ভিজ্যুয়াল বেসিক ৯ শীর্ষে

মাইক্রসফটের ভিজ্যুয়াল বেসিক সবসময় প্রোগ্রামারদের কাছে একটি লোভনীয় প্রোগ্রাম লেখার টুল। অনেক সুবিধা নিয়ে অনেক সফটওয়্যার বাজারে এসেছে, তারপরেও উইন্ডোজ ভিত্তিক প্রোগ্রাম লেখার জন্য ভিজ্যুয়াল বেসিক এখনো শীর্ষ স্থানে রয়েছে। Continue reading »

মুক্ত হয়ে যাবে অপারেটিং সিস্টেম সোলারিস!

সান মাইক্রসিস্টেমস্ জাভার সোর্স উন্মুক্ত করার পরে এবার অপারেটিং সিস্টেম সোলারিসের সোর্স উন্মুক্ত করার কথা ভাবছে। এর আগে ২০০৫ সালে সান কমিউনিটি ডেভলপমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন লাইসেন্স (CDDL)-এর অধীনে ওপেন সোলারিস প্রজেক্ট ঘোষনা করা হয়। কিন্তু সান এবার GPL (জেনারেল পাবলিক লাইসেন্স) ব্যবহার করার কথা চিন্তা করছে সোলারিসের ক্ষেত্রে।
Continue reading »

বড় ফাইল শেয়ার করার সুন্দর সমাধান চিপফাইলহোস্টে

ইমেইল দিয়ে বড় বড় ফাইল পাঠানো খুবই ঝামেলা। পাঠাতেও সমস্যা আবার মেইল বক্সে ফাইল ডাউনলোড করাও সমস্যা। ফাইল শেয়ার করার জন্য অনেক সমাধান আছে, যেমন: মেগা আপলোড, রেপিড শেয়ার ইত্যাদী। তবে উক্ত সাইটগুলি ফাইল শেয়ারের বা বিনিময় করার জন্য জনপ্রিয় হলেও ইদানিং সাইটগুলি ব্যবহার করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যবহার করতে গেল আপত্তিকর বিজ্ঞাপন, কথায় কথায় টাকা চাওয়া, ফাইল মুছে ফেলা সত্যই ঝামেলার। Continue reading »

EA গোমস্ উইন্ডোজ ক্রিটিক্যাল সিকিউরিটি আপডেট ব্যবহার থেকে বিরত থাকতে বলছে!

উইন্ডোজের জন্য মাইক্রসফটের বেশীরভাগ সিকিউরিটি আপডেট হয়ে থাকে নেটওয়ার্ক জনিত। নেটওয়ার্ককে নিরাপত্তা দেবার বিষয়টি নিয়ে সবচাইতে বেশী সোচ্চার অপারেটিং সিস্টেম নির্মাতা কোম্পানীগুলি। উইন্ডোজে সবসময়ই সিকিউরিটির সমস্যা ছিলো, তাই মাইক্রসফট সবসময়ই কিছু আপডেট প্যাচ বিনামূল্যে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য বিতরণ করে থাকে এবং বেশী গুরুত্বপূর্ণ হলে সেগুলোকে ক্রিটিক্যাল বলে আখ্যায়িত করে। Continue reading »

ক্লিনিক্যাল পরামর্শ পাওয়া যাবে গুগল্ থেকে

শুধুমাত্র অসুস্থ রুগীরাই যে ইন্টারনেটে বসবে চিকিৎসা পরামর্শ অনুসন্ধানের জন্য এরকম ভাবা ঠিক না। ইন্টারনেটের সার্চ ইঞ্জিন হতে পারে চিকিৎসকদের জন্য বিশাল তথ্য ভান্ডার। সার্চ ইঞ্জিন থেকে চিকিৎসক বা চিকিৎসা সেবার সাথে জড়িত যে-কেউ পেতে পারে চিকিৎসা বিজ্ঞানের অফুরন্ত তথ্য। প্রিন্সেস এলেকজেন্ড্রা হাসপাতাল, ব্রিসবেন, অস্ট্রেলিয়ার গবেষক হ্যাঙ্গউই টাং গত শুক্রবারে ঠিক এরকমই মত দেন সার্চ ইঞ্জিন গুগল্ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময়। টাং বলেন, “মাঝে মাঝে কঠিন কিছু সমস্যা পরীক্ষার জন্য গুগল্ অনুসন্ধান ভালো ফলাফল দিতে পারে।” Continue reading »