নোকিয়া’র সাথে মিলিত হয়ে সেবা প্রদান করবে ইয়াহু

ওয়েব কন্টেন্ট প্রোভাইডার ইয়াহু এবং সেরা মোবাইল প্রস্তুতকারক কোম্পানি নোকিয়া সম্বিলিত একটি চুক্তির মাধ্যমে উভয়ের গ্রাহকদের সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত এবং চুক্তির মাধ্যমে নোকিয়া মোবাইল ব্যবহারকারীদের জন্য ইয়াহু তাদের সেবাগুলি উন্নত এবং একটু আলাদাভাবে উপস্থিত করবে। নোকিয়া মোবাইল ব্যবহারকারীদের জন্য ইয়াহুর বিশেষ এই সেবাটির নাম দেয়া হয়েছে ইয়াহু গো। Continue reading »

লিনাক্সের জন্য এডোবি’র ফ্ল্যাশ প্লেয়ার

এডোবি ডেভলাপার মাইক মেলাসন গত ১৫ তারিখে লিনাক্সের জন্য ফ্ল্যাশ প্লেয়ারের সর্বশেষ সংস্করণ ৯-কে সর্বসাধারণের ব্যবহারের জন্য এডোবি ল্যাব থেকে উন্মুক্ত করে দেন। ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ ছিলো ওয়েব সাইটের পটভূমি অলংকৃত করার জন্য একটি ডিজাইনিং টুল। পরে ম্যাক্রোমিডিয়াকে এডোবি কিনে ফেললে ফ্ল্যাশ উন্নয়নের সমস্থ দায়ভার নিয়ে নেয় এডোবি ইঙ্ক। Continue reading »

তোসিবার পকেট প্রজেক্টর

ভাবুন তো, মাত্র এক পাউন্ড ওজন, যা হাতের তালুতে ধরে যায় এরকম একটি প্রজেক্টর মেশিন হতে পারে! ঠিক এমনটিই তৈরী করে চলতি সপ্তাহে বাজারে ছেড়েছে তোসিবা। TDP-FF1AU মডেলের প্রজেক্টরটি উক্ত বৈশিষ্ঠ্যবলী সম্বলিত এই পর্যন্ত বিশ্বের সবচাইতে ছোটো প্রজেক্টর। লিথিয়াম আয়ন ব্যাটারী সম্বলিত প্রজেক্টরটির ওজন ১.১ পাউন্ড, উচ্চতা ২.২ ইঞ্চি, ৫.৫ ইঞ্চি লম্বা এবং ৪.০ ইঞ্চি চ্যাওড়া। Continue reading »

এবার তথ্য থাকবে কাগজে!

ফ্লপি, জিপ ডিস্ককে আমরা অনেক আগেই টাটা দিয়ে দিয়েছি, তাহলে কি আমরা সিডি/ডিভিডিকেও বিদায় জানাবো? আসলে বিষয়টা সেরকমই। গত ১৮ তারিখ ভারতের কেরেলায় অবস্থিত রেইনবো টেকনলোজি’র বিজ্ঞানী সাইনুল আবেদীন যখন ব্যাঙ্গালোরে একটি কনফারেন্সে কাগজের মধ্যে ডিজিটাল তথ্য সংরক্ষণের বিষয়টি প্রদর্শন করছিলেন, তখন সবার মনেই এই প্রশ্ন জেগেছিলো। Continue reading »

ব্রাউজ করতে করতে গান শুনুন!

ইন্টারনেট ব্রাউজিং এখন তরুন প্রজন্মের জন্য একরকম আসক্তি, আবার সঙ্গীত প্রেমও একটা আসক্তি। আবার বেশীরভাগ দেখা যায় আমরা কম্পিউটারে কোনো কাজ করার সময় পাশাপাশি গান শুনতে পছন্দ করি, ব্যতিক্রম হয়না নেট সার্ফ করার ক্ষেত্রেও। আর এই সঙ্গীতপ্রেমিদের কথা চিন্তা করেই মোজিলা উন্নয়নকারীরা বের করেছে ফক্সিটিউনস্।
Continue reading »