Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: টেলিকম

Telecom

মোবাইল দিয়ে ইন্টারনেট কতটুকু নির্ভরযোগ্য….

08 বুধবার আগস্ট 2007

Posted by Omi Azad in টেলিকম

≈ 54 Comments

আমরা এখন অস্থির হয়ে গিয়েছি মোবাইল ইন্টারনেটের বিজ্ঞাপন দেখতে দেখতে অস্থির হয়ে গিয়েছি। বাংলাদেশের প্রতিটি মোবাইল কোম্পানীই এখন মোবাইলে ভয়েস সেবার পাশাপাশি ইন্টারনেট সেবা দিচ্ছে। সিটিসেল, গ্রামীণ, একটেল, বাংলালিঙ্ক, টেলিটক এবং ওয়ারিদ টেলিকম হচ্ছে আমাদের মোট মোবাইল কোম্পানী। এদের মধ্যে প্রথম ইন্টারনেট সেবা নিয়ে আসে গ্রামীণফোন। বিভিন্ন ধরণের ঘাপলা করে সার্ভিস লঞ্চ করছে। শুরুতে এরা অনেক ভাষণ দিয়েছে, EDGE দিয়ে এটা হয়ে ওটা হয়, এটা GPRS থেকে এই এই সেবা বেশী দেবে ইত্যাদী। এক কনফারেন্সে আমি ওদেরকে বলতেও শুনেছিলাম যে EDGE নাকি CDMA থেকে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়, কি বলে না বলে ঠিক নাই। এর পরে আসলো একটেল, যার সেবা আজ দুই বছর পরেও পর্যন্ত বাংলাদেশের সব এলাকায় পৌছাতে পারেনি। তারপর বাংলালিঙ্ক ও টেলিটক, এদের কথা বলতে গেলে বলতে হয়, সার্ভিস থাকা আর না থাকা একই কথা। বাকী থাকলো সিটিসেল। অনেক কাঠ খঁড় পুড়ে প্রায় একবছর আগে তারা অনটেস্ট ইন্টারনেট সেবা প্রদান করা শুরু করে। কিন্তু সেবার মূল্য এত বেশী যে সাধারণ মানুষ এর ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। কিছুদিন আগে প্রতিযোগিতার সন্মুখীন হয়ে তারা আবার মূল্য নির্ধারণ করে, কিন্তু সেটাও সাধারণভাবে ব্যবহারের যোগ্য না। ওয়ারিদ টেলিকম সার্ভিস লঞ্চ করার সাথে সাথেই ওয়েব সাইটে EDGE/GPRS-এর কথা লিখে রাখলেও বাস্তবে সেবার মান টেলিটক এবং বাংলালিঙ্কের মতই জঘন্য।

সেবার মানের দিক দিয়ে আপাতত সিটেসেল এবং গ্রামীনফোনের সেবাই ব্যবহারযোগ্য, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এদের সেবা কতটুকু ব্যবহারযোগ্য! আমি নিজে এই দুই কোম্পানীর সেবা ব্যবহার করেছি, সেবার মান খারাপ না, কিন্তু সত্যি কথা বলতে এই সেবার উপরে ভরসা করা যায়না। মাঝে মাঝেই গ্রামীণফোনের ইন্টারনেটের গতি ঠিক থাকেনা। ইন্টারনেটে ঘাঁটাঘাটি করে GSM প্রযুক্তি সম্পর্কে শিখলাম। এই প্রযুক্তিটা TDMA নামে পরিচিত, যার অর্থ হচ্ছে Time Division Multiple Access. এটা কাজ করে সময়ের উপরে। সোজা সাপ্টা অর্থ হচ্ছে একটা টাওয়ারে নীচে যতগুলি মোবাইল থাকবে টাওয়ারটা তাদেরকে অল্প অল্প সময়ের জন্য ফ্রিকোয়েন্সি প্রদান করবে আবার অল্প সময়ের জন্য ফ্রিকোয়েন্সি বন্ধ করে রাখে। এভাবে ভাগাভাগী করে মোবাইলগুলি কিছু সময়ের জন্য নেটওয়ার্ক পায় আর কিছু সময় বিচ্ছিন্ন হয়ে থাকে। এটা এত দ্রুত হয় যে গ্রাহকরা টের পায়না। তবে প্রযুক্তিটা জনপ্রিয় হলেও টেকনিকালি সুবিধার না। Continue reading »

বিটিআরসির নির্দেশ – নিজ নেটওয়ার্কে গ্রাহকদের বোনাস টকটাইম দিতে পারবে না মোবাইল অপারেটররা

29 রবিবার জুলাই 2007

Posted by Omi Azad in টেলিকম

≈ 15 Comments

নিজ নেটওয়ার্কে গ্রাহকদেরকে আর বোনাস টকটাইম দিতে পারবে না মোবাইল অপারেটররা। এটি দিতে হলে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রেই কেবল দেয়া যাবে। প্যাকেজের জন্য প্রমোশনাল পুরস্কার হিসাবে সোনার কয়েন, বিদেশ ভ্রমণের খরচ বা গাড়ির মতো পুরস্কারও দেয়া যাবে না। প্যাকেজের সময়সীমা হবে সর্বোচ্চ দুইমাস। দেশের ঐতিহ্য, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়-এমন কোনো ভাষা ও বিষয়বস্তুর মাধ্যমে বিজ্ঞাপনসহ প্রচারণামূলক কোনো কার্যক্রমও চালানো যাবে না। আর কলচার্জ হবে সর্বোচ্চ ২ টাকা এবং সর্বনিম্ন ২৫ পয়সা মাত্র। মোবাইল ফোন অপারেটরদের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই আদেশ জারি করেছে।

গতকাল বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বলা হয়, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে অন্যান্য যোগাযোগের সঙ্গে টেলিযোগাযোগ তথা মোবাইল ফোন প্রযুক্তির ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন ঘটেছে। পরিবর্তিত পরিসিহতিতে দেশের জনগণের কাছে মোবাইল ফোন আগের তুলনায় সহজলভ্য হলেও কলচার্জ প্রত্যাশিত পর্যায়ে নেই। জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা, কম খরচে মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেয়ার জন্য বিটিআরসি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষেই বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১-এর বিধান অনুযায়ী বিটিআরসি দেশের দ্রুত বিকাশমান টেলিযোগাযোগ শিল্পে সেবা প্রদানের ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবসা প্রতিরোধ ও অবসানে প্রতিযোগিতামূলক এবং বাজারমুখী ব্যবসার সঙ্গে সঙ্গতি রেখে ট্যারিফ ও বিভিন্ন চার্জের হার নির্ধারণ সম্পর্কে নির্দেশনামূলক ‘ট্যারিফ রেগুলেশন’ তৈরির উদ্যোগ নিয়েছে। এ রেগুলেশনের উদ্দেশ্য ও লক্ষ্য হবে গ্রাহকদের সামাজিক ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ এবং টেলিযোগাযোগ সেবাপ্রদানকারীর বিদ্যমান কিংবা সম্ভাব্য পীড়ন বা বৈষম্যমূলক আচরণ বা কার্যকলাপ নিয়ন্ত্রণ ও দূর করার ব্যবসহা করা। Continue reading »

সিটিসেল নিয়ে এলো ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ

22 রবিবার জুলাই 2007

Posted by Omi Azad in টেলিকম

≈ 100 Comments

দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল বাজারে নিয়ে এসেছে দ্রুতগতির ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ mycitycell ZOOM. নতুন এ টেকনোলোজির মাধ্যমে ZOOM গ্রাহকরা দেশের ৬১টি জেলার (সিটিসেল নেটওয়ার্কের আওতায়) যেকোনো স্থান থেকে দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস ভোগ করতে পারবেন। দেশের যেকোনো ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসের চেয়ে এ CDMA2000 1X ভিত্তিক সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা অধিক দ্রুত ডাটা আদান-প্রদান করতে পারবেন। ZOOM-এর গ্রাহকদের দেশব্যাপী বিশেষ সেবা এবং সেল্‌স সার্ভিস প্রদানের লক্ষ্যে সিটিসেল বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রাহকবৃন্দ PCMCIA ডাটা কার্ড অথবা USB ডাটা মোডেমের সাহায্যে এবং নির্দিষ্ট হ্যান্ডসেটের মাধ্যমে এই সার্ভিস উপভোগ করতে পারবেন। প্রথমে ছয় ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে এ সার্ভিস বাজারে ছাড়া হয়েছে। ঘরে-বাইরে, চলার পথেসহ সর্বত্রই এখন হাইস্পীড ইন্টারনেট সুবিধা উপভোগ করার সহজ মাধ্যম হিসেবে কাজ করবে mycitycell ZOOM.

এটা তো গেলো খবর এবার আসি বাস্তবে। সিটিসেলের স্লোগান ‘Because We Care’-কে আমি আমার আমার দেয়া লোগোতে একটু পরিবর্তন করে দিয়েছি। এটা আসলে হওয়া উচিৎ ‘Because We Scare’, অনেকেই ভাবতে পারেন আমি কেনো এই কথা বলছি, তাহলে চলুন এক ঝলক দেখা যাক ওদের ট্যারিফ- Continue reading »

বাংলালিংকের ভয়েস পোর্টাল সার্ভিস-৪৮৪৮

10 মঙ্গলবার জুলাই 2007

Posted by Omi Azad in টেলিকম

≈ 5 Comments

দেশে প্রথমবারের মতো বাংলালিংক নিয়ে এসেছে ভয়েস পোর্টাল সার্ভিস। ‘ডায়াল করুন ৪৮৪৮ আর বলুন কি চাই’। ৪৮৪৮ ডায়াল করে স্পষ্ট উচ্চারণে বাংলা অথবা ইংরেজিতে বলতে হবে আপনার প্রয়োজনীয় সার্ভিসটির নাম। আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সার্ভিসটি।

আর এই সার্ভিসটি স্পিচ্ রিকগনেশন ও ডিটিএমএফ (ডুয়েল টোন মাণ্টিফ্রিকোয়েন্সি) দু’ধরনের প্রযুক্তিতেই পাওয়া যাবে। বাংলালিঙ্ক জানায় প্রাথমিক অবসহায় চালুকৃত সার্ভিসগুলোর মধ্যে রয়েছে রিংটোন, খবর, রাশিফল, জোকস, উইম্যান স্পেশাল, ক্রিকেট, গ্রিটিং সার্ভিস ছাড়াও অনেক কিছু। আর এই ভয়েস পোর্টাল সার্ভিস ব্যবহার করতে গ্রাহককে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। যে কোনো বাংলালিংক সংযোগ থেকে শুধু ৪৮৪৮ ডায়াল করলেই সার্ভিসটি পাওয়া যাবে। তবে ব্রাউজিংয়ের সময় গ্রাহকের ব্যালেন্স থেকে ভ্যাট ছাড়া ৫ টাকা প্রতি মিনিট কাটা হবে আর রিংটোন ডাউনলোডের ক্ষেত্রে আগের চার্জই প্রযোজ্য হবে, অর্থাৎ ভ্যাট ছাড়া ৯ টাকা প্রতিটি রিংটোন।

এমনিতে বাংলালিঙ্ক চলেনা। এরপরও নিত্য নতুন ঝাঁকি দিয়ে কাস্টমার ধরার চেষ্টা করছে তারা প্রতি নিয়ত। আমার মনেহয় এই সার্ভিসটাও একটা ফ্লপ হবে বাংলালিঙ্কের….

যেকোনো মোবাইলে ২০টি এফঅ্যান্ডএফ সুবিধা দিচ্ছে ওয়ারিদ

08 রবিবার জুলাই 2007

Posted by Omi Azad in টেলিকম

≈ 4 Comments

বাংলাদেশের মোবাইল টেলিফোনের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ ২০টি এফঅ্যান্ডএফ সুবিধাসহ তিনটি অনন্য প্যাকেজ ঘোষণা করেছে ওয়ারিদ টেলিকম। পোস্ট-পেইড গ্রাহকদের জন্য এ প্যাকেজে থাকছে যেকোনো মোবাইল অপারেটরের ২০টি নম্বর তালিকাভুক্ত করার সুযোগ। আকর্ষণীয় এই অফারে পরিবারের সদস্য, বনধুবান্ধব, সহকর্মী এবং পরিচিতদের তালিকাভুক্ত করার প্রচলিত এফঅ্যান্ডএফ’র সব ধারণা পাল্টে দেবে।

নতুন অফারে ‘জাহি’ পোস্ট-পেইডের সব প্যাকেজের গ্রাহক ওয়ারিদ থেকে ওয়ারিদ এফঅ্যান্ডএফ নম্বরে মাত্র ৬০ পয়সায় এবং অন্য মোবাইল অপারেটরে এফঅ্যান্ডএফ নম্বরে ১.২০ টাকায় কল করতে পারবেন। ‘জাহি’ ৩০০ পোস্ট-পেইড গ্রাহক এফঅ্যান্ডএফ ছাড়া যেকোনো নম্বরে প্রতি মিনিট ১.৪০ টাকা, ‘জাহি’ ১২৫ পোস্ট-পেইড গ্রাহক ১.৪৫ টাকা ও ‘জাহি’ ৫০ পোস্ট-পেইড গ্রাহক ১.৫০ টাকায় কল করতে পারবেন। Continue reading »

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.