দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল বাজারে নিয়ে এসেছে দ্রুতগতির ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ mycitycell ZOOM. নতুন এ টেকনোলোজির মাধ্যমে ZOOM গ্রাহকরা দেশের ৬১টি জেলার (সিটিসেল নেটওয়ার্কের আওতায়) যেকোনো স্থান থেকে দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস ভোগ করতে পারবেন। দেশের যেকোনো ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসের চেয়ে এ CDMA2000 1X ভিত্তিক সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা অধিক দ্রুত ডাটা আদান-প্রদান করতে পারবেন। ZOOM-এর গ্রাহকদের দেশব্যাপী বিশেষ সেবা এবং সেল্স সার্ভিস প্রদানের লক্ষ্যে সিটিসেল বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রাহকবৃন্দ PCMCIA ডাটা কার্ড অথবা USB ডাটা মোডেমের সাহায্যে এবং নির্দিষ্ট হ্যান্ডসেটের মাধ্যমে এই সার্ভিস উপভোগ করতে পারবেন। প্রথমে ছয় ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে এ সার্ভিস বাজারে ছাড়া হয়েছে। ঘরে-বাইরে, চলার পথেসহ সর্বত্রই এখন হাইস্পীড ইন্টারনেট সুবিধা উপভোগ করার সহজ মাধ্যম হিসেবে কাজ করবে mycitycell ZOOM.
এটা তো গেলো খবর এবার আসি বাস্তবে। সিটিসেলের স্লোগান ‘Because We Care’-কে আমি আমার আমার দেয়া লোগোতে একটু পরিবর্তন করে দিয়েছি। এটা আসলে হওয়া উচিৎ ‘Because We Scare’, অনেকেই ভাবতে পারেন আমি কেনো এই কথা বলছি, তাহলে চলুন এক ঝলক দেখা যাক ওদের ট্যারিফ- Continue reading »
অ্যাপলের সেক্সি ডিজাইন পছন্দ করেনা এরকম কেউ আছে বলে আমার মনে হয়না। তাদের এই সেক্সি লুকের জন্যই বাজারে ফিরে আসতে পেরেছে তারা। ডেস্কটপ কম্পিউটার G4 থেকে শুরু হয় নজর কাড়া সব ডিজাইন উপহার দেয়া আর একে একে উপহার দিতে থাকে সব চমক।
দেশে প্রথমবারের মতো বাংলালিংক নিয়ে এসেছে ভয়েস পোর্টাল সার্ভিস। ‘ডায়াল করুন ৪৮৪৮ আর বলুন কি চাই’। ৪৮৪৮ ডায়াল করে স্পষ্ট উচ্চারণে বাংলা অথবা ইংরেজিতে বলতে হবে আপনার প্রয়োজনীয় সার্ভিসটির নাম। আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সার্ভিসটি।
Omi Azad’s Identity ছাড়া এই রচনার আর কোনো ভালো নাম খুঁজে পেলাম না। আজকে আমার নতুন ডোমেইন পেলাম
বাংলাদেশের মোবাইল টেলিফোনের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ ২০টি এফঅ্যান্ডএফ সুবিধাসহ তিনটি অনন্য প্যাকেজ ঘোষণা করেছে ওয়ারিদ টেলিকম। পোস্ট-পেইড গ্রাহকদের জন্য এ প্যাকেজে থাকছে যেকোনো মোবাইল অপারেটরের ২০টি নম্বর তালিকাভুক্ত করার সুযোগ। আকর্ষণীয় এই অফারে পরিবারের সদস্য, বনধুবান্ধব, সহকর্মী এবং পরিচিতদের তালিকাভুক্ত করার প্রচলিত এফঅ্যান্ডএফ’র সব ধারণা পাল্টে দেবে।