রিয়্যাল নেটওয়ার্কস্ ইঙ্ক, গুগল্ ইঙ্ক এবং মোজিলা কর্পরেশনের মধ্যে গত ৪ তারিখে যুক্তরাষ্ট্রের সিয়াটলে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় রিয়্যাল চুক্তি স্বাক্ষরের পরপরই এক প্রেস কনফারেন্সে উক্ত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা এক সংবাদ সন্মেলন করে এই দীর্ঘমেয়াদী চুক্তি ঘোষনা করেন। এই চুক্তির আওতায় রিয়্যাল প্লেয়ারের সাথে মোজিলা ফায়ারফক্স সয়ংক্রিয়ভাবে ইনস্টল হবে, রিয়্যাল প্লেয়ারের বিভিন্ন কার্যক্রমের জন্য এ্যামব্যাড্ড হিসেবে কাজ করবে এবং রিয়্যাল প্লেয়ারের যাবতীয় অনুসন্ধানের কাজ করবে গুগল্ সার্চ টুলবার ফায়ারফক্সের সাথে এ্যামব্যাড্ড হিসেবে। রিয়্যাল প্রতিনিধিরা জানান, “ইন্টারনেট এক্সপ্লোরারের সিকিউরিটি জনিত প্রচুর সমস্যা, এবং রিয়্যালের কাজের জন্য মাইক্রসফট ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে ব্যবহারকারীরা বিগত দিনে অসীম সমস্যার সন্মুখীন হয়েছেন। তাই আমরা এখন আমাদের ব্যবসার ভবিষ্যত চিন্তা করে মাইক্রসফট ইন্টারনেট এক্সপ্লোরারকে বাদ দিতে বাধ্য হয়েছি।”
রিয়্যাল নেটওয়ার্কস্, গুগল্ এবং মোজিলা’র মধ্যে এই চুক্তি এই পণ্যগুলিকে ভবিষ্যতে অনেক সফল ব্যবসা দেবে বলে কর্তৃপক্ষ মনে করছেন।
Arif Hossain Arif said:
poray chob balolaglo it bissho.