এমন চুরি করা উচিৎনা যেটা সহজে ধরা যায়। আমি অনেক লিনাক্সে খুব পাকা সে কথা বলবনা, তবে একজন হোম ইউজারের যেরকম হওয়া উচিৎ আমি তার থেকে হয়তোবা একটু বেশি।
প্রথমেই আমার ভিস্তার এক্সপ্লোরার বা ফাইল ব্রাউজার ভালো লাগে না। লিনাক্সকে নকল করতে করতে এমন করেছে যে ভুলে পুরাতন একটা লিনাক্স ভার্সন অনুকরণ করে কাট্, কপি, পেস্ট বাটন দিতে ভুলে গেছে। আর যা ইচ্ছা তাই করা যায় না। মানে এক্সপি বা ২০০০/২০০৩-এ কাস্টমাইজ করার যেসব সুবিধাগুলি ছিলো সেগুলি বাতিল করে দিয়েছে এবং নাম দিয়েছে আলটিমেট, মানে শেষ। এই যদি শেষের দশা হয় তাহলে শঙ্কা হবারই কথা।
শেষ ভালো যার, সব ভালো তার, একে তো শেষ থেকেই শুরু করতে হবে বলে মনে হয়। Continue reading »

