Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: মাইক্রোসফট

মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়ালস্

20 মঙ্গলবার অক্টো. 2009

Posted by Omi Azad in মাইক্রোসফট, সফটওয়্যার রিভিউ

≈ 19 Comments

Tags

উইন্ডোজ, এন্টিভাইরাস, ডিফেন্ডার, ফিশিং, ভাইরাস, মলওয়্যার, মাইক্রোসফট, সিকিউরিটি, স্পাইওয়্যার

উইন্ডোস ব্যবহারকারীদের ভাইরাস নিয়ে আমাদের একটা যন্ত্রণা রয়েই গ্যাছে। আর সেই যন্ত্রণা আরও বেড়ে যায় যখন নামকরা এন্টিভাইরাসগুলি কাজ করে না।

আমি লেখা নিয়ে এগিয়ে যাবার আগে কয়েকটা কথা বলে রাখতে চাই। আমরা যারা উইন্ডোসকে বিভিন্নভাবে গালিগালাজ করি ভাইরাসের যন্ত্রনায় ত্যাক্ত হয়ে, তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আপনারা সবাই কম বেশী উইন্ডোস এক্সপি ব্যবহার করছেন যা কি-না প্রায় ৮-৯ বছর পুরাতন একটি অপারেটিং সিস্টেম এবং এদের বেশীরভাগ ব্যবহারকারীই উইন্ডোস আপডেট ব্যবহার করেননা বিভিন্ন কারণে। একটা কথা মেনে নিন, যে মাইক্রোসফট যখন বোঝে যে তাদের কোনো সমস্যা আছে, তখন সেটা তারা ঠিক করে ফেলে, আমরা যদি সেই সমাধানটা উইন্ডোস আপডেটের মাধ্যমে গ্রহণ না করি, তাহলে গালি দিয়ে লাভ আছে? ৮-৯ বছর আগের অপারেটিং সিস্টেম তো জানেনা এখনকার প্রোগ্রামাররা কত পটু 🙂 এমনকি আপনি যে নতুন “কোর” মার্কা প্রোসেসরগুলি ব্যবহার করছেন, এক্সপি কিন্তু সেটিকেও ঠিকমতন ব্যবহার করতে জানেনা। তাই পরামর্শ দিচ্ছি এখন সময় নতুন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোস ভিস্তা বা উইন্ডোস সেভেন গ্রহণ করার।

যাই হোক, মূল বিষয়ে ফিরে যাই। উইন্ডোস ভিস্তার সাথে মাইক্রোসফট দিয়েছিলো উইন্ডোস ডিফেন্ডার। যা স্পাইওয়্যার ধরার জন্য ভালো একটি সমাধান ছিলো। এবার এক ধাপ এগিয়ে ভাইরাস ও সেরকম যে-কোনো সমস্যার প্রতিবন্ধক হিসেবে নিয়ে এসেছে মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়ালস্। চমৎকার একটি সফটওয়্যার বানিয়েছে এবার মাইক্রোসফট। একদম হালকা, রিয়েলটাইম প্রটেকশন, প্রতিদিন আপডেট। হালকা বলতে আমি বোঝাচ্ছি অনেক এন্টিভাইরাস আছে যেগুলি মেশিনের সর্বচ্চ মেমরি গ্রহণ করে বসে আছে, স্বাভাবিকভাবে কম্পিউটার চালাতেই ঝামেলা হচ্ছে আপনার। এটা সেরকম না, অনেক ক্ষেত্রে ব্যবহারকারী বুঝতেই পারবেন না যে একটা এন্টিভাইরাস চালো আছে। শুধু তাই না, কোনো কারণে এটা যদি আপনার ভাইরাস ধরতে না পারে বা আপনি একটি ফাইলকে ভাইরাস হিসেবে ধারণা করছেন, তাহলে টেকনেট গ্রুপে জানিয়ে দিন, ওরা দ্রুত আপনার সমস্যার সমাধান করে আপডেটে যুক্ত করে ফেলবে।

অনেকেই জানতে চাইতে পারেন যে এতই যদি ভালো কিছু হবে, তাহলে উইন্ডোসের সাথে বিনামূ্ল্যে আসলোনা কেনো। উইন্ডোসের সাথে বিনামূল্যে জিনাসপত্র দিতে গিয়ে মাইক্রোসফটকে বহু ঝামেলা পোহাতে হয়েছে অতীতে। যেমন উইন্ডোস ডিফেন্ডার ভিস্তার সাথে এসেছিলো বিনামূল্যে আর সেজন্য ইউরোপীয় উইনিয়নের কাছে আইনি সমস্যায় জড়াতে হয়েছে এবং জরিমানা দিতে হয়েছে অনেক টাকা। সেই ঝামেলা এবার আর করেনি মাইক্রোসফট, ছোট্ট ইনস্টলার, চাইলে ডাউনলোড করে নিন। 🙂

উইন্ডোস সেভেনের বাক্স পেলাম

18 রবিবার অক্টো. 2009

Posted by Omi Azad in ব্যক্তিগত, মাইক্রোসফট

≈ 28 Comments

Tags

উইন্ডোজ, বক্স, সেভেন

এই মাত্র মাইক্রোসফট থেকে পাঠানো উইন্ডোস সেভেনের বাক্সটি পেলাম। বাক্সটিতে যা যা আছে..

উইন্ডোস সেভেন বাক্সটি খোলা অবস্থায়

উইন্ডোস সেভেন বাক্সটি খোলা অবস্থায়

উইন্ডোস সেভেন (সিগনেচার এডিশন)

উইন্ডোস সেভেন (সিগনেচার এডিশন)

উইন্ডোস সেভেন ডেক্সটপ পাযল

উইন্ডোস সেভেন ডেক্সটপ পাযল

উইন্ডোস সেভেন বাক্সের সবকিছু একত্রে

উইন্ডোস সেভেন বাক্সের সবকিছু একত্রে

মোট কথা, এখানে আছে উইন্ডোস সেভেন আলটিমেট এডিশন যাকে ওরা বলছে সিগনেচার এডিশন, তবে কার সিগনেচার সেটাই রহস্য :), আছে উইন্ডোস সেভেন মনোগ্রাম যুক্ত কিছু টেবিল ন্যাপকিন, ১০টি উইন্ডোস সেভেন ব্যাগ, বিশাল একটা উইন্ডোস সেভেন পোস্টার, একটা উইন্ডোস সেভেন ডেস্কটপ পাযল, এই তো!

উইন্ডোস সেভেন কমিউনিটি লঞ্চ ওয়েবকাস্ট

17 শনিবার অক্টো. 2009

Posted by Omi Azad in মাইক্রোসফট

≈ 5 Comments

Tags

উইন্ডোজ, ওয়েবকাস্ট, কমিউনিটি, মাইক্রোসফট, সেভেন

মাইক্রোসফট কমিউনিটি আগামী ২৩ অক্টোবর ২০০৯ থেকে শুরু করে ৩০ অক্টোবর ২০০৯ তারিখ পর্যন্ত উইন্ডোস সেভেনের শুভমুক্তি উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপরে ওয়েবকাস্টের আয়োজন করেছে।

উইন্ডোস সেভেন ব্যবহারকারীরা এই ওয়েবকাস্টে অংশগ্রহন করতে পারবেন। মাইক্রোসফট কমিউনিটির সদস্যরা বিভিন্ন বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন সময়ে ওয়েবকাস্ট পরিচালনা করবেন। আলেচ্য বিষয়গুলি ও কিভাবে অংশগ্রহণ করতে হবে, তা জানতে চলে যান এই লিঙ্কে। এই ওয়েবকাস্টগুলিতে অংশগ্রহণ করে যেমন অনেক অজানা বিষয় জানা যাবে, তেমনি অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এক্সপার্টদের কাছ থেকে।

তাহলে দেখা হবে ওয়েবকাস্টে 🙂

চট্‌জলদি খুলুন বিঙ

17 সোমবার আগস্ট 2009

Posted by Omi Azad in টিউটোরিয়াল, মাইক্রোসফট

≈ 7 Comments

Tags

ইঞ্জিন, গুগল্, বিং, বিঙ, মাইক্রোসফট, য়াহু, সার্চ

বেশীদিন হয়নি মাইক্রোসফট এমএসএন এর সার্চ বন্ধ করে উপস্থাপন করে লাইভ সার্চ বা উইন্ডোস লাইভ সার্চ। আবার কয়েকদিন আগে লাইভ বন্ধ করে দিয়ে নিয়ে এলো বিঙ। গুগল্-এর মতো সাধারণ ও শক্তিশালী না হলেও বিঙ কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন সব ফিচারের জন্য। কিন্তু এরই মধ্যে অনেকেই অভিযোগ করছেন যে বিঙ ব্যবহার করতে অনেক বেশী ব্যান্ডউইড্‌থ লাগে, কারণ বিঙ-এর মূল পাতাটি একটি বিরাট চিত্র ও ঐ চিত্র সংক্রান্ত তথ্য নিয়ে লোড হয়। আমরা যদি এই বিশাল চিত্র দেখা বন্ধ করে দেই, তাহলে বিঙ এর মূল পাতা চট্‌পট্ খুলে যাবে।

বিঙ এর মূল পাতার চিত্র বন্ধ করতে আমাদের যেতে হবে এই ঠিকানায়: http://www.bing.com/?rb=0 (উল্লেখ্য যে, আমরা যদি ব্রাউজারের ক্যাশ মুছে ফেলি, তাহলে আবার এই লিঙ্কে গিয়ে চিত্র বন্ধ করতে হবে)

চিত্র দেখানো পুনরায় চালু করতে চাইলে যেতে হবে এই ঠিকানায়: http://www.bing.com/?rb=1

মাইক্রোসফট বিঙকে শক্তিশালী করার জন্য অনেক পায়তাড়া করছে, এখন দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়!

উইন্ডোস সেভেন বের হওয়ার তারিখ ঘোষণা!

23 বৃহস্পতিবার জুলাই 2009

Posted by Omi Azad in মাইক্রোসফট

≈ 18 Comments

Tags

7, RTM, windows, উইন্ডোজ, মাইক্রোসফট, সেভেন

স্টিভেন সিনোফস্কাই ও স্টিভ বালমার উইন্ডোস সেভেনের গোল্ড ডিভিডি হাতে

গতকালকে আটলান্টায় মাইক্রোসফট গ্লোবাল এক্সেস অনুষ্ঠানের মাধ্যমে স্টিভেন সিনোফস্কাই ও স্টিভ বালমার উইন্ডোস সেভেনের বের হবার তারিখ ঘোষণা করেন। উইন্ডোস সেভেনের বিল্ড সংস্করণ হবে ৭৬০০ যাকে আমরা আরটিএম (Released to manufacturing বা সংক্ষেপে RTM) নামে চিনবো।

উইন্ডোস সেভেনের প্রযুক্তিগত কাজ শেষ করা হয়েছে গত ১৩ জুলাই। এখন এটা উৎপাদনের জন্য উন্মোচন করা হয়েছে। উৎপাদন প্রক্রিয়া শেষে ব্যবহারকারীদের জন্য বাজারে ছাড়া হবে উইন্ডোস সেভেন আগামী ২২ অক্টোবর ২০০৯ তারিখে। তবে এর আগেই বিভিন্ন ধাপে বিভিন্ন ব্যবহারকারীরা হাতে পাবেন উইন্ডোস সেভেন, দেখে নেয়া যাক কে কবে হাতে পাচ্ছেন সেভেন।

  • মাইক্রোসফটের পার্টনার এবং অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফেকচারার (OEM): ISV ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ভেন্ডর এবং IHV ইন্ডিপেন্ডেন্ট হার্ডওয়্যার ভেন্ডর পার্টনাররা মাইক্রোসফট কানেক্ট ও এমএসডিএন সাইট থেকে উইন্ডোস সেভেন আরটিএম-এর ইংরেজী সংস্করণ ডাউনলোড করতে পারবেন আগামী ৬ আগস্ট ২০০৯ তারিখ থেকে, অন্যান্য ভাষাগুলি অক্টোবরের ১ তারিখের পরে ডাউনলোড করতে পারবেন।
  • ব্যবসায়িক ব্যবহারকারী: ব্যবসায়িক ব্যবহারকারীরা আগামী ৬ আগস্ট ২০০৯ তারিখ থেকে আরটিএম ইংরেজী সংস্করণ-এর ইনস্টলার পেয়ে যাবেন, অন্যান্য ভাষাগুলি অক্টোবরের ১ তারিখের পরে পাবেন।
  • সফটওয়্যার ডেভলপার এবং আইটি প্রফেশনাল: সফটওয়্যার ডেভলপার এবং আইটি প্রফেশনালরা টেক্‌নেট এবং এমএসডিএন থেকে আগামী ৬ আগস্ট ২০০৯ তারিখ থেকে আরটিএম ইংরেজী সংস্করণ-এর ইনস্টলার পেয়ে যাবেন, অন্যান্য ভাষাগুলি অক্টোবরের ১ তারিখের পরে ডাউনলোড করতে পারবেন।
  • বেটা টেস্টার: দুঃখের বিষয় হলো, যেসব বেটা টেস্টার তেমন কোনো ফিডব্যাক দেননি এবং মাইক্রোসফট কানেক্টে সংযুক্ত হতে পারেননি, তাদের জন্য মাইক্রোসফট বিনামূল্যে আরটিএম দিচ্ছেনা।
  • সাধারণ ব্যবহারকারী: আগামী ২২ অক্টোবর ২০০৯ সাধারণ ব্যবহারকারীরা বাজার থেকে উইন্ডোস সেভেন কিনতে পারবেন। আর যেসব সাধারণ ব্যবহারকারী এর মধ্যে অনলাইনে প্রি-অর্ডার করেছেন, তাদের কাছে ২২ অক্টোবরের মধ্যেই উইন্ডোস সেভেন পাঠানো হবে।

উইন্ডোস সেভেন বাজারজাত করার জন্য মাইক্রোসফট ইতিমধ্যে সুন্দর সুন্দর পরিকল্পনা করেছে। যেমন উইন্ডেস সেভেন হোম ইউজাররা একটি ফ্যামিলি প্যাক লাইসেন্স কিনবেন এবং পরিবারের সকলেই ব্যবহার করবেন নিজের নিজের কম্পিউটারে। অফিসের সকল ব্যবহারকারীরা একটি লাইসেন্স কিনে সকলে ব্যবহার করতে পারবেন। আগে কর্পোরেট ক্লায়েন্টদের জন্য এই জাতীয় অফার আগেও ছিলো, কিন্তু অল্প ব্যবহারকারীদের জন্য এবারই এরকম উদ্দ্যোগ নিয়েছে মাইক্রোসফট।

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.