Tags
৭, উইন্ডোজ, ডাউনলোড, বিনামূল্যে, বেটা, মাইক্রোসফট
মাত্র কয়েকদিন হলো মাইক্রোসফট তাদের পরবর্তি অপারেটিং সিস্টেম উইন্ডোস সেভেন এর প্রথম বেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য উনমুক্ত করেছে। আর এই কয়েকদিনেই এর ডাউনলোডের সংখ্যা দশ লক্ষ্যাধিক ছাড়িয়ে গিয়েছে। যা কি-না উইন্ডোস ভিস্তার চাইতে ৬০% বেশী!
এই ডাউনলোড বেশী হবার কারণ একটু বলে নেই। যখন ভিস্তা বের হয়, তখন বেশীরভাগ কম্পিউটার ব্যবহারকারীরা সিঙ্গেল কোর প্রসেসর ব্যবহার করতেন এবং ৭০% এর বেশী ব্যবহারকারী খুব বেশী হলে ৫১২ রেম ব্যবহার করতেন কম্পিউটারে। তাই ভিস্তা ব্যবহার করতে একটু হলেও দ্বিধা বোধ করতো। কিন্তু এই এক ভিস্তা গত দুই বছরে গোটা কম্পিউটার বাজারের চেহারাই বদলে দিয়েছে। স্টোরেজ, প্রসেসরের গতি, রেম সব দুই বছরে বেড়েছে প্রায় চার গুণ। তাই এখন কেউ উইন্ডোস সেভেন ব্যবহার করে দেখার জন্য ২য়বার ভাবছেনা। সরাসরি ডাউনলোড এবং ইনস্টল।
আপনারা চাইলেও এখনি উইন্ডোস সেভেন ডাউনলোড করে ইনস্টল করে দেখতে পারেন কতো ঝাকানাকা হতে পারে আপনার ডেস্কটপ! আমি এখানে উইন্ডোস সেভেন-এর রিভিউ লিখছিনা। আর এত কিছু পরিবর্তন হয়েছে উইন্ডোস সেভেন-এ, যে এক আর্টিক্যালে লিখে শেষ করাও যাবে না। তবে শিঘ্রই শুরু করবো রিভিউ লেখা।

চলুন তাহলে জেনে নেই কিভাবে ডাউলোড করা যাবে উইন্ডোস সেভেন।
- ৩২ বিট-এর ইংরেজি উইন্ডোস সেভেন ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে
- ৬৪ বিট-এর ইংরেজি উইন্ডোস সেভেন ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে
ডাউলোড করা আইএসও ডিভিডিতে রাইট করে সেখান থেকে ইনস্টল করতে হবে উইন্ডোস সেভেন। ইনস্টল হয়ে গেলে একটিভেট করতে হবে একটি প্রোডাক্ট কী দিয়ে। আর সেটা সংগ্রহ করতে হবে এই ঠিকানা থেকে। উক্ত ঠিকানায় গেলে আপনার উইন্ডোস লাইভ আইডি চাইবে এবং একবার প্রবেশ করে কিছু প্রক্রিয়া শেষ করলে আপনি একটি প্রডাক্ট কি পেয়ে যাবেন।
তাহলে আর দেরি না করে এক্ষুণি দেখে নিন, কেমন ঝাকানাকা করেছে এই নতুন উইন্ডোস। আর সামনে আমি উইন্ডোস সেভেন-এর রিভিউ তো লিখছিই।

ভালো কথা, আমার কিন্তু উইন্ডোস সেভেন-এর বুট স্ক্রিন (স্টার্টআপ স্ক্রিন) জটিল লেগেছে।

বেশকিছুদিন থেকে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ ছাড়ার পায়তাড়া করছিলো। গতমাসে আমরা যারা MSDN সাবস্ক্রাইবার তারা আগে থেকে এটি ব্যবহারের সুযোগ পাই, কিন্তু MSDN থেকে ডাউনলোড করার পন্থাপা জঘণ্য হওয়ায় অনেক ব্যবহারকারী এটা ডাউনলোড করতে পারেননি।
ছাড়ে দে মা কাঁন্দে বাঁচি!!!