উইন্ডোজ লাইভ রাইটার

যারা নিয়মিত ব্লগ লেখে বা একসাতে একাধিক ব্লগে অংশগ্রহণ করে, তাঁদের লেখালেখির কাজকে সহাজ করতে মাইক্রসফটের নতুন পণ্য উইন্ডোজ লাইভ রাইটার। গুগল্-এর একের পর এক অনলাইন এ্যপ্লিকেশন তৈরী এবং তার বিনামূল্যে ব্যবহারের জন্য ছেড়ে দেয়া (যেমন: গুগল্ ডকস্ এন্ড স্প্রেডসিটস্) কিছুটা হলেও ব্যবসায়িক হুমকির সন্মুখীন করছে মাইক্রসফটকে। Continue reading »

মুঠোফোনে জিমেইল

গুগল্-এর জনপ্রিয় ওয়েবমেইল সার্ভিস জিমেইলের জন্ম লগ্ন থেকেই মুঠোফোন দিয়ে জিমেইল ব্যবহারের একটা সুযোগ ছিলো। জিমেইল ব্যবহারকারীরা মুঠোফোন দিয়ে http://m.gmail.com ঠিকানা থেকে স্বাভাবিকভাবে ইমেইল আদান-প্রদান করতে পারে। কিন্তু গুগল্-এর স্বভাব অনুযায়ী গুগল্ চায় ব্যবহারকারীদের সর্বশীর্ষ সুবিধা দিতে আর তাই গুগল্ সফটওয়্যার আর্কিটেক্ট কোনোভাবেই শান্তি পাচ্ছিলেননা আগের এই বৈশিষ্ঠ্যটি নিয়ে আর তাই গুগল্ মুঠোফোন থেকে জিমেইল ব্যবহারকারীদের জন্য জাভাভিত্তিক নতুন এ্যপ্লিকেশন উন্নয়ন করেছে এবং বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে।
Continue reading »

নিজের অজান্তেই আপনার কম্পিউটার সার্ভার হিসেবে কাজ করছে

আমরা ইন্টারনেটে চ্যাট করার জন্য ইয়াহু, এমএসএন, গুগল্ টক্ ইত্যাদী ম্যাসঞ্জার ব্যবহার করে থাকি এবং ব্রডব্যান্ড সার্ভিসের কুদরতে সর্বক্ষন অনলাইনে লগ-ইন করে রাখি আমাদের ম্যাসঞ্জার সফটওয়্যারগুলিকে। এই সফটওয়্যারগুলিতে থাকে লিখে চ্যাট করার পাশাপাশি কথা বলার সুযোগ আছে এবং আজকে বিশ্বব্যাপি এটা বেশ জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে। যে-কোনো কম্পিউটার ব্যবহারকারী ইন্টারনেট সংযোগের মধ্যমে আরেকজনের সাথে কথা বলতে বা চ্যাট করতে পারছে একেবারে বিনামূল্যে। Continue reading »

রোবট কুকুরের পরে এবার রোবট বেড়াল

প্রায় তিন বছর আগে জাপানের সনি কর্পরেশন বের করেছিলো সনি আইবো। একটি রোবট কুকুর। বাচ্চাদের বিনোদন সামগ্রী হিসেবে সারা বিশ্বে ব্যপক ব্যবহার হয়েছে আইবো। সেই সাফল্যকে ইর্ষা করে জাপানেরই আরেকটি কোম্পানী সেগাটয় বের করেছে নিয়ামি – রোবট বেড়াল। এটি দেখতে আইবোর মতো রোবোটিক না বরং স্বাভাবিক একটি বেড়ালের মতই দেখতে। স্বাভাবিক অবস্থায় মিট্ মিট্ করে তাকিয়ে থাকে, দেখে মায়া পড়ে যায়। Continue reading »

ইউডোরা হয়ে যাচ্ছে ওপেন সোর্স

মোজিলার সাথে কারো চুক্তি হচ্ছে এই খবর নতুন কিছু না। মোজিলা ডেভলপাররা মাইক্রসফটকে পর্যন্ত সাহায্য করেছে ক্ষেত্র বিশেষে। মোজিলা ইঞ্জিন গ্যাকো ব্যবহার করে তৈরী হয়েছে নেটস্ক্যাপ এবং এওএল এর মতো ব্রাউজার যেগুলি এখন পর্যন্ত ব্যবসায়িক সফটওয়্যার এবং এগুলি ক্লোসড্ সোর্স (closed source)। ওপেন সোর্সের জগতে এই মোজিলা ইঞ্জিন গ্যাকো ব্যবহৃত হয়েছে প্রচুর ওপেন সোর্স সফটওয়্যার তৈরীতে, যেমন: NVU, এপিফেনি, কনকোরার ইত্যাদী। Continue reading »