Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Author Archives: omiazad

iPhone-এর জন্য এ্যপল কম্পিউটার ইঙ্ক প্যাটেন্ট মামলায় জড়ালো

10 শনিবার ফেব্রু. 2007

Posted by omiazad in আইটি বিশ্ব

≈ Leave a Comment

এক সপ্তাহ হয়নি এ্যপল কম্পিউটার iPhone বের করেছে। এখনো বোঝা সম্ভব হয়নি iPhone কেমন জনপ্রিয় হবে। কিন্তু এরই মধ্যে বিশ্বখ্যাত নেটওয়ার্ক পণ্য প্রস্তুতকারক কোম্পানী “সিসকো” এ্যপল-এর উপরে প্যাটেন্ট লঙ্ঘন করার মামলা করেছে। গত মঙ্গলবারে সিসকো প্রতিনিধিরা সাংবাদিকদের জানায় যে iPhone নামটি গত ২০০০ সাল থেকে লিঙ্কসিস ইন্টারনেট ফোন বাজারজাত করার জন্য ব্যবহার করা হচ্ছে এবং নামটি ২০ মার্চ ১৯৯৬ সাল থেকে লিঙ্কসিসের প্যাটেন্ট করা। যেহেতু লিঙ্কসিস্ কোম্পানীর সমস্ত স্বত্ত এখন সিসকোর কাছে সেহেতু আগের সব প্যাটেন্টগুলি রক্ষা করার দায়ভার সিসকোর কাঁধে। Continue reading »

অফিস ২০০৭-এর ফাইল ব্যবহার করা যাবে পুরনো অফিসে

10 শনিবার ফেব্রু. 2007

Posted by omiazad in আইটি বিশ্ব

≈ 1 Comment

এরই মধ্যে আমরা জেনেছি মাইক্রসফট অফিস ২০০৭ জানুয়ারি মাসে সর্বসাধারণের হাতে এসে যাচ্ছে। তবে এই সংস্করণটির দাম তুলনামূলকভাবে বেশী হওয়ায় প্রথম ধপেই হয়তো সবাই কিনে ব্যবহার করতে পারবে না। কিন্তু অফিস ২০০৭-এর ব্যবহার যে থেমে থাকবে তাও না। সমস্যা হয়ে দাঁড়িয়েছে অফিস ২০০৭-এর ফাইলের ধরণ। মাইক্রসফট অফিস ২০০৭-এ ব্যবহার করা হয়েছে ওপেন ডকুমেন্ট ফরম্যাট। XML ভাষা ভিত্তিক এই ফরম্যাটটি ব্যবহার করা হয়েছে ফাইল সংরক্ষণের মধ্যে সর্বোচ্চ সুবিধা এবং নিরাপত্তা দেবার জন্য। কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে পুরনো সংষ্করণের অফিসগুলি। এর আগে মাইক্রসফট অফিসের নতুন সংষ্করণ বের হলেও সেই ফাইলগুলি পুরনো সংষ্করণও ব্যবহার করা যেতো, কিন্তু ওপেন ডকুমেন্ট ধরণের সমর্থন না থাকায় অফিস ২০০৭-এর ফাইলগুলি পুরনো অফিস সংষ্করণ যেমন অফিস XP, ২০০৩-এ ব্যবহার করা যায় না।  আর সেজন্যই মাইক্রসফট নিজস্ব উদ্দ্যোগে এর সমাধার উপহার দিচ্ছে ব্যবহারকারীদেরকে। http://office.microsoft.com/en-us/products/HA101686761033.aspx ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে মাইক্রসফট অফিস কম্পেটিবিলিটি প্যাক, যা ইনস্টল করলে পুরনো অফিস সংষ্করণ যেমন অফিস XP, ২০০৩-এ অনায়াসে অফিস ২০০৭-এর ফাইল ব্যবহার করা যাবে।

বিশ্বের সমস্থ অফিস স্যুট ব্যবহারকারীদের মাইক্রসফট এই টুলটি ডাউনলোড করে ইনস্টল করে নেবার জন্য আহ্বান জানিয়েছে।

আবহাওয়া জানে নিন ফায়ারফক্স থেকেই

10 শনিবার ফেব্রু. 2007

Posted by omiazad in আইটি বিশ্ব, ওপেন সোর্স

≈ 1 Comment

ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন সমস্যার জন্য ওপেনসোর্স ইন্টারনেট ব্রাউজার মোজিলা ফায়ারফক্স দিন দিন জনপ্রিয় হয়েই যাচ্ছে। আর শুধু ইন্টারনেট এক্সপ্লোরারের সমস্যার জন্য না, ফায়ারফক্সের বিবিধ সুযোগ সুবিধা এর জনপ্রিয়তার অন্যতম একটি কারন। এরকমই একটি সুবিধা হচ্ছে ফায়ারফক্স এক্সটেনশন। এক্সটেনশন নামেই কিছুটা বোঝা যায় যে ফায়ারফক্সের ব্যবহারিক সুবিধা বাড়ানোর বা এক্সটেন্ড করার জন্য এই সব এক্সটেনশন। আর এরকমই একটি এক্সটেনশন হলো ফরকাস্টফক্স। ফায়ারফক্স ব্যবহারকারীরা এই এক্সটেনশনটি ইনস্টল করে নিয়ে স্থানীয় আবহাওয়া খবরাখবর জানতে পারবেন। আর এরজন্য কোনো ওয়েব সাইটে যেতে হবে না। ফায়ারফক্সের টাস্কবারেই দেখাবে আবহাওয়ার তথ্য। সাথে সাথে দেখাবে আগামী দিনের পূর্বাভাস। সুন্দর এই এক্সটেনশনটি পাওয়া যাবে https://addons.mozilla.org/firefox/398/ সাইটে।

আলোচিত মাইক্রসফট নোভেল চুক্তি

09 শুক্রবার ফেব্রু. 2007

Posted by omiazad in ওপেন সোর্স, মাইক্রোসফট

≈ 1 Comment

গত ২ তারিখে মাইক্রসফট এবং নোভেলের মধ্যে চুক্তি হয়েছে উইন্ডোজ এবং লিনাক্স নিয়ে! এটা যেন একই ঘাটে একসাথে বাঘ ও হরিণ পানি খাওয়ার মতো একটি বিষয়। না এটা আমার লিখতে ভুল হয়নি বা আপনি ভুল কিছু পড়ছেন না, দুই মেরূর দু’টি কোম্পানীর মধ্যে এই চুক্তি আইটি বিশ্বে এখন সবচাইতে আলোচিত বিষয়! এক মেরূতে মাইক্রসফট Closed Source অপারেটিং সিস্টেম উইন্ডোজ বিক্রি করে আসছে এবং অন্য মেরূতে নোভেল Open Source অপারেটিং সিস্টেম লিনাক্সের সাপোর্ট বিক্রি করছে সেই সাথে নোভেল লিনাক্সের বিভিন্ন সফটওয়্যার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছে বিগত দিনগুলিতে। আর এরকম দু’টি কোম্পানীর মধ্যে ব্যবসায়িক চুক্তি হলে সেটা আলোচনায় আসারই কথা। উক্ত তারিখে মাইক্রসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার স্টিভ বালমের এবং নোভেল-এর এক্সিকিউটিভ অফিসার ও প্রেসিডেন্ট রন হোভসেপিয়ান নিজ নিজ কোম্পানীর পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন। Continue reading »

এ্যপলের পরে বাজারে ইন্টেল মিনি

09 শুক্রবার ফেব্রু. 2007

Posted by omiazad in ওপেন সোর্স

≈ Leave a Comment

মিনি পিসির সবসময়ই একটা ভাব আছে। যারা স্বাভাবিক ডেস্কটপ বা ইন্টারনেটের কাজ করেন, তাদের কাছে এই মিনি পিসি খুবই প্রিয়। বিশ্বে এখন ১৩% কম্পিউটার ব্যবহারকারী এ্যাপল ম্যাক মিনি কম্পউটার ব্যবহার করছেন। সেই মার্কেটের কথা ভেবেই ইন্টল ইঙ্ক-এর ভাইস প্রেসিডেন্ট জন ম্যাক ডোনাল্ড আজ ইন্টেল মিনি কম্পিউটারের ঘোষণা করেন এবং স্লিক ডিজাইনের কিছু ডেমন্সট্রেশন দেখান। ইকনোমি ব্যবহারকারীদের লক্ষ্য করে এই পিসিগুলি আগামী বছর শুরুতে বাজারে ছাড়া হবে। ডেবিয়েন লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমে পরিচালিত ইন্টেল কোর ডুয়ো প্রসেসর, ১২৮ মেগাবাইট মেমরি সমৃদ্ধ ইন্টেলের নিজস্ব থ্রিডি এক্সেলেটর গ্রাফিক কার্ড, ১ গিগাবাইট সিস্টেম মেমরি, ৮০ গিগাবাইট হার্ডড্রাইভ, ৮০২.১১জি ওয়াই ফাই, কম্বো ড্রাইভ, ৭.১ চ্যানেল ডিজিটাল সাউন্ড কার্ড ইত্যাদী সমৃদ্ধ এই পিসিগুলির দাম হবে সর্বোচ্চ ৫৫০ মার্কিন ডলার। লিনাক্সভিত্তিক হলেও ইন্টেল মাল্টিমিডিয়া ও ইন্টারনেট এ্যপ্লিকেশনে ব্যবহারের উপযোগী করে সমস্থ সফটওয়্যার বরাদ্দ করবে এবং আজীবন গ্রাহকদের সফটওয়্যার আপডেট বরাদ্দ করবে। Continue reading »

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.