিটডিফেন্ডার বিক্রেতারা আমার ব্লগের বিভিন্ন পোস্ট লক্ষ্য করে আসছিলো। সেদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে, “আপনাকে কোথায় পাওয়া যাবে, আমরা আপনাকে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ২০০৮ এর একটা সংষ্করণ উপহার দিতে চাই।” আমি ঠিকানা দিতেই এক ভদ্রলোক একটা বাক্স নিয়ে এসে হাজির হলেন। আমি কিছুটা হলেও অবাক হয়েছি। তাই জিজ্ঞেস করলাম, ভাই এটা কেনো? উনি জানালেন উনার কোম্পানী আমার কার্যকলাপ লক্ষ্য করছিলো, উনারা আমার ব্লগ নিয়মিত পড়েন তাই আমাকে একটা কপি দিতে চান যাতে আমি সেটা ব্যবহার করতে পারি এবং আমার নেটওয়ার্কের মাধ্যমে সবাইকে এটা ব্যবহার করার জন্য উৎসাহিত করতে পারি।

সত্য কথা বলতে আমি আজ দেড় বছর হতে চললো এন্টিভাইরাস সফটওয়্যার কিনে ব্যবহার করি। আগে ব্যবহার করতাম এভিজি প্রফেশনাল এডিশন, কিন্তু পরে দেখলাম ওদের এন্টিভাইরাস চট্ করে কোনো ভাইরাস চিনতে পারেনা। পরে কিনলাম আভাস্ত, এরও একই সমস্যা। ম্যাকফির দাম অনেক বেশী আর নর্টন একটা ফালতু সিকিউরিটি স্যুট। আভিরা কিনি নাই, কারণ আভিরা নতুন ভাইরাস চিনতে পারলেও পুরাতন ভাইরাস চিনতে পারে না।

আর তথন অনেক খোঁজ খবর নিয়ে বিটডিফেন্ডার কিনেছিলাম। আমি যখন লাইসেন্স কিনেছিলাম, তখন বাংলাদেশের বাজারে এভাবে বিটডিফেন্ডার উপলব্ধ ছিলোনা বলে আমার মনে হয়। এখন কিন্তু কেউ চাইলেই বিটডিফেন্ডার, ক্যাসপারস্কাই, নড৩২ কিনতে পারেন বাংলাদেশের বাজারে। তবে কেউ যদি কিনেই এন্টিভাইরাস ব্যবহার করতে চান, তাহলে বিটডিফেন্ডার বা ক্যাসপারস্কাই কিনে ব্যবহার করুন। বিশ্বের বাজারের চাইতে আমাদের এখানে অনেক সস্তায় এগুলি পাওয়া যায়।

আর যাই করুন, এন্টিভাইরাসটি অন্তত কিনে ব্যবহার করুন, এতে আপনারই সুবিধা। Continue reading »

শেষ পর্যন্ত ম্যাডোনা আমাদের অর্ণবের মিউজিক নকল করলো!

23 শুক্রবার মে 2008

Posted by Omi Azad in মন্তব্য

≈ 17 Comments

Tags

Arnob, Bebaak Bibaagee, Madonna, Ornob, অর্ণব, গান, ফোর মিনিটস্, বেবাক বিবাগী, ম্যাডোনা

হাঃ হাঃ হাঃ
কি আশ্চর্যের কথা, তাই না? কোথায় ম্যাডোনা আর কোথায় অর্ণব। কিন্তু কাকতলীয় হলেও সত্য যে ম্যাডোনার একটি গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্ণবের মিউজিকের সাথে মিলে যায়।

প্রমাণ দেবার আগে একটু ইতিহাস বলে নেই। গত মার্চ মাসে ম্যাডোনা আর যাস্টিন টিম্বারলেক মিলে একটি গান বের করে যার টাইটেল 4 Minutes. গানটি খুব পপুলার হয়ে যায় রিলিজ হওয়ার সাথে সাখেই। সবাই গুন গুন করতে থাকে 4 minutes to save the world. একটি গানকে কেন্দ্র করেই বের ওয়ার্নার ব্রসের ব্যানারে বের হয় এই অ্যালবামটি। বের হয়েই হুলুস্থুল অবস্থা। বিলবোর্ড চার্ট তোলপাড় হয়ে যায়, এরকম বিলবোর্ডের ইতিহাসে ২য়বার হয়।

পরে এপ্রিলের শেষের দিকে বের হয় ম্যাডোনার অ্যালবাম হার্ড ক্যান্ডি। ঐ গানটা এই অ্যালবামেও আছে। এই গানটারই মিউজিক মিলে যায় আমাদের অর্ণবের গান বেবাক বিবাগী’র মিউজিকের সাথে।

বেবাক বিবাগী গানটি অর্ণবের প্রথম একক অ্যালবাম চাইনা ভাবিস এর ৯ নম্বর গান। যেটা সম্ভবত ২০০৫ সালের শেষের দিকে বের হয় একতার মিউজিকের ব্যানারে।

তাহলে কি ম্যাডোনা অর্ণবের গানের মিউজিক মেরে দিয়ে হিট্ গান বের করলো? হাঃ হাঃ হাঃ একবার নিজের কানেই শুনুন না!

[audio:Madonna – 4 Minutes.mp3]
ম্যাডোনার ফোর মিনিটস্ গানের অংশ শোনার জন্য উপরের প্লে বোতামে ক্লিক্ করুন…

[audio:Ornob – Bebaak Bibaagee.mp3]
অর্ণবের বেবাক বিবাগী গানের অংশ শোনার জন্য উপরের প্লে বোতামে ক্লিক্ করুন…

কি মনে হয় এবার?

বোকাদের বোকা*দা বানেচ্ছে গ্রামীণফোণের ব্ল্যাকবেরি অফার

20 মঙ্গলবার মে 2008

Posted by Omi Azad in টেলিকম, মন্তব্য

≈ 27 Comments

Tags

Aktel, ASUS, Bangladesh, Banglalink, Blackberry, BTRC, Citycell, Email, Gmail, Google, Grameenphone, Hotmail, HTC, Mobile, MSN Messenger, Network, Operator, Skype, Warid, Windows Mobile, Yahoo, অপারেটর, আসুস, ইমেইলের, ইয়াহু, উইন্ডোস মোবাইল, এইচটিসি, একটেল, ওয়ারিদ টেলিকম, গুগল্, গ্রামীণফোন, জিমেইল, নেটওয়ার্ক, বাংলাদেশ, বাংলালিঙ্ক, বিটিআরসি, ব্ল্যাকবেরি, মোবাইল অপারেটর, ম্যাসেঞ্জার, সিটিসেল, হটমেইল

গ্রামীণফোন বাংলাদেশের বড় মোবাইল কোম্পানী। অনেক ভালো সেবা দিয়েছে অনেকদিন ধরে আমাদের। কিন্তু শোষণও করেছে আমাদের এবং এখনো করছে। বাংলাদেশের সবচাইতে বেশী কলচার্জ এই মোবাইল অপারেটরের। বলে বিস্তৃত নেটওয়ার্ক। এখন আবার কোনো অপারেটরের নেটওয়ার্কে সমস্যা আছে? বিটিআরসির নির্দেশে তো খাগড়াছড়ি এবং হিলস্ পর্যন্ত বিস্তৃত হয়েছে সবার নেটওয়ার্ক। হিলস থেকে এক বন্ধু ফিরে জানালো সেখানে সিটিসেল, ওয়ারিদ, একটেল পৌছে গ্যাছে, খবর নাই বাংলালিঙ্ক আর আমাদের সেরানেটওয়ার্ক দাবীদার গ্রামীণফোণের। হয়তো অনেক ভালো মালামাল লাগাবে বলে আমদানী করতে দেরী হচ্ছে বা টেলিনরের কোথাও কোনো বাতিল মাল পাওয়া যাচ্ছে না যেটা এনে লাগাবে। শালারা অন্যদেশের রিজেক্ট মাল এনে লাগিয়ে নেটওয়ার্ক বিস্তার করেছে আর এখন এতই খারাপ অবস্থা যে জিপি জিপি ঠিকমতন কথা বলা যায় না।

যাই হোক, অনেকদিন হলো কথাটা বলবো বলবো করে বলা হচ্ছে না। আইটির সাথে জড়িত থাকায় শুরু থেকেই অনেকে প্রশ্ন করছে যে গ্রামীণফোন এত্তসব সুবিধা সম্বলিত ব্ল্যাকবেরি সেট দিচ্ছে সেটা কিনবে কি-না। মানুষের তো আর টাকার অভাব নাই। আর সেটা বুঝতে পেরেই গ্রামীণের এই সব আজাইড়া অফার। গ্রামীণফোণের এই ভাওতাবাজির ফাঁদে অনেকেই পা দিচ্ছে। তাদের কথা হচ্ছে এই সেট কিনলে ইমেইলের সুবিধা পাবেন, ভালো অর্গানাইজার পাবেন। এত ভালো অর্গানাইজার যে সেটা অর্গানাইজ করতে আবার একজন পিএস রাখতে হবে! যাই হোক, আসল কথায় ফিরে যাই।

আমি ইন্টারনেট সংযোগ সম্বলিত একটা সাধারণ নোকিয়া সেট দিয়েই কিন্তু ইমেইলের সুবিধা ভোগ করতে পারি। জিমেইল, হটমেইল, ইয়াহুর জন্য জাভা ভিত্তিক ক্লায়েন্ট আছে। বা থার্ড পার্টি ক্লায়েন্ট দিয়েও সেই মেইলগুলি ব্যবহার করা যায়। আবার ৪০০০ টাকা দামের চাইনিজ সেটেও কিন্তু এখন ভালো অর্গানাইজার আছে। এমন কি মিটিং-এর আলোচনা পর্যন্ত রেকর্ড করে রাখা যায় ক্যালেন্ডারের মধ্যেই। তো কেনো আমি এই ব্ল্যাকবেরি সেট ব্যবহার করবো আর সেটা ব্যবহারের জন্য শালাদের বাড়তি টাকা দেবো!

আসল কথা হচ্ছে আমরা অনেকেই জানিনা মোবাইলের মধ্যেই যে সুবিধাগুলি উপলব্ধ আছে। আমার মোবাইলে অপেরা ব্রাউজার লাগানো থাকলে পৃখিবীর যে-কোনো ওয়েবমেইল আমি ব্যবহার করতে পারছি। গুগল্ নিজেই দিচ্ছে গুগল্ মেইল বা জিমেইল ক্লায়েন্ট মোবাইলের জন্য। আবার আপনার ডোমেইন যদি জিমেইলে হোস্ট করা থাকে, সেটাও ব্যবহার করতে পারছেন আরেকটা গুগল্-এর ক্লায়েন্ট সফ্টওয়্যার দিয়ে। তো আমরা যারা প্রযুক্তিকে জানিনা, তারা কিন্তু প্রযুক্তিকে ভয় পাই। এখনো পাড়ার দোকানগুলি ভাইরাস আক্রান্ত কম্পিউটার ফরম্যাট দিয়ে পাইরেটেড উইন্ডোস ইনস্টল করে দিতে ১০০০ টাকা বিল করে এবং আমাদেরই ভাই/বোন/বন্ধুরা সেটা দিয়ে যাচ্ছে নির্বিকারে।

ঠিক গ্রামীণেরও এই অবস্থা! যারা বোকা, তাদেরকে বোকাচোদা বানাচ্ছে একটা ফালতু সেট ধরিয়ে দিয়ে। ভাই আপনি এইচটিসি বা আসুস কোম্পানীর উইন্ডোস অপারেটিং সিস্টেম সম্বলিত মোবাইল পাবেন ২৫০০০ থেকে ৩৫০০০ টাকায়। সেটাতে উইন্ডোজের যাবতীয় সফটওয়্যারকে পোর্ট করা হয়েছে। এটাচ্‌মেন্টসহ মেইল আসলে সেটাও খুলে দেখতে পারবেন। মিটিং-এ এই সেট দিয়ে প্রেজেন্টেশন দেখাতে পারবেন কম্পিউটার ছাড়া। আছে লাইভ ম্যাসেঞ্জার ব্যবহারের সুবিধা, স্কাইপি ব্যবহারের সুবিধা। আরও থাকছে ফায়ারফক্সের নির্মাতা মোজিলা প্রজেক্টের ব্রাউজার মিনিমো এবং ইন্টারনেট এক্সপ্লোডার তো আছেই। কি নাই সেই সেটগুলিতে! আর ফালতু এক ব্ল্যাকবেরি সেট কিনবেন প্রায় সমান বা তার চাইতেও বেশী দামে যেটা দিয়ে ঐ এক মেইল চেক করা ছাড়া তেমন কিছুই করা যায় না। হ্যাঁ আমি স্বীকার করছি যে সমান কিছু সুবিধা ব্ল্যাকবেরিতে আছে, কিন্তু আমি কেনো এইচটিসি না কিনে ওটা কিনবো? আমি কেনো ব্ল্যাকবেরি কিনে গ্রামীণকে সার্ভিসচার্জ দেবো?

শেষবারের মতন ব্ল্যাকবেরি কিনতে ইচ্ছুক বন্ধুদের বলতে চাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

বিনামূল্যে ম্যাকাফি ভাইরাস স্ক্যান প্লাস

16 শুক্রবার মে 2008

Posted by Omi Azad in টিউটোরিয়াল, সফটওয়্যার রিভিউ

≈ 31 Comments

Tags

AOL, Free, McAfee, Security, এওএল, ফ্রি, বিনামূল্যে, ভাইরাসগার্ড, ম্যাকাফি, সিকিউরিটি

উইন্ডোজ ব্যবহারকারী আমরা সবাই এন্টিভাইরাস ব্যবহার করি। আমাদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য সিকিউরিটির আরও অনেক টুল ব্যবহার করি আমরা, এই যেমন ফায়ারওয়াল, এন্টিস্পাইওয়্যার ইত্যাদী। কিন্তু বাংলাদেশের বেশীরভাগ ব্যবহারকারীই চোরাই এন্টিভাইরাস চালিয়ে মনে করে অনেক বেশী নিরাপদ আছে।

একটা জিনিস আমাদের বোঝা উচিৎ যে এন্টিভাইরাস কোম্পানিগুলি এত টাকা খরচ করে ভাইরাসগার্ড বানিয়েছে, আরও টাকা লগ্নি করে সেটা মার্কেটিং করছে, আপনি সেটা সঠিক উপায়ে না কিনলে কি আপনাকে এমনি এমনিই তারা নিরাপত্তা দিয়ে যাবে? তারাও বোঝে কে কিনে চালাচ্ছে আর কে চুরি করে চালাচ্ছে।

আপনি যখন ইন্টারনেটের মাধ্যমে আপনার ভাইরাস গার্ডের ভাইরাস ডাটাবেইজ আপডেট করতে চাইছেন তখনই তরার বুঝতে পারছে যে আপনি কি চালান এবং আপনার সংযোগকে লাথি দিয়ে অন্য ভুয়া আপডেটের কাছে পাঠিয়ে দেয়। ফলাফলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপডেট পেলেন, আসলে আপনি কিছুই পেলেন না।

কিন্তু কিছু উপায় আছে যা ব্যবহার করে আপনি সত্যিকারের নিরাপত্তা পাবেন। যেমন আভিরা, এভিজি, আভাস্ত এরা একেবারেই বিনামূল্যে নুন্যতম নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এই মন চায় যে মোর। টাকা খরচ করতে চাইলে ৭০০ টাকা দিয়ে বাজার থেকে বিটডিফেন্ডার কিনে ফেলুন। এখন প্রথম তিনটি এন্টিভাইরাসের তালিকায় বিটডিফেন্ডার আছে। টাকা দিয়ে আবার আভিরা, এভিজি বা আভাস্ত কিনতে যায়েন না। অযথা টাকা পানিতে ফেলে দেয়া হবে।

আর মাগনা ১০০% নিরাপত্তা পেতে চাইলে আমার উদাহরণ অনুসরণ করতে থাকুন। তার আগে একটু ব্যাখ্যা করে নেই। এওএল বা আমেরিকা অনলাইন তাদের ব্যবহারকারীদেরকে বিনামূল্যে নিরাপত্তা সেবা দিয়ে আসছে অনেক আগে থেকে। কিছুদিন আগেও তারা এই নিরাপত্তা দিতো ক্যাসপারস্কাই দিয়ে। সম্প্রতি ক্যাসপারস্কাই-এর পারফরমেন্স খারাপ হয়ে যাওয়ায় আর ম্যাকাফির পারফরমেন্স ভালো হয়ে যাওয়ায় এরা ক্যাসপারস্কাই বাদ দিয়ে ম্যাকাফি দিয়ে নিরাপত্তা দিচ্ছে।নাম ভাইরাস স্ক্যান প্লাস হলেও এর সাথে ফায়ারওয়াল আছে। বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।

আপনিও চাইলে এই ম্যাকাফি মাগনা নিয়ে আজীবন চালাতে পারেন। সেটা পাবার জন্য প্রথমে ইন্টারনেট এক্সপ্লোডার দিয়ে যেতে হবে এই ঠিকানায়। সেখানে গেলেই দেখা যাবে ইউজারনেম/পাসওয়ার্ড চাইছে। ইউজারনেমের স্থানে লিখুন ইংরেজীতে “ইউএসম্যাকাফিউইজার” আর পাসওয়ার্ডে লিখুন “123free” আর পরে দেখলেই বুঝবেন কি করতে হবে।

অনুগ্রহ করে কেউ অন্যের ক্ষতি করার জন্য পাসওয়ার্ড বদল করবেন না। এটা সবার জন্য উন্মুক্ত, তাই সবাই এটা বিনামূল্যে ব্যবহার করুন।

আচ্ছা অনেকেই এখন মন্তব্যে লিখবেন কি ইউজারনেম লিখবেন বুঝতে পারছেন না। আমি ইচ্ছে করেই বাংলায় লিখলাম। কারণ এওএল যদি দেখে আমার ব্লগ থেকে ওদের সাইটে ট্রাফিক যাচ্ছে আর একই ইউজারনেম ব্যবহার করছে তাহলে ওরা এখানে এলে ইংরেজী পড়ে বুঝে ফেলতে পারে। 🙂 তাই একটু চালাকি। তাও আপনাদের হিন্ট দিয়ে দেই। আমি লিখেছি ইউএস, আপনারা লিখবেন us, এভাবে। বুঝতে না পারলে মন্তব্যে ইমেইলের মাধ্যমে জানতে চান, আমি ইমেইল করে দেবো। কেউ মাতব্বরি করে মন্তব্যে কি বুঝলেন সেটা লিখতে যায়েন না।

🙂

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩

07 বুধবার মে 2008

Posted by Omi Azad in মাইক্রোসফট, সফটওয়্যার রিভিউ

≈ 3 Comments

Tags

3, ৩, Download, Pack, Service, windows, XP, উইন্ডোজ, এক্সপি, সার্ভিস প্যাক

Windows XP Service Pack 3বেশকিছুদিন থেকে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ ছাড়ার পায়তাড়া করছিলো। গতমাসে আমরা যারা MSDN সাবস্ক্রাইবার তারা আগে থেকে এটি ব্যবহারের সুযোগ পাই, কিন্তু MSDN থেকে ডাউনলোড করার পন্থাপা জঘণ্য হওয়ায় অনেক ব্যবহারকারী এটা ডাউনলোড করতে পারেননি।

গতকালকে মাইক্রোসফট সাধারণ ব্যবহারকারীদের জন্য এক্সপি সার্ভিস প্যাক ৩ উন্মুক্ত করে এবং এখন সবাই সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।

সার্ভিস প্যাকটি দু’টি ফরম্যাটে বরাদ্দ করা হয়েছে একটি হলো উইন্ডোজ এক্সিকিউটেবল এবং অপরটি সিডি ইমেজ আইএসও। সিডি ইমেজ ডাউনলোড করার জন্য যেতে হবে এখানে আর এক্সিকিউটেবল বা ইএক্সই ডাউনলোড করার জন্য যেতে হবে এখানে।

গতবার যখন মাইক্রোসফট সার্ভিস প্যাক ২ ছাড়ে তখন বিনামূল্যে সারা বিশ্বে তার সিডি বিতরণ করে। কিন্তু এবার সেরকম কিছু পরিকল্পনা করেছে কি-না তা এখনো জানা যায়নি।

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.