Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: ব্যক্তিগত

Personal Articles

একটা ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ নিলাম

06 রবিবার জুলাই 2008

Posted by Omi Azad in গ্যাজেট, ব্যক্তিগত

≈ 12 Comments

Tags

32GB, Drive, Flash, OCZ, Pen, Thumb

জিনিসটা অনেক নামে পরিচিত, যখন বের হয়েছিলো তখন সবাই ডাকতো থাম্ব ড্রাইভ। পরে ডাকতে শুরু করলো ইউএসবি পেন ড্রাইভ (আমাদের দেশে এখনো এই নামেই ডাকে) আর এখন ডাকা হয় ফ্ল্যাশ ড্রাইভ নামে।

আমি আমার জীবনের প্রথম ফ্ল্যাশ ড্রাইভ কিনেছিলাম ১৬ মেগাবাইটের। আমার তখন কি ভাব যে আমার ১৬ মেগাবাইট ফ্ল্যাশ ড্রাইভ আছে যেটা নিয়ে চিন্তা করতে হয়না। ফ্লপির মতন বার বার নষ্ট হয়ে যায়না আর চালাতে ফ্লপির মতন আলাদা ড্রাইভো লাগে না। 🙂

সেটা কিনেছিলাম মনেহয় ২০০১ সালে, তখন সেটার দিম নিয়েছিলো ৩,৭০০ টাকা। কিছুদিন পরে সেটা নষ্ট হয়ে যায় এবং ওদের কাছে নিয়ে গেলে সেটা বদলে আরও ১,০০০ টাকা নিয়ে একটা ৩২ মেগাবাইটের ফ্ল্যাশ ড্রাইভ দেয়। সেটা আজও আছে আমার। এখনো চলে!

আমি আমার জীবনে আর কোনোদিন ফ্ল্যাশ ড্রাইভ কিনে ব্যবহার করিনাই। এরপরে মাইক্রোসফট দিলো ১ গিগা একটা, সেটা ব্যবহার করতে করতে মুসা ভাই (এক বড় ভাই যার প্রজেক্টে অনেকদিন কাজ করেছি) দিলো একটা ২ গিগা বাইট। পরে মাইক্রোসফট থেকে আবার ভিস্তা রিলিজ উপলক্ষে রেডিবুস্ট ক্ষমতা সম্পন্ন একটা ২ গিগাবাইটের ফ্ল্যাশ ড্রাইভ। মুসা ভাই’র দেয়াটা হারিয়ে যাবার পরে মাইক্রোসফটের দেয়া ২ গিগাটা বহুদিন ব্যবহার করেছি।

এবার পেলাম এই ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভটা। একলাফে অনেকদুর। 🙂
আমার এক ছোটোভাই আছে, নাম বর্ণ। নর্খ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশলী বিষয়ে লেখাপড়া করছে। এবার সে এটা গিফ্ট করলো আমাকে। আমেরিকাস্থ বিশ্বের উচ্চ মানের মেমরী নির্মাতা OCZ এর পণ্য এটা। এটা OCZ ATV নামে পরিচিত এবং বিরূপ আবহাওয়ার জন্য তৈরী করা হয়েছে বলে এর নাম দেয়া হয়েছে ATV.

বিশ্বের বাজারে এটা ২য় ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ, এর আগেরটা বের করেছিলো কর্সএয়ার এবং গতি ভালো না হওয়ায় ওদেরটা বাজারে তেমন চলেনা।

একটা এইচটিসি টাচ্ নিলাম

01 মঙ্গলবার জুলাই 2008

Posted by Omi Azad in গ্যাজেট, ব্যক্তিগত, রিভিউ

≈ 21 Comments

Tags

Bluetooth, HTC, Sonyericsson, Touch, windows, আইফোন, উইন্ডোজ, এইচটিসি, টাচ্, ব্লুটুখ, ব্ল্যাকবেরি, সনিএরিকসন

এইচটিসি মোবাইল ফোন, কল্পনার চাইতে অনেক বেশী! উইন্ডোস মোবাইল ৬ প্রফেশনাল অপারেটিং সিস্টেম সম্বলিত ঝামেলাবিহীন স্মার্ট মোবিলিটি। আমি যেটা নিলাম সেটার মডেল হলো HTC Touch 3452.

এর হার্ডওয়্যার:
প্রসেসর: OMAP850, গতি: 233 MHz
মেমরি: 128MB
ফ্ল্যাশ মেমরি: 400MB
ডেটা বাস: 16 bit
মনিটরের রঙ: 65536
রেজ্যুলেশন: 240×320
মাপ: ২.৮ ইঞ্চি
ধরণ: টিএফটি টাচ্ স্ক্রিণ
অপারেটিং সিস্টেম: উইন্ডোস মোবাইল ৬ প্রফেশনাল (দেখতে অনেকটা ভিস্তার মতন 🙂 )

আমি সত্যি এটা ব্যবহার করে আনন্দিত। এক বৈচিত্র আমি আইফোনেও দেথি নাই। এবার আসি এতে কি কি বৈশিষ্ঠ্য আছে:
ওয়েব ব্রাউজার: মাইক্রসফট ইন্টারনেট এক্সপ্লোরার (পকেট এডিশন)
অফিস: পকেট অফিস – Word, Excel, Outlook, Adobe PDF viewer
ভিএম: জাভা MIDP 2.0
EDGE: Class 32
WLAN: Wi-Fi 802.11b/g
Bluetooth: Yes, v2.0 (A2DP সহ)

এইচটিসির টার্গেট হচ্ছে নিত্য নতুন গ্যাজেট উপহার দেয়া তাও আবার অনেক সস্তায়। আমাদের বাংলাদেশে গ্লোবাল ব্রান্ড এইচটিসি টাচ্-এর একটা মডেল বিক্রি করে ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। দামটা খারাপ না।

আমি আইফোন ব্যবহার করেছি আগে, এটা আইফোনের থেকে অনেক ভালো বলা যেতে পারে কিছু কিছু ফিচারের দিক দিয়ে। যেমন এর জন্য হাজার হাজার এপ্লিকেশন পাওয়া যায়, স্কাইপি, গুগল্ ম্যাপ, ডিআইভিএক্স প্লেয়ার, আরও কত কি! আছে মোজিলার ব্রাউজার মিনিমো। এতে ব্লুটুথ বা কেবল দিয়ে গান বা ভিডিও ঢুকিয়ে দিলেই চলে, যেটা আইফোনে আইটিউন্স দিয়ে করতে হয়। আইফেনো ব্যাটারি নষ্ট হয়ে গেলে কি করতে হবে আমার জানা নাই। এটার ব্যাটারি পরিবর্তনযোগ্য এবং মেমরি কার্ড নিজের ইচ্ছা মতন ব্যবহার করা যায়। আমি একটা ৮ গিগা লাগিয়ে নিয়েছি। সবচাইতে ভালো বিষয় হলো আইফোনের চাইতে এর সাইজ অনেক ছোটো এবং হালকা।

এইচটিসি বাজারে আসার পরে ভুয়া কিছু কোম্পানী আসলেই ভয় পেয়ে গিয়েছে। যেমন ব্ল্যাকবেরি, কোনো কাজ কাম নাই, হুদাই দাম।

আর এটার সাথে ব্যবহার করছি সনিএরিকসনের HBH-DS970 স্টেরিও ব্লুটুথ হেডফোন। জটিল কম্বিনেশন হয়েছে। 🙂 সাউন্ডের ক্ষেত্রে সনির বিকল্প নাই বলে আমার মনে হয়।

খুব মজায় আছি এটা নিয়ে।

ফায়ারফক্স ডাউনলোড করার জন্য সনদ পেলাম

27 শুক্রবার জুন 2008

Posted by Omi Azad in ব্যক্তিগত

≈ 5 Comments

Tags

Certificate, Download, Firefox, ডাউনলোড, ফায়ারফক্স, সনদ

🙂

আমার মনে হয় সকলেই জানেন যে কিছুদিন আগে মোজিলা এক দিনে সর্ব্বোচ্চ ডাউনলোড করার রেকর্ড সৃষ্টি করতে চাইছিলো। আন-অফিসিয়ালি ওরা রেকর্ড সৃষ্টি করেছেও, কিন্তু এখনো অফিসিয়াল হতে বাকি আছে। গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লোকজন এটা যাচাই করে পরে অফিসিয়াল ঘোষণা দিবে।

Firefox Download Certificate

এই আয়োজনের শুরুতে সবাইকে মোজিলা ইমেইলের মাধ্যমে নিবন্ধিত হবার জন্য আহ্বান জানায়। যারা ইমেইল ঠিকানা দিয়ে নিবন্ধিত হয়েছে, তাদের ডাউনলোডের দিন সকাল বেলা (বাংলাদেশ সময় রাত) ইমেইল করে জানিয়ে দেয়া হয়েছিলো যে এখন আপনারা ডাউনলোড শুরু করতে পারেন। ৫/৬ দিন পরে দেখি আমার জাঙ্ক ফোল্ডারে একটা মেইল, সেটাতে লিখা যে আপনি ডাউনলোড করার সনদ পেতে চাইলে এই লিঙ্কে গিয়ে নাম লিখান, নাম লিখালাম এবং পরে একটা PDF সনদ আমাকে মেইল করে দিলো।

আমি খুশি 🙂

আমার নতুন গ্যাজেট ঘড়িতে মোবাইল!

19 বৃহস্পতিবার জুন 2008

Posted by Omi Azad in গ্যাজেট, ব্যক্তিগত

≈ 12 Comments

Tags

Cell, Mobile, Phone, V2, Watch, Wrist, ঘড়ি, মোবাইল অপারেটর

মোবাইল পকেটে নিয়ে বেড়ানোটা একটা যন্ত্রনা। আমি মোবাইল শুধু কথা বলার জন্যই ব্যবহার করি। এছাড়া মোবাইল ব্যবহারকে এড়িয়ে যেতে চাই। আর সেটা যদি পকেটে নিয়ে না বেড়িয়ে হাতে পড়ে বেড়ানো যায় তাহলে তো সোনায় সোহাগা।

ছোটোবেলা টিভি সিরিজ নাইট রাইডার দেখতাম। মাইকেল নাইট তার গাড়ী কিট্ এর সাথে ঘড়ি দিয়ে কথা বলতো দূরে থেকে। বাপীকে জিজ্ঞেস করতাম এটা কি সম্ভব, বাপী সোজা সাপ্টা উত্তর দিতো, যত্ত সব গাঁজিখড়ি গল্প। হাঃ হাঃ হাঃ

এখন ২০ বছর পরে কিন্তু এটা সম্ভব। মানুষের কল্পনা প্রবণতার কারনেই আজকে এত কিছু উদ্ভাবন করেছে। জুলভার্ণ আমার দাদার আমলে যা লিখেছে বা ভিঞ্চি সেই সময় যা লিখেছে, সেগুলি কিন্তু পরে বাস্তব হয়েছে। আজকে আমি যেমন হাতে পেলাম V2 সিরিজের এই চাইনিজ মোবাইল ফোনটি। চাইনিজ হবার জন্য দামও সস্তা (US$250.00 প্রায়) আর ফিচারও অনেক।

প্রায় ১৫ দিন আগে আমি প্রথম এটি আমেরিকার একটি অনলাইন দোকানে দেখি। ওদেরকে বললে ওরা বলে এটা নাকি তখনি বাজারে এসেছে এবং হট কেকের মতন বিক্রি হচ্ছে। ঐ দোকান থেকে আমার কেনার ক্ষমতা থাকলেও ওরা বাংলাদেশে পাঠাবে না। ইন্টারনেটে আরও খুঁজতে খুঁজতে দেখি মালয়শিয়ার একটি অনলাইন দোকান এটি বিক্রি করছে এবং এরা বাংলাদেশেও পাঠায়।

আর কি, অনলাইনে অর্ডার করলাম। তারপরে ভেরিফিকেশন, প্রসেসিং ইত্যাদী মিলায়ে ১ সপ্তাহ চলে গেলো প্রায়। আজকে সকালে ডিএইচএল থেকে কাগজপত্র দিয়ে গেলে আমি সাথে সাথে জিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমার পরিচিত এক সিএন্ডএফ এজেন্ট আছেন, উনাকে কাগজপত্র দিয়ে একটু ঘোরাঘুরি করে আবার জিয়ায় আসলাম। উনি ফোনে জানালেন আপনারটা নিয়ে ক্যারা লাগছে। মোবাইল যত দামীই হোক শুল্ক ৳১৩০০.০০ এর উপরে না। কিন্তু অফিসাররা বলে এটার উপরে ঘড়ির শুল্ক আরোপ করবে এবং ১০০% শুল্ক নিবে। যাই হোক আমার এজেন্ট বেশ ঝানু ছিলেন, ওটা সিম লাগিয়ে চালু করে কথা বলিয়ে দিলেন অফিসারকে। 🙂

আর কি সেটা নিয়ে মনের ফুর্তিতে বাসায় আসলাম। সেটটা ভালই হয়েছে…

আজকে আমার ইবানের ৪র্থ জন্মদিন

06 শুক্রবার জুন 2008

Posted by Omi Azad in ব্যক্তিগত

≈ 20 Comments

Tags

ইবান, জন্মদিন, পরিবার

আমার পিচ্চি পরিবারহ্যপি বার্থডে টু ইবান। আজ থেকে চার বছর আগে এই দিনে ইবান এই পৃথিবীতে আসে। গতবছর অবশ্য এটা নিয়ে কিছু কথা বলেছিলাম। তাই আর নতুন করে কিছু বলছিনা। আজও বৃষ্টি হয়েছে, যেমন হয়েছিলো ওর জন্মের দিন।

আশেপাশের প্রতিবেশীদের নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান করলাম। খুবই মজা হয়েছে। যারা এসেছে তাদেরকে আসার জন্য ধন্যবাদ আর যাদের অনুষ্ঠানে ডাকতে পারি নাই, তাদের কাছে ক্ষমা চাইছি। আর যারা আসতে পারেন নাই, তারা দূর থেকেই আমার ইবানের জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানের ছবিগুলি দেখা যাবে এখান থেকে। 🙂

ইবান এখন বেশ বড় হয়েছে। ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করতে পারে। ওর জন্য পৃথিবীর সবচাইতে কষ্টকর বিষয় হলো খেতে বসা। সব বাচ্চারা যা পছন্দ করে, ও তা করে না, সবাই যেটা করতে বলে, সেটা ও করেনা। নিজে যেটা ভালো বলবে সেটা ভালো, যেটা ভালো বলবে না, সেটা শত চেষ্টা করলেও ভালো করা যাবেনা ওর কাছে।

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.