স্যামসং স্যাটেলাইট মোবাইল রেডিও কাম এমপিথ্রি প্লেয়ার

মাইক্রেসফট এবং এ্যপলের মিডিয়া প্লেয়ারের যুদ্ধে এবার সামিল হলো কোরিয়ার কোম্পানি স্যামসং। বিনোদোনের জগতে নতুন প্রযুক্তি’র ব্যবহার করে কিভাবে গ্রাহক সংগ্রহ করা যায়, সেটাই থাকে সবার চেষ্টা আর তাই স্যামসং তাদের নতুন প্রযুক্তি’র মিডিয়া প্লেয়ারে যোগ করেছে বিশ্বের সেরা প্রযুক্তি, যা এভাবে এর আগে কেউ নিয়ে আসার চিন্তা করেনি। স্যামসং-এর এই নতুন গ্যাজেটটি আসলে একটি স্যাটেলাইট ভিত্তিক রেডিও এবং এমপিথ্রি প্লেয়ার। নবজাতক এই Helix XM2go পোর্টেবল্ স্যাটেলাইট রেডিও কাম এমপিথ্রি প্লেয়ারটিতে থাকছে:
Continue reading »

অফিস ২০০৭-এর চ্যালেঞ্জ

উইন্ডোজ ভিস্তা’র ক্র্যাক্ সংস্করণ চলে এসেছে, এবার বাকী অফিস ২০০৭। মাইক্রসফটের কর্মকর্তারা এক সাংবাদিক বিবৃতিতে বলেছিলেন অফিস ২০০৭ হবে Rock Solid যা কোনোভাবে ক্র্যাক্ করে ব্যবহার করা যাবে না। কিন্তু বাস্তবটা সেরকম হলো না। গত ১৫ তারিখে ক্র্যাকারা ঘোষণা দিয়েছে যে আগামী ৭ দিনের মধ্যে অফিস ২০০৭ ক্র্যাক্ সংস্করণটি ছেড়ে দেয়া হবে। ক্র্যাকাররা আরও বলেছে যে তাঁদের বের করা সংস্করণটি হবে মাইক্রসফট অফিস ২০০৭ এর এন্টারপ্রাইজ গোল্ড সংস্করণের ভিত্তিতে এবং তারা একটি বিশেষ ইনস্টলেশন কী প্রদান করবে, যা দিয়ে ইনস্টল করার পরে অফিস একটিভেশনের কোনো ঝামেলা থাকবেনা।

মাইক্রসফট বলেছে একরকম কথা আবার ক্র্যাকারা বলছে অন্য। এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছেনা কে জিতবে!

জিমেইলের সদস্যপদ এখন থেকে উন্মুক্ত হয়ে যাচ্ছে!

গুগল্-এর ইমেইল সার্ভিস জিমেইলে অসীম মেইল ধারণ ক্ষমতা, সহজ ব্যবহারযোগ্যতা সহ বিবিধ কারনে খুব অল্প সময়ে ব্যপক জনপ্রিয় হয়ে গিয়েছে। কিন্তু শুধুমাত্র একজনের একাউন্ট থাকলে এবং তাকে গুগল্ অনুমতি দিলে সে অন্যজনকে জিমেইল ব্যবহারের আমন্ত্রন দিতে পারতো। কিন্তু এই ক্রিসমাসে গুগল উপহার হিসেবে একাউন্ট সাইনআপ সকলের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এখন যে-কেউ চাইলেই জিমেইলের সদস্য হতে পারবে।

লিনাক্স উন্নয়নে মাইক্রসফট ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় করছে!!!

সত্যিই তাই! না, বিষয়টা আসলে সেরকম না, মাইক্রসফট খাল কেটে কুমির আনার মতো কোম্পানী না। এর আগে এ্যাপল বন্ধ হতে বসেছিলো, সেই কোম্পানীর শেয়ার বিনিময় করে যে ভূলটা মাইক্রসফট করেছিলো, তার মাসুল এখনো দিতে হচ্ছে! নিজেদের ব্যবসার পথ সুগম করার জন্য মাইক্রসফট ৩৪৮ মিলিয়ন ডলার লগ্লি করছে লিনাক্সের পেছনে।
Continue reading »

ওপেন সোর্সে তৃমাত্রিক পৃথিবী

গুগল্ এবং উইন্ডোজ লাইভ আমাদেরকে স্যাটেলাইট ব্যবহার করে ভূ-পৃষ্ঠের তৃমাত্রিক ছবি দেখা। কিন্তু উক্ত প্রোগ্রামগুলি ছিলো শুধুমাত্র উইন্ডোজের জন্য আর সেজন্যই লিনাক্স ও ম্যাক ব্যবহারকারীরা একটু হলেও মন খারাপ করে ছিলো। এখন মন খারাপের দিন শেষ, কারন ওপেনসোর্সে উন্নত করা হয়েছে ভূ-পৃষ্ঠের তৃমাত্রিক ছবি দেখার সফটওয়্যার “গালা” বিশেষ করে ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীদের জন্য। Continue reading »