Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Author Archives: omiazad

উবুন্টু লিনাক্সে ইন্টারনেট কানেকশন শেয়ার করা

24 বৃহস্পতিবার জানু. 2008

Posted by omiazad in ওপেন সোর্স, টিউটোরিয়াল

≈ 11 Comments

আনেকেই জানেননা যে একসময় আমার একটা আইএসপি ছিলো দিনাজপুরে। একটি আইএসপি’র মূল কাজ হচ্ছে এক উৎস থেকে ইন্টারনেট গ্রহণ করে বিভিন্ন গ্রাহকের কাছে বিলি করা। এর বাহিরে অন্যান্য কাজও থাকে, কিন্তু মূল কাজ ওটাই। আমার যখন আইএসপি ছিলো আমি এই জিনিসগুলি বুঝতাম না আর আমাকে যারা ভি-স্যাটের মাধ্যমে লাইন দিয়ে গিয়েছিলো তারা বিভিন্ন তাল বাহানা করে লক্ষ লক্ষ টাকা নিয়ে গিয়েছিলো আমার কাছ থেকে। আমার স্যাটেলাইট মোডেম থেকে কানেকশন গিয়ে ঢুকতো একটা সার্ভারের ল্যান কার্ডে আর সেটা সার্ভারে বিভিন্ন প্রথার মাধ্যমে রাউট হয়ে আরেক ল্যান কার্ড দিয়ে বের হয়ে আসতো এবং সেই বের হয়ে আসা কানেকশনটাই আমরা শেয়ার করে দিতাম গ্রাহকদের।

আইএসপি’র মতই আমার অনেকে বাসাবাড়িতে একাধিক কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি। একটি কানেকশন আইএসপি থেকে এসে ঢোকে একটি কম্পিউটারে আর সেই কম্পিউটার থেকে শেয়ার হয়ে যায় ক্লায়েন্টগুলিতে। উইন্ডোজে বিষয়টি খুবই সোজা এবং আমি সদ্য শিখলাম যে লিনাক্সেও বিষয়টি সোজা। এই টিউটোরিয়ালে আমি সেটাই উপস্থাপন করবো যে কিভাবে লিনাক্স দিয়ে ইন্টারনেট শেয়ার করা যায়। 🙂

প্রথমেই আমাদের লাগছে একটি কম্পিউটার দু’টো ল্যান কার্ড সহ। জিনোম প্যানেল থেকে System -> Administration -> Network -এ যাবো।

Continue reading »

উবুন্টু লিনাক্সে গান শোনার ব্যবস্থা করা

22 মঙ্গলবার জানু. 2008

Posted by omiazad in ওপেন সোর্স, টিউটোরিয়াল

≈ 7 Comments

Tags

Music

অনেকদিন ধরে অনেকজন বলছে যে লিনাক্সে গান শোনার ব্যবস্থা নাই। বিশেষ করে উবুন্টু লিনাক্সে গান শোনা নিয়ে অনেকে প্রশ্ন করে। ম্যানড্রিভা বা সুসে লিনাক্স ইনস্টল করলে অবশ্য গান শোনা বা ভিডিও দেখার একটা ব্যবস্খা থাকে, কিন্তু উবুন্টুতে থাকে না। তাই এখানে দেখানো কিভাবে উবুন্টু লিনাক্সে গান শোনার ব্যবস্থা করা যায়।

উইনএম্প খুব জনপ্রিয় একটি মিডিয়া প্লেয়ার। উইন্ডোজে গান শোনার জন্য কেউ উইনএম্প ব্যবহার করেননি এমন কাউকে পাওয়া যাবে না। সেই উইনএম্পের মতোই লিনাক্সের জন্য একটি সফটওয়্যার আছে যার নাম “বিপ্ মিডিয়া প্লেয়ার” এবং সত্যি বলতে এটি একেবারেই উইনএম্পের মতন। 🙂

এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে উবুন্টু লিনাক্সে সফটওয়্যার ইনস্টলেশনের প্রথম ধাপ হয়ে আসতে হবে। এর পরে সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের মূল উইন্ডোতে Search বোতামে ক্লিক্ করে Find উইন্ডোতে “bmp” লিখে Search বোতামে ক্লিক্ করতে হবে।

কিছুক্ষণ অপেক্ষা করার পরে সিনেপ্টিক কিছু ফলাফল নিয়ে আসবে এবং সেখানে প্যাকেজ নামের তালিকার মধ্য থেকে bmp-mp4-এর উপরে মাউসের ডান বোতাম দিয়ে ক্লিক করে Mark for installation নির্বাচন করতে হবে। Continue reading »

ইউনিকোডে ঠিক বিজয়ের মতো লেখা যাবে শাব্দিক দিয়ে

25 মঙ্গলবার ডিসে. 2007

Posted by omiazad in বাংলা কম্পিউটিং, সফটওয়্যার রিভিউ

≈ 24 Comments

অনেকেই অভিযোগ করে যে ইউনিকোডে লিখতে গেলে পুরনো বিজয় বাদ দিয়ে নতুন কিছু শিখতে হয়। সেই সীমাবদ্ধতা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। বাংলাদেশে লক্ষ লক্ষ কম্পিউটার ব্যবহারকারী আছেন যারা বিজয় লে-আউট ব্যবহার করেন এবং এতদিন ধরে ব্যবহার করেন যে নতুন একটা লে-আউটে দক্ষতা আনা সম্ভব হয়না। তাঁদের জন্যই আমাদের এই সমাধান।

প্রথমে শাব্দিকের সর্বশেষ সংকলনটি ডাউনলোড করতে হবে এখান থেকে সাথে দরকার হবে বিজয় লে-আউটের প্লাগ-ইন টি। এর জন্য আমরা ব্যবহার করেছি প্রশিকা বিজয় লে-আউট, আর এটার নাম দিয়েছি নববিজয়। 🙂

এখন বলি কিভাবে কার্যকর করতে হবে। শাব্দিক ইনস্টলের সর্বকলা সম্পৃর্ন করার পরে নববিজয় লে-আউটটি ডাউনলোড করতে হবে এখান থেকে। শাব্দিক যদি চালু থাকে তাহলে সেটা বন্ধ করে নিন। ডাউনলোড করা nobobijoy_shabdik.zip ফাইলটি আপনার হার্ডডিস্কে এক্সট্রাক্ট করে নিন। এক্সট্রাক্ট করার পরে NoboBijoy.xml এবং shabdik-NoboBijoy.png নামের দু’টি ফাইল পাবেন। সেই ফাইল দু’টিকে C:\Program Files\Shabdik\KeyboardLayouts ফোল্ডারে কপি করে দিন।

এবার শাব্দিক চালু করুন। স্বাভাবিক অবস্থায় Ctrl+Alt+B অথবা F11 চাপ দিলে বাংলা হয়ে যাবে কিন্তু আপনার ইনস্টলকৃত নববিজয় লে-আউটটি সক্রিয় নাও খাকতে পারে, তাই শাব্দিকের ইন্টারফেসে প্রশ্নবধক চিহ্নের পাশে একটি তীর চিহ্ন আছে। সেটাতে ক্লিক্ করে Keyboard Layouts -> NoboBijoy নির্বাচন করে নিতে হবে।

ব্যাস, এখন আপনি অনায়াসে শাব্দিক দিয়ে বিজয়ের মতো করেই ইউনিকোডে টাইপ করতে পারবেন। আর কোনো সমস্যা মনে হলে জানাবেন এখানে।

আমার আইফোন

18 মঙ্গলবার সেপ্টে. 2007

Posted by omiazad in ব্যক্তিগত

≈ 20 Comments

আমার আইফোনের বাক্সআজকে প্রথম আলো’র “আইফোনের লক খুললেন ঢাকার তরুণ” শীর্ষক খবর পড়ে একটু মেজাজ গরম হয়ে গেলো। বাংলাদেশে কে একজন আইফোন ক্র্যাক্ করেছে সেটা আবার ফলাও করে প্রথম পাতায় দিয়েছে। ক্র্যাক্ বিষয়টা যতই মজার হোক বা যতই কাজে লাগুক, পন্থাটা কিন্তু ঠিক না। একটা কোম্পানী নিশ্চয়ই কোনো কারণে বাধ্য বাধকতা দিয়ে থাকে, সেটা R&D বা ব্যক্তিগত কাজে ক্র্যাক্ করা যায়, কিন্তু সেটা একটা জাতীয় দৈনিকের প্রথম পাতায় আসতে পারেনা। এতে কি এটা প্রমাণ হয়না যে এই জাতিকে ক্র্যাক্ জাতীয় দুই নম্বর কাজে এরা উদ্বুদ্ধ করছে?

আমাকে আমার আইফোনটা কিনে দিয়েছিলো তারা যারা আমার ম্যাকবুকটা কিনে দেয়। আমি সেটা হাতে পাই জুলাই মাসের ২০ তারিখে। এক বড়ভাই সুদুর ক্যালিফোর্নিয়া থেকে এগুলি আমার জন্য বয়ে নিয়ে আসেন। তাতে সিঙ্গুলারের যে সিমটা লাগানো ছিলো সেটা নিজে থেকে বাংলালিঙ্কের নেটওয়ার্ক বেছে নিয়ে রোমিং মোডে চলতে থাকে। কিন্তু আমিতো আর সেটা চালাতে পারিনা। এমনিতেই কয়েকদিন ব্যবহার করলাম কল করা বাদে অন্যসব ফিচারগুলি।

আমি বিভিন্নজনকে এই বিষয়ে প্রশ্ন করতে শুরু করলাম আমেরিকাতে, সবাই রহস্যময় জবাব দেয়। প্রায় ১৫দিন পার হবার পরে আমি চিন্তা করলাম  একবার ক্র্যাক্ খুঁজে দেখি আমি যেই সাইটগুলি থেকে সাধারণত সফটওয়্যার ডাউনলোড করি, সেইগুলিতে। আমি জবাব পেলাম এখানে। আর দেরী কেন! 🙂

ক্র্যাকটা ডাউনলোড হতে সময় অল্প লাগলেও ক্র্যাক্ হতে সময় লাগলো ১৫ মিনিটের কাছাকাছি। যখন ক্র্যাক্ হচ্ছিলো, তখন জানটা ধুক্ ধুক্ করছিলো, যদি আর চালুই না হয়! ক্র্যাকারা যে ভালো কিছু দেবে তার গ্যারান্টি কি! 🙁

শেষ পর্যন্ত হলো এবং আমার গ্রামীণের সিম সেখানে ভালোই চলছে। সাথে একটেল আর ওয়ারিদ পরীক্ষা করেছি, ঠিকমতই চলছে।


আইফোন দিয়ে আমি চ্যাট করছি
অমি উপরের ছবিটা ভালোভাবে নেয়ার চেষ্টা করেছি যাতে গ্রামীণফোনের নামটা দেখা যায়। হাস্যকর হলেও সত্য প্রথম আলোর ছবিতে কিন্তু AT&T পরিস্কার দেখা যাচ্ছে। 🙂 ক্র্যাক করা আইফোনের একটা ছবি তোলার মুরাদ হয়নি?

এই ছবিতে গ্রামীণের নাম আরও পরিস্কার এসেছে। বাবা প্রথম আলো, খবর তো দিলা, কিন্তু প্রমাণ তো দিতে পারলানা। আর তোমরা আজকে নতুন করে দেখছো, গত দেড়মাস থেকে আমি সেটা ব্যবহার করছি। 🙂

Sonique – একসময়ের জনপ্রিয় মিডিয়া প্লেয়ার

30 সোমবার জুলাই 2007

Posted by omiazad in সফটওয়্যার রিভিউ

≈ 5 Comments

যখন Mp3-এর যুগ শুরু হয়, তখন উইনএম্প এর পাশাপাশি অনেক মিডিয়া প্লেয়ার বাজারে আসে। এরমধ্যে জনপ্রিয় হয় সরিতং এবং সনিক। আমার মনে আছে আমি প্রথম Mp3 গান শুনতাম উইন্ডোজ ৯৫-এর এক্টিভ মুভি প্লেয়ার দিয়ে। এর পর একে একে পরিচিত হই অন্যগুলোর সাথে। যার মধ্যে সবচাইতে প্রিয় হয়ে উঠেছিলো উইনএম্প।

প্রথমে কোনো প্লেয়ারই ফ্রি ছিলোনা, অনেকের অনেক রকম কায়দা ছিলো, কিন্তু সনিক সবসময়ই ফ্রি ছিলো। উইনএম্প-এর কোম্পানী নালসফট-কে এ.ও.এল. কিনে নিয়ে ব্যবহারের জন্য ফ্রি করে দেয় এবং ওদিকে লাইকস কিনে নেয় সনিককে।

দুটোই আমেরিকার বাঘা কোম্পানী। শুরু হয় যুদ্ধ, সাথে আরও অনেকে বাজারে নামে, যার মধ্যে মাইক্রোসফটের উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, রিয়্যাল মিডিয়া প্লেয়ার , জিঙ মিডিয়া প্লেয়ার (এখন অবশ্য জিঙ রিয়্যাল নেটওয়ার্কের সাথে মার্জ হয়ে গিয়েছে) ইত্যাদী। মিডিয়া প্লেয়ারের একটা যুদ্ধ চলে সেই সময়, কে কতরকমের টোপ দিয়ে কত ব্যবসা করতে পারে। কে কত বেশী ফিচার দিতে পারে। এরকম একটা তালিকা তৈরী করলে দেখা যাবে সবচাইতে এগিয়েছিলো সনিক, তারপরে উইনএম্প, জিঙ, রিয়্যাল প্লেয়ার এবং সব শেষে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার।

বাংলাদেশে অবশ্য সবসময়ই উইনএম্প জনপ্রিয় ছিলো। কিন্তু আমি এই প্লেয়ারটা ভিষণ পছন্দ করতাম। অনেকদিন এটা আপডেট করা হয়না দেখে আমি সেদিন এর ওয়েব সাইটে গেলাম এটার নুতন সংস্করণ ডাউনলোড করতে। গিয়ে দেখি তারা এটার সবরকম উন্নয়ন এবং বিতরণ বন্ধ করে দিয়েছে। মনটা একটু খারাপই হলো। Continue reading »

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.