আমার লিনাক্স ডেস্কটপ

আমি অতো ভালো লিনাক্স বুঝি না। তবে কেনোজানি আমার সবসময়ই লিনাক্সকে প্রাথমিক ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করতে ইচ্ছে করে। কিছুদিন আগে আমি একটা ভালো ল্যাপটপ যোগাড় করেছি এবং সেটাতে উইন্ডোজ ২০০০ অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করতাম। কিন্তু ঐ যে বললাম আমার লিনাক্স ব্যবহারেের জন্য একটা ইচ্ছা সবসময়ই ছিলো… 🙂

এর আগেও অনেকবার লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন ইনস্টল করেছি, কিন্তু শেষ পর্যন্ত ফিরে গিয়েছি উইন্ডোজে। কারন এই লিনাক্সে এই আছে তো ওটা নেই! আবার ওটা আছে কিন্তু এটা নেই, ইত্যাদী সমস্যার জন্য আমি লিনাক্স ছেড়ে দিয়েছিলাম। আমি অনেককে লিনাক্সে ব্যবহারে উৎসাহিত করতাম আবার আমি নিজেই চালাই না, 🙂 কেমন না! কিন্তু এবার কোমর বেঁধে নেমেছি। Continue reading »

য়াহু ম্যাসেঞ্জার য়াহু মেইলের ভেতরে!

“য়াহু ম্যাসেঞ্জার ব্যবহারকারীদেরকে আর সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে হবেনা।” গত ওয়েব ২.০ কনফারেন্সে ইয়াহু’র এক্সিকিউটিভ ব্র্যাড্ গার্লিংহাউজ দর্শকদের উদ্দেশ্যে এই কথা বলেন।

বিশ্বের সবচাইতে জনপ্রিয় ইমেইল সার্ভিস য়াহু এবং বর্তমানে য়াহু’র ২৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে (নিষ্ক্রিয় ব্যবহারকারী এর ৬ গুন বেশী)। কিন্তু প্রতিদ্বন্দ্বী জিমেইলের নিত্যনতুন সুবিধা য়াহুর ব্যবহারকারীদের মনে ভাটা ফেলে দিয়েছিলো আর সেজন্যাই ইয়াহু ওয়েব ২.০-এর আদলে চমৎকার সব নতুন ফিচার উপস্থাপন করছে ব্যবহারকারীদের কাছে।

য়াহু’র নতুন বেটা মেইল ব্যবহারকারীরা একটি ব্রাউজার ইউন্ডোর ভেতরই য়াহু চ্যাট সার্ভিস ব্যবহার করতে পারবে। আর সাধারণ ব্যবহারকারীদের কাছে এটা উন্মুক্ত হবে ক্রিসমাসের পর থেকে। গার্লিংহাউজ বলেন, “এই নতুন সংযোজনটি হবে আমাদের ব্যবহারকারীদের কাছে বড়দিনের উপহার।”

নোভেল আর লেনোভো আনলো লিনাক্সের থিঙ্কপ্যাড

সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠানরত লিনাক্স ওয়ার্ল্ড ২০০৬ এর আসরে গতমাসের ১৬ তারিখে নোভেল এবং লেনোভো পৃথিবীর প্রথম লিনাক্স চালিত থিঙ্কপ্যাড এর ঘোষনা দিলো এর মডেল হচ্ছে T60p, যা চলবে সুসি লিনাক্স এন্টারপ্রাইজ ডেস্কটপ ১০ অপারেটিং সিস্টেমে। নোভেল লিনাক্স ওয়ার্ল্ডে ঘোষণাটি দেবার জন্য বহুদিন থেকে অপেক্ষায় ছিলো।

মাইক্রসফটের আইকন

পৃথিবীর সমস্থ ছোট বড় কোম্পানীর নিজস্ব লোগো বা চিহ্ন রয়েছে। এই লোগো দেখে কোম্পানীকে সনাক্ত করা হয়ে থাকে। প্রতিষ্টিত হবার পর থেকে আজ পর্যন্ত অনেকটা সময় পাড়ি দিয়েছে বিশ্বনন্দিত সফটওয়্যার কোম্পানি মাইক্রসফট। কিন্তু এতদিন সময় পার হয়ে গেলেও মাইক্রসফট তাঁদের জন্য একটা লোগো নির্ধারণ করতে পারেনি। ব্যবহার করে এসেছে লাতিন অক্ষরে মুদ্রিত নিজেদের নামট লোগো হিসেবে। Continue reading »

মাতৃভাষা বাংলা ব্যবহার করা যাবে গুগলে

স্টার্ট পেইজের যুদ্ধে এখন এগিয়ে আছে গুগল্। ওয়েব ২.০-এর এই যুদ্ধে এখন মাইক্রসফট লাইভ, পেইজফ্লেক্স এবং গুগল্ সমানে নতুন নতুন ফিচার উপস্থিত করছে ব্যবহারকারীদের কাছে নিজেদের ব্যাবহার উপযোগী করে তোলার জন্য। কিছুদিন আগেও এই লড়াইয়ে এগিয়ে ছিলো বাংলাদেশী ডেভলপারদের তৈরী করা স্টার্টপেইজ পেইজফ্লেক্স কিন্তু গুগলের সুযোগ সুবিধার কাছে টিকতে পারেনি বেশি দিন। আর গুগল্ স্টার্ট পইজের অনেকগুলি সুবিধার মধ্যে ওয়েব পেজে সরাসরি বাংলা ভাষায় টাইপ করার সুযোগ যোগ করা হয়েছে। এখন থেকে কোনো সফটওয়্যার ব্যবহার না করে যে-কোনো ইন্টারনেট ব্রাউজার দিয়ে গুগল্-এর স্টার্ট পেইজে গিয়ে বাংলায় লেখা যাবে। Continue reading »