ডকুমেন্ট বিতরণের জন্য পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট একটি অত্যন্ত প্রয়োজনীয় ফাইলের ধরণ। ডকুমেন্ট তৈরীর জন্য অনেকে অনেক সফটওয়্যার ব্যবহার করেন, ব্যবহার করেন সফটওয়্যারের ভেতরে অনেক ফরম্যাটিং। দেখা যায় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডকুমেন্ট নিয়ে যাবার পরে বিভিন্ন সমস্যা হয়, যেমন ব্যবহৃত ফন্ট মেলেনা, ছবি ভেঙ্গে যায় ইত্যাদী। আর এই সমস্যার সমাধান হিসেবে ব্যবহৃত হয় পিডিএফ ডকুমেন্ট। একটা ডকুমেন্ট কাগজে মুদ্রণের পরে যেমন আসবে, পিডিএফ ঠিক সেভাবেই ডকুমেন্টটি বহন বা বিতরণ করার সুযোগ দেয়।
কিন্তু পিডিএফ ফাইল তৈরী করতেও সমস্যার সন্মুখীন হতে হয় কম্পিউটার ব্যবহারকারীদের। বাজারে সাধারণত যে সমস্থ পিডিএফ তৈরীর সফটওয়্যার পাওয়া যায়, সেগুলি হয় সব সফটওয়্যারের সাথে ঠিক মতো কাজ করেনা, নাহলে প্রচন্ড ধীর গতির হয়। আর তারই সমাধান নিয়ে এসেছে পিডিএফ ফোর্জ http://www.pdfforge.org -এর পিডিএফ ক্রিয়েটোর। উন্মুক্ত উৎসের (Open Source) এই সফটওয়্যারটি এটি প্রিন্টার হিসেবে আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে থাকে এবং স্বাভাবিক প্রিন্ট কমান্ড দিয়ে আপনি যে-কোনো সফটওয়্যার থেকে পিডিএফ ফাইল তৈরী করে বহন বা বিতরণ করতে পারেন অনায়াসে। প্রিন্টের সময় নির্ধারণ করে দিতে পারবেন আপনার আকাঙ্খিত কাগজের মাপ, ডকুমেন্টে ব্যবহৃত ছবির রেজ্যুলেশন ইত্যাদী। প্রফেশনাল পিডিএফ তৈরীর জন্য এটি একটি চমৎকার সমাধান। উল্লেখ্য যে, ইউনিকোডের লেখা থেকে পিডিএফ করতে অনেক ঝামেলা হয়, সেই ক্ষেত্রেও একটি ভালো সমাধান দিচ্ছে পিডিএফফোর্জ।
পিডিএফ ফাইলের রেওয়াজ চালু করেছিলো এ্যডোবি ইঙ্ক। এখন এটা বিশ্বনন্দিত ওপেন ফরম্যাট। যে-কেউ চাইলে এটি ব্যবহার করতে পারেন। তাই পিডিএফ ফোর্জ ব্যবহারকারীদের বিনামূল্যে উক্ত সফটওয়্যারটি উপহার দিচ্ছে।
You can also add other cool pdf related links like Rss2PDF,Online Adobe Pdf creator and Create your own PDF.
+
Foxit is also a great free/open-source app for reading PDF files