Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: বাংলা কম্পিউটিং

Bangla Computing

ইউনিকোডে ঠিক বিজয়ের মতো লেখা যাবে শাব্দিক দিয়ে

25 মঙ্গলবার ডিসে. 2007

Posted by omiazad in বাংলা কম্পিউটিং, সফটওয়্যার রিভিউ

≈ 24 Comments

অনেকেই অভিযোগ করে যে ইউনিকোডে লিখতে গেলে পুরনো বিজয় বাদ দিয়ে নতুন কিছু শিখতে হয়। সেই সীমাবদ্ধতা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। বাংলাদেশে লক্ষ লক্ষ কম্পিউটার ব্যবহারকারী আছেন যারা বিজয় লে-আউট ব্যবহার করেন এবং এতদিন ধরে ব্যবহার করেন যে নতুন একটা লে-আউটে দক্ষতা আনা সম্ভব হয়না। তাঁদের জন্যই আমাদের এই সমাধান।

প্রথমে শাব্দিকের সর্বশেষ সংকলনটি ডাউনলোড করতে হবে এখান থেকে সাথে দরকার হবে বিজয় লে-আউটের প্লাগ-ইন টি। এর জন্য আমরা ব্যবহার করেছি প্রশিকা বিজয় লে-আউট, আর এটার নাম দিয়েছি নববিজয়। 🙂

এখন বলি কিভাবে কার্যকর করতে হবে। শাব্দিক ইনস্টলের সর্বকলা সম্পৃর্ন করার পরে নববিজয় লে-আউটটি ডাউনলোড করতে হবে এখান থেকে। শাব্দিক যদি চালু থাকে তাহলে সেটা বন্ধ করে নিন। ডাউনলোড করা nobobijoy_shabdik.zip ফাইলটি আপনার হার্ডডিস্কে এক্সট্রাক্ট করে নিন। এক্সট্রাক্ট করার পরে NoboBijoy.xml এবং shabdik-NoboBijoy.png নামের দু’টি ফাইল পাবেন। সেই ফাইল দু’টিকে C:\Program Files\Shabdik\KeyboardLayouts ফোল্ডারে কপি করে দিন।

এবার শাব্দিক চালু করুন। স্বাভাবিক অবস্থায় Ctrl+Alt+B অথবা F11 চাপ দিলে বাংলা হয়ে যাবে কিন্তু আপনার ইনস্টলকৃত নববিজয় লে-আউটটি সক্রিয় নাও খাকতে পারে, তাই শাব্দিকের ইন্টারফেসে প্রশ্নবধক চিহ্নের পাশে একটি তীর চিহ্ন আছে। সেটাতে ক্লিক্ করে Keyboard Layouts -> NoboBijoy নির্বাচন করে নিতে হবে।

ব্যাস, এখন আপনি অনায়াসে শাব্দিক দিয়ে বিজয়ের মতো করেই ইউনিকোডে টাইপ করতে পারবেন। আর কোনো সমস্যা মনে হলে জানাবেন এখানে।

ফায়ারফক্সে আসছে আরও সুন্দর বাংলা সমর্থন….

07 মঙ্গলবার আগস্ট 2007

Posted by Omi Azad in ওপেন সোর্স, বাংলা কম্পিউটিং, সফটওয়্যার রিভিউ

≈ 5 Comments

বড় করে দেখবার জন্য ক্লিক্ করুন...মোজিলা ফায়ারফক্স আমাদের সবারই পছন্দের ব্রাউজার।  অনেকে যদিও এটা ব্যবহার এখনো শুরু করেনি, তার পারও যারা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে, তাদের বিশ্বাস যে পৃথিবীর ৯০% ইন্টারনেট ব্যবহারকারী খুব কম সময়ের মধ্যেই ফায়ারফক্স ব্যবহার শুরু করবে।

লেখা দেখাবার জন্য অপারেটিং সিস্টেম বা সফটওয়্যারের মধ্যে কিছু প্রযুক্তি থাকে যার জন্য আমরা এভাবে লেখা দেখতে পাই। বিভিন্ন অপারেটিং সিস্টেমে এটা বিভিন্নভাবে নিয়ন্ত্রন করা হয়। এটাই ভালো লাগেনি মোজিলা দলের। তাই তারা নিজেরাই লেখা প্রদর্শন করার প্রযুক্তিকে নিজেদের আয়ত্বে আনছে। ফায়ারফক্স ৩-এর পরীক্ষামূলক একটি সংস্করণ আমি উইন্ডোজে ব্যবহার করে দেখেছিলাম, সেরকম কোনো পরিবর্তন আছে বলে মনে হয়নি। কিন্তু আজকে ম্যাক ওএস ১০-এ চালিয়ে দেখলাম। জটিল!!!

বাংলা খুব সুন্দরভাবে প্রদর্শিত হচ্ছে। আশাকরি লিনাক্সের সংস্করণেও ঠিক এভাবে কাজ করবে। কেউ লিনাক্সে পরীক্ষা করে থাকলে মন্তব্যে জানানোর জন্য অনুরোধ করছি।

প্রদীপের সাথে এক বেলা, বাংলা উইন্ডোজ নিয়ে কিছু কথা…

23 বুধবার মে 2007

Posted by Omi Azad in বাংলা কম্পিউটিং, মাইক্রোসফট

≈ 3 Comments

গত ২১ মে ২০০৭ মাইক্রসফট উইন্ডোজ গ্লোবালাইজেশন প্রজেক্ট ম্যানেজার প্রদীপ প্রাপিল বাংলাদেশে আসেন। উনার আসার উদ্দেশ্য ছিলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করা। Continue reading »

মোজিলা ফায়ারফক্স ২-এর বাংলা চেহারা

18 বুধবার এপ্রিল 2007

Posted by Omi Azad in ওপেন সোর্স, বাংলা কম্পিউটিং, সফটওয়্যার রিভিউ

≈ 20 Comments

Mozilla Firefox 2 in Bangla

কিছুদিন আগে অঙ্কুরের মেইলিং লিস্টে আমি বলেছিলাম যে এই মাসের প্রধম সপ্তাহে মোজিলা ফায়ারফক্স ২-এর বাংলা চেহারা পরীক্ষামূলকভাবে ছাড়বো যাতে করে ব্যবহারকারীরা মতামত দিতে পারে। আমার এই কাজে মূলত সাহায্য করেন অঙ্কুরের জামিল ভাই। কিন্তু এই মাসে উনি প্রচন্ডরকমের ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারেননি। তাই একটু দেরী হয়ে গেলো পরীক্ষামূলক সংস্করণ ছাড়তে। আজকে জুমলা বিডি’র আলমগীর আমাকে বললো, “It’s nothing rocket science.” এবং আমিও কোমর বেঁধে নামলাম এটাকে আজকে করেই ছাড়বো।

আলমগীর অবশ্য সাহস দেবার পাশাপাশি কিছুটা সাহায্যও করেছে এবং শেষপর্যন্ত আমি মোজিলা ফায়ারফক্স ২-এর পরীক্ষামূলক বাংলা চেহারা আপনাদের কাছে উপস্থিত করছি এবং কিভাবে এটা ব্যবহার করা যাবে সেটা বলে দিচ্ছি।

  • এই ভাষার ফাইলটি ব্যবহারের জন্য অবশ্যই মোজিলা ফায়ারফক্স ২ ইনস্টল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা এখান যান।
  • প্রখমে এখান থেকে en-US.jar ফাইলটা ডাউনলোড করে নিন।
  • ফায়ারফক্স ২ বন্ধ করুন এবং নিশ্চিত হোন যে ফায়ারফক্সের কোন কিছু চালু নেই।
  • আপনি উইন্ডোজে থাকলে C:\Program Files\Mozilla Firefox\chrome ফোল্ডারে যান বা লিনাক্সে থাকলে /usr/lib/firefox/chrome/ পাথে যান।
  • এখানে একটি ফাইল পাওয়া যাবে en-US.jar নামে। সেটার নাম পরিবর্তন করে en-US.jar.bak নাম দিন।
  • এবার ডাউনলোড করা en-US.jar ফাইলটি এখানে [অর্থাৎ C:\Program Files\Mozilla Firefox\chrome (উইন্ডোজে) বা /usr/lib/firefox/chrome/ (লিনাক্সে)] কপি করে দিন।
  • ফায়ারফক্স আরম্ভ করুন

কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তাও জানাবেন। ভালো কথা, মোজিলা বাংলা লোকালাইজেশন একুশে’র একটি প্রকল্প, বাংলা চেহারার মূল সংস্করণটি সেখান থেকেই বের করা হবে।

লিনাক্সের সব এ্যপ্লিকেশনে ইউনিজয় বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার

30 শনিবার ডিসে. 2006

Posted by omiazad in ওপেন সোর্স, টিউটোরিয়াল, বাংলা কম্পিউটিং

≈ 29 Comments

এর আগে আমরা লিনাক্সে ইউিনজয় লে-আউট ব্যবহার করে বাংলা লেখার পদ্ধতি দেখেছি। যারা সেটি দেখেননি তাদের অবশ্যই এই ধাপটি দেখে অনুসরণ করার আগে ঐ ধাপটি দেখে এবং অনুসরণ করতে হবে।


Applications -> Terminal খুলি

টার্মিনালের মধ্যে

sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch

কমান্ডটি লিখে এন্টার দেই। এতে দু’ রকমের ঘটনা ঘটতে পারে। যদি 90im-switch নামের কোনো ফাইল থাকে, তাহলে সেটি টেক্সট এডিটরে খুলবে, আর যদি না থাকে, তাহলে উক্ত নামের একটি ফাইল তৈরী হবে।

export XMODIFIERS="@im=SCIM"
export XIM_PROGRAM="scim -d"
export GTK_IM_MODULE="scim"
export QT_IM_MODULE="scim"

ফাইল আগে থেকে থাকলে উক্ত কমান্ডটি চালালে আমাদের টেক্সট এডিটরে আগে থেকেই কিছু লেখা থাকবে আর ফাইল না থাকলে এডিটর ফাঁকা থাকবে। এডিটরে কিছু লেখা থাকলে লেখাগুলি মুছে দিয়ে নীচের লেখাগুলি পেস্ট করে দেই (বা বলা যেতে পারে ঐ লেখাগুলি নীচের এই লেখাগুলি দিয়ে রিপ্লেস করি)-

আর টেক্সট এডিটরে যদি কোনো লেখা না থাকে তাহলে উপরের লেখাগুলি পেস্ট করে টেক্সট এডিটর বন্ধ করে দেই। ফাইলটি সেভ করতে চাইলে Save বোতামে ক্লিক্ করবো। এবার লিনাক্স রি-স্টার্ট করি।

এখন যে-কোনো একটি এ্যপ্লিকেশন চালু করে Ctrl এবং Space Bar চাপ দিলে বাংলা লেখা যাবে।

সমস্যা: আপনি এখনো বাংলা লিখতে পারছেন না।
সমাধান: Ctrl+Space দিলে টাস্কবারের উপরে একটা ছোট্ট বার দেখাবে। সেটা দেখলে বুঝবেন যে আপনার প্রগ্রাম এ্যক্টিভেট হয়েছে কি-না। যদি হয় এবং সেই বারের উপরে M17N-bn-unijoy না দেখিয়ে অন্য কিছু দেখায়, তাহলে যে লেখাটি দেখাচ্ছে সেটার উপরে ক্লিক্ করে Unijoy নির্বাচন করে নিন। আর এর পরেও যদি আপনি কিছু করতে না পারেন, তাহলে আপনি কম্পিউটার ব্যবহার বাদ দিয়ে টাইপরাইটার ব্যবহার করে দেখতে পারেন। 🙂

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.