Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: বাংলা কম্পিউটিং

Bangla Computing

লিনাক্সে ইউনিজয় বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার

30 শনিবার ডিসে. 2006

Posted by omiazad in ওপেন সোর্স, টিউটোরিয়াল, বাংলা কম্পিউটিং

≈ 37 Comments

আমার দল একুশে এতদিন উইন্ডোজের জন্য কি-বোর্ড ম্যানেজার, ফন্ট তৈরী করে বিতরণ করে এসেছে। ফন্টগুলি অবশ্য আগে থেকেই মাল্টি প্লাটফর্ম করা হতো, যাতেকরে সেগুলি উইন্ডোজের পাশাপাশি লিনাক্সেও চলে। কিন্তু আমরা বরাবরের মত এবারও লিনাক্সে টাইপ করার জন্য আলাদা কোনো সফটওয়্যার তৈরী করিনি। বিষয়টি বুঝিয়ে বলি। আপনারা অনেকেই জানেন যে বাজারে বা ইন্টারনেটে ইউনিকোড বাংলা লেখার জন্য প্রচুর সফটওয়্যার পাওয়া যায় এবং অনেকে সেগুলি ব্যবহারও করে।

এই সফটওয়্যারগুলির সমস্যা হলো, এগুলি অপারেটিং সিস্টেমের রিসোর্স ব্যবহার না করে আপনার কম্পিউটারের মেমরী (RAM) ও প্রসেসর রিসোর্স ব্যবহার করে যা আপনার কম্পিউটারের গতি ধীর করতে সাহায্য করে। অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দ রিসোর্স না ব্যবহার করলে এমন হতেই পারে!

একুশে সবদিক বিবেচনা করে সবসময় এমন সমাধান উপহার দিয়েছে যা ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়েছে এবং টাইপিং বা কম্পিউটিং-এর মান অক্ষুন্ন রাখতে পারে। একুশে উইন্ডোজ বা ম্যাক ওএস-এর জন্য এর আগে যেসব সমাধান দিয়েছে তার সবই ছিলো অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দকৃত রিসোর্স ব্যবহার করে, যেগুলি কখনই ৩য় পক্ষের মতো কাজ করেনা। এবার লিনাক্সের জন্য আমরা যা করেছি সেটাও অপারেটিং সিস্টেমের নিজস্ব রিসোর্স ব্যবহার করে চলে, ৩য় পক্ষের কিছুই লাগেনা এতে। আপনাকে শুধু কনফিগার করে নিতে হবে। যদিও আমরা বিগত দিনগুলিতে পাইথন, আইবিএম এর জাভাভিত্তিক সমাধান, জাতীয় প্রচুর উপস্থিত সমাধান নিয়ে গবেষণা করেছি, কিন্তু সবগুলি এত বেশী সিস্টেম রিসোর্স ব্যবহার যা কম্পিউটারের স্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটাতে পারে।

যাই হোক, আমরা আসি লিনাক্সে কিভাবে ইউনিজয় লে-আউট ব্যবহার করা যাবে তার সমাধান নিয়ে। বাংলাদেশের বহুল ব্যবহৃত একটি বাংলা লে-আউট হচ্ছে বিজয়। একটি কোম্পানী এই লে-আউটটির সমস্থ স্বত্ত্ব সংরক্ষণ করায় আমরা লে-আউটটির গুণাবলী যথাসম্ভব বহাল রেখে ইউনিকেডভিত্তিক লে-আউট ইউনিজয় বের করে। যাদের কম্পিউটারের কী-বোর্ডের মধ্যে বিজয় লে-আউট প্রিন্ট করা আছে ইংরেজী লে-আউটের পাশে, তাঁরা অনেয়াসে এই লে-আউট ব্যবহার করতে পারবেন।

ইউনিজয় ব্যবহারের পদ্ধতি ইনস্টল করতে হলে আমাদেরকে আগে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে থাকতে হবে।


সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার খুললাম

Continue reading »

মাতৃভাষা বাংলা ব্যবহার করা যাবে গুগলে

12 মঙ্গলবার ডিসে. 2006

Posted by omiazad in গুগল্, বাংলা কম্পিউটিং

≈ 2 Comments

স্টার্ট পেইজের যুদ্ধে এখন এগিয়ে আছে গুগল্। ওয়েব ২.০-এর এই যুদ্ধে এখন মাইক্রসফট লাইভ, পেইজফ্লেক্স এবং গুগল্ সমানে নতুন নতুন ফিচার উপস্থিত করছে ব্যবহারকারীদের কাছে নিজেদের ব্যাবহার উপযোগী করে তোলার জন্য। কিছুদিন আগেও এই লড়াইয়ে এগিয়ে ছিলো বাংলাদেশী ডেভলপারদের তৈরী করা স্টার্টপেইজ পেইজফ্লেক্স কিন্তু গুগলের সুযোগ সুবিধার কাছে টিকতে পারেনি বেশি দিন। আর গুগল্ স্টার্ট পইজের অনেকগুলি সুবিধার মধ্যে ওয়েব পেজে সরাসরি বাংলা ভাষায় টাইপ করার সুযোগ যোগ করা হয়েছে। এখন থেকে কোনো সফটওয়্যার ব্যবহার না করে যে-কোনো ইন্টারনেট ব্রাউজার দিয়ে গুগল্-এর স্টার্ট পেইজে গিয়ে বাংলায় লেখা যাবে। Continue reading »

অঙ্কুরের বাজারজাতে সিসটেক ডিজিটাল

01 শুক্রবার ডিসে. 2006

Posted by omiazad in ওপেন সোর্স, বাংলা কম্পিউটিং

≈ 2 Comments

শিঘ্রই দেশের শীর্ষ স্থানীয় সফটওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান সিসটেক ডিজিটাল এবং বাংলাদেশের একমাত্র ওপেনসোর্স জিএনইউ/লিনাক্স লোকালাইজেশনকারী দল “অঙ্কুর” এর মধ্যে এক সমঝোতা চুক্তি Memorandum of Understanding বা সংক্ষেপে MoU স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই চুক্তি হয়ে গেলে অঙ্কুরের লোকালাইজকৃত সফটওয়্যার সম্বলিত বাংলা অপারেটিং সিস্টেম সিসটেক ডিজিটাল বাজারজাত করবে।

Continue reading »

ম্যাক কম্পিউটারের জন্য বাংলা ইউনিকোড

11 শনিবার নভে. 2006

Posted by Omi Azad in বাংলা কম্পিউটিং

≈ 1 Comment

আজকে ম্যাক কম্পিউটারের OS X অপারেটিং সিস্টেমের জন্য ইউনিকোড সমাধান রিলিজ করলো একুশে। এই কাজটা মূলত করেছে রাইয়ান কবির। UIU বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে এখন বুয়েটের ছাত্র রাইয়ান।

সেদিন রিলিজের আগে একুশে ল্যাবরেটরিতে রাইয়ানকে ওয়েবের উপস্থাপনা দেখাচ্ছিলাম এবং আলোচনা করছিলাম কিভাবে কি করা যাবে। রাইয়ানের হাতে ওর প্রিয় ম্যাক বুকটা, আমাকে সেটতেই দেখালো কিভাবে ইউনিকোড সমাধানগুলি কাজ করে।

ওটা দেখার পরে আমারও লোভ হচ্ছে একটা ম্যাক কিনার জন্য। কিন্তু যে দাম! কেমন করে কিনবো।

যাই হোক, একুশে’র সমাধানগুলি মানুষের কাজে লাগে দেখে ভালো লাগে। ব্যবহারকারীদের উৎসাহ আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করছে প্রতিনিয়ত…

বাংলার জন্য মাইক্রসফট-এর বিশেষ ব্যবস্থা : এখন হিসেবও হবে বাংলাতে!

22 রবিবার অক্টো. 2006

Posted by omiazad in বাংলা কম্পিউটিং, মাইক্রোসফট, সফটওয়্যার রিভিউ

≈ 3 Comments

বিশ্বনন্দিত সফটওয়্যার নির্মাতা মাইক্রসফট-এর অফিস এ্যপ্লিকেশন ডেভলপাররা গত বুধবার বাংলাদেশের ডেভলপারদেরকে একটি সুসংবাদ দেন। আর সেটি হলো এখন থেকে মাইক্রোসফটের প্রতিটি ডেস্কটপ অথবা সার্ভার এ্যপ্লিকেশনগুলি বাংলায় (ইউনিকোড) হিসাব করতে সক্ষম হবে। উদাহরণ স্বরূপ একটি ডেমো দেখানো হয়, যেখানে মাইক্রসফট এক্সেল ২০০৭ এ্যপ্লিকেশনে হিসাব করে দেখানো হয়।
Continue reading »

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.