Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: ব্যক্তিগত

Personal Articles

একটা স্যামসং ওমনিয়া টু নিলাম

13 শনিবার মার্চ 2010

Posted by Omi Azad in গ্যাজেট, ব্যক্তিগত, রিভিউ

≈ 3 Comments

Tags

উইন্ডোজ, উইন্ডোস মোবাইল, ওমনিয়া, মোবাইল, স্যামসং

বেশ কিছুদিন হলো একটা স্যামসং ওমনিয়া টু (i8000) ব্যবহার করছি। এই খবরটা আমার ব্লগের পাঠকদের সাখে শেয়ার করা হয়নি।

উইন্ডোস মোবাইল চালিত ডিভাইসগুলির মধ্যে এটাই ভালো সেবা দিয়ে যাচ্ছে এই পর্যন্ত। যদিও কিছু কিছু সমস্যা আছে, তারপরেও এতদিন যতগুলি উইন্ডোস মোবাইল ব্যবহার করেছি তার মধ্যে এটা ব্যবহার করে আরাম পাচ্ছি।

একবার দেখা যাক কি কি আছে এই মোবাইলে-

  • এমোল্ড ইন্টারফেইস – স্বাভাবিক উইন্ডোস ইন্টারফেইসে বেশী কারসাজি নাই, স্যামসং তাই এমোল্ড নামের একটা ইন্টারফেইস এর উপরে সরবরাহ করে থাকে। এর সাথে থাকছে টাচ্ উইজ ২.০, যেগুলি মিলে টাচ্ ব্যবহারে অনেক মজা দেয়
  • ওজন মাত্র ১২৩ গ্রাম
  • ডিসপ্লে – বিশাল ৩.৭ ইঞ্চির স্ক্রিনে ৪৮০×৮০০ পিক্সেল ছবি
  • হাতের লিখে বুঝতে পারে
  • এক্সেলেরোমিটার সেন্সর সাহায্য করছে স্ক্রিন সয়ংক্রিয়ভাবে ঘুরে যেতে
  • ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক
  • ইন্টারনাল ৮ গিগা মেমরী এবং সাথে ৪ গিগা কার্ড ফ্রি পেয়েছি, যা কি-না ৩২ গিগা পর্যন্ত উন্নিত করা যায়
  • মোবাইল ট্র্যাকার তো আছেই
  • এছাড়া ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, ওয়াইফাই, জিপিএস, টিভি আউট

খারাপ দিকগুলি হলো-

  • ওয়াইফাই বা জিপিএস চালু রাখলে ব্যাটারি ১ দিনের বেশী যায় না।
  • এসেন্ডিং রিংটোন বন্ধ করার উপায় না।
  • অন্য উইন্ডোস মোবাইলের মতন এখানেও রিঙটোন ছাড়া অন্য টোনে নিজের পছন্দের সঙ্গীত ব্যবহার করা যায়না।

সবকিছু মিলিয়ে খারাপ না, আমার দরকার ছিলো ইমেইলের জন্য, যেটা আমি খুব স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারছি। 🙂

ফিরে চাওয়া ২০০৯

01 শুক্রবার জানু. 2010

Posted by Omi Azad in ব্যক্তিগত

≈ 20 Comments

Tags

২০০৯, ২০১০, ব্যক্তিগত

বসে বসে ভাবছিলাম কি কি করেছি এই গত ১ বছরে যেটা সবার সাথে শেয়ার করা যায়। সেটারই একটা তালিকা তৈরী করলাম 🙂

  • সিগারেট খাওয়া বাদ দিয়েছি!
  • বহু কষ্টে আমার ইউএমপিসি’র হাত থেকে রেহাই পেয়েছি!
  • কল সেন্টারে কাজ করা বাদ দিয়েছি!
  • দ্বিতীয়বার সিলেট, জাফলং বেড়াতে গিয়েছি।
  • প্রথমবার শ্রীমঙ্গল বেড়াতে গিয়েছি।
  • প্রথমবার সাত রঙের চা খেয়েছি।
  • একটি ক্রিয়েটিভ সাউন্ড ব্লাস্টার এক্স-ফাই টাইটেনিয়াম ফিটালিটি প্রো সাউন্ড কার্ড পেয়েছি।
  • ক্রিয়েটিভ গিগাওয়ার্কস জি৫০০ সাউন্ড সিস্টেম কিনেছি।
  • প্রথমবার আমার নীচের ফ্লোরের ভাড়াটিয়া অভিযোগ করতে এসেছে আমার রাতের বেলা ধুম ধাম শব্দে সিনেমা দেখা নিয়ে!
  • কম্পিউটারে কোয়ার্ড কোর প্রসেসর লাগিয়েছি।
  • অনেক ঘাঁটা ঘাঁটি করার পর উইন্ডোসের ৬৪বিট প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করেছি।
  • বাপিকে আম্মুর বদলি হজ্জ করতে পাঠিয়েছি।
  • সিনেমা দেখা কমিয়েছি (ইচ্ছা করে কমাইনি, কাজের চাপে সিনেমা দেখা কম হয়েছে 🙂 )।
  • ১৬৪টা সিনেমা দেখেছি।
  • ইবানকে স্কুলে ভর্তি করিয়েছি।
  • প্রখমবারের মতন বাংলাদেশে মাইক্রোসফট ডে এট্ ঢাকা উদযাপন করেছি ২০ জুন ২০০৯ তারিখে।
  • এক্সনেটের ইন্টারনেট ব্যবহার বাদ দিয়েছি। কোম্পানীটার ম্যানেজমেন্ট বেয়াদব হয়ে গিয়েছে, আর বেয়াদবের সাথে থাকা যায়না।
  • কিউবি’র ওয়াইম্যাক্স ব্যবহার শুরু করেছি।
  • পাঁচটি মোবাইল ফোন কিনেছি! (একটি আমার বৌ-এর নোকিয়া ৬১২০ ক্লাসিক, আমার একটি নোকিয়া ৫৮০০, একটি আমার স্যামসং অনমিনয়া বি ৭৩৩০ উইন্ডোস ফোন (এই ফোনটা এতই জঘণ্য যে পরে ৫০০০ টাকা লস করে নোকিয়া ৫৫৩০ এর সাথে বদলাতে হয়েছে), আরেকটি গ্রামীণের নাম্বারটি চালু রাখার জন্য কিনে ফেলে দিতে হয়েছে নোকিয়ার জঘণ্য কোয়ালিটির সস্তা সেট। পরে আরও একটা কিনেছি নোকিয়ারই ২৩২৩ ক্লাসিক)
  • প্রথমবার যমুনা রিসোর্ট বেড়াতে গিয়েছি।
  • তিন বছর পরে পরিবারে একে অপরকে ছেড়ে দূরে থাকলাম।
  • একটি ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ হারিয়েছি।
  • একটি ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ নষ্ট করেছি।
  • উইন্ডোস সেভেন লঞ্চ করেছি ৭ নভেম্বর ২০০৯ তারিখে।
  • স্টিভ বালমারের সিগনেচার এডিশন উইন্ডোস ৭ সহ লঞ্চ বক্স পেয়েছি।
  • মাইক্রোসফট কানেক্টে উইন্ডোস সেভেনের ফিডব্যাক দেবার জন্য আরেকটি উইন্ডোস সেভেনের বাক্স পেয়েছি।
  • জন হান্নার কাজকে লাখি মেরেছি (এরকম ক্লায়েন্টের পাছায় সবারই লাথি মারা উচিৎ, কিছু কুত্তার বাচ্চা ব্রিটিশ এখনো অন্যদেরকে গোলামের চোখে দেখতে ভালোবাসে, সামনে এদের পাছায় লাথি মারা দরকার)
  • বোর্ড অফ ইনভেস্টমেন্টের কাজটা আবার শুরু করেছি, মনে হয় জন হান্নার বেয়াদবিতে এই কাজটাও বাজে একটা কাজ হবে। তবে কাজ শেষ করার আগেই আমাকে এটা ছেড়ে দিতে হবে। বেয়াদবের সাথে কাজ করা খুব কঠিন।
  • মাইক্রোসফটের ফুল টাইম হিসেবে কাজ করা শুরু করেছি।
  • দু’টি নেটবুক কিনেছি।
  • বর্ণকে একটি নেটবুক গিফ্ট করেছি।
  • ভাইয়াকে একটি নেটবুক গিফ্ট করেছি।
  • ছোটো বেলা শিখেছিলাম ৬০ সেকেন্ডে এক মিনাট, ৬০ মিনিটে এক ঘন্টা, ২৪ ঘন্টায় ১ দিন। সেটা এবছর কাজে লাগেনি। বছরের শেষ দিনটি ছিলো ২৫ ঘন্টার। 🙂
  • এই ব্লগটা লিখেছি

🙂

উইন্ডোস সেভেনের বাক্স পেলাম

18 রবিবার অক্টো. 2009

Posted by Omi Azad in ব্যক্তিগত, মাইক্রোসফট

≈ 28 Comments

Tags

উইন্ডোজ, বক্স, সেভেন

এই মাত্র মাইক্রোসফট থেকে পাঠানো উইন্ডোস সেভেনের বাক্সটি পেলাম। বাক্সটিতে যা যা আছে..

উইন্ডোস সেভেন বাক্সটি খোলা অবস্থায়

উইন্ডোস সেভেন বাক্সটি খোলা অবস্থায়

উইন্ডোস সেভেন (সিগনেচার এডিশন)

উইন্ডোস সেভেন (সিগনেচার এডিশন)

উইন্ডোস সেভেন ডেক্সটপ পাযল

উইন্ডোস সেভেন ডেক্সটপ পাযল

উইন্ডোস সেভেন বাক্সের সবকিছু একত্রে

উইন্ডোস সেভেন বাক্সের সবকিছু একত্রে

মোট কথা, এখানে আছে উইন্ডোস সেভেন আলটিমেট এডিশন যাকে ওরা বলছে সিগনেচার এডিশন, তবে কার সিগনেচার সেটাই রহস্য :), আছে উইন্ডোস সেভেন মনোগ্রাম যুক্ত কিছু টেবিল ন্যাপকিন, ১০টি উইন্ডোস সেভেন ব্যাগ, বিশাল একটা উইন্ডোস সেভেন পোস্টার, একটা উইন্ডোস সেভেন ডেস্কটপ পাযল, এই তো!

একটা ১৬ গিগা স্যামসং ওমনিয়া নিলাম

21 রবিবার ডিসে. 2008

Posted by Omi Azad in গ্যাজেট, ব্যক্তিগত, রিভিউ

≈ 19 Comments

Tags

উইন্ডোজ, ওমনিয়া, মোবাইল অপারেটর, স্যামসং

সবার মুখে মুখে এই মোবাইলের কথা। এত্ত ভালো মোবাইল না-কি আর হয়না। আমার ব্লগ যারা পড়ে, তারা ইতিমধ্যেই জানে যে আমি বেশ কিছু ভালো মোবাইল ফোন ইতিম্যধের ব্যবহার করেছি। যেমন: এইচটিসি টাচ্, এপল আইফোন, মোটোরোলা রকার ইত্যাদি।

কিন্তু শান্তিতে মোবাইল ফোন ব্যবহার করতে চাইলে আমার মতে একটা সাধারণ মোবাইল ব্যবহার করা উচিৎ। সেজন্য কিছুদিন আগে একটা নোকিয়া ৫৩২০ কিনে ব্যবহার করছিলাম।

এর মধ্যে সবাই স্যামসং ওমনিয়ার কথা বলছিলো, ভাবলাম এটা একটু চালিয়ে দেখা দরকার। ১৬ গিগা বিল্ট-ইন মেমরী সহ একটা কিনে ফেললাম, আর আমেরিকা থেকে আসতে বেশ সময় লাগলো ওখানকার খারাপ আবহাওয়ার জন্য।

যাই হোক, আমার মোবাইলা বেশ পছন্দ হয়েছে। ওজনে আইফোন থেকে অ-নে-ক হালকা। টাচ্ স্ক্রিনটা ব্যবহার করা অনেক মজার। আইফোনের চাইতেও হালকা ছোঁয়ায় কাজ করে।

একবার জেনে নেই এর ফিচার গুলি।

  • উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম দিয়ে চলে এই মোবাইল
  • ৮ গিগা এবং ১৬ গিগা মেমরির দু’টি আলাদা সংস্করণ উপলব্ধ আছে
  • এক্সেলেরোমিটার দেয়া আছে, যাতে সিনেমা দেখার সময় কাৎ করলে স্ক্রিন ঘুরে যায়
  • টিভি আউট দেয়া আছে, ছবি বা ভিডিও টিভিতে দেখার জন্য
  • এডজ, ওয়াইফাই আছে নেটওয়ার্ক ব্যবহার করার জন্য
  • ডিআইভিএক্স মোবাইল দেয়া আছে
  • ভেতরেই জিপিএস ডিভাইস দেয়া আছে, যেটা গুগল ম্যাপ-এর সাথে কাজ করে
  • ব্লুটুথ, A2DP সবই আছে এর সাথে
  • এর সাথের ক্যামেরাটি ৫ মেগা পিক্সেল

ক্যমেরাটা সত্যই জটিল। হেডফোনটাও যা-তা। কিন্তু আমার ভালো না লাগার মধ্যে ভালো লাগেনি এর কানেক্টরটা। বাদবাকী সবই সুন্দর।

আর ভালো একটা বিষয় হলো এর ব্যাটারী বদল করা যায় এবং আরও বেশী মেমরি দরকার হলে এর মধ্যে মেমরি কার্ড লাগানো যায়।

ওমনিয়ার ক্যামেরা দিয়ে একটা ছবি তুলিয়েছিলাম আমার, বিটিআরসির দেয়া কল সেন্টারের লাইসেন্স হাতে নিয়ে..

অর্ণবকে ফোন করেছিলাম

29 বুধবার অক্টো. 2008

Posted by Omi Azad in উদ্ভট, ব্যক্তিগত

≈ 7 Comments

Tags

অর্ণব, গান, মোবাইল অপারেটর, সঙ্গীত

আজকে কি মনে হলো মোবাইলের ফোনবুক দেখতে দেখতে দেখি অর্ণবের নাম্বার। আমাদের অর্ণব যার গান আমাদের অনেকেরই চরম ভালো লাগে।

মাথায় একটা দুষ্টুমি খেলে গেলো, মনে হলো একটা কল দেই। আমাকে নম্বরটা দিয়েছিলো এক ছোটোভাই বর্ণ, দিলাম ফোন, ওদিক থেকে মাল খাওয়া এক মাতালের মতন একজন হ্যালো বললো। আমি বেশ জোরেই বললাম “অর্ণবদা” বলে অর্ণব দেশে নাই, আমি বললাম, ভাই আপনি কে। বলে আমি অর্ণবের বাবা। আমি বললাম কাকু দাদা কৈ? বলে দেশের বাইরে, আমি বললাম সেটাতো বললেনই, কোথায় গ্যাছে। বলে জানিনা। আমি বললাম কবে আসবে, বলে সেটাও জানিনা। আমি বললাম দাদার না-কি নতুন একটা এলবাম বেরিয়েছে, জানেন কিছু, বলে জানিনা। আমি গুডনাইট বলে রেখে দিলাম।

আমার ধারণা নম্বরটা ভুল। কারন, অর্ণব এমন গরীব না যে বাহিরে গিয়েছে আর মোবাইল বাবাকে দিয়ে গ্যাছে। আর বাবাও এমন আহাম্মক হবেন না যে ছেলে কৈ সেটাও জানেন না। যদি ছেলের সাথে যোগাযোগ না থাকতো তাহলে কথা ছিলো, ছেলের মোবাইল যখন চালাচ্ছে, তখন নিশ্চয়ই জানা দরকার ছিলো কোন দেশে গিয়েছে আর কবে আসবে।

যাই হোক, জিনিসটা তেমন ভালো লাগলো না। 🙁

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.