এবার মাইক্রসফটের পেছনে লেগেছে এ্যডোবি ইঙ্ক, ম্যাকাফি এবং সিমেন্ট্যাক একসাথে। মাইক্রোসফটের একচিটিয়া আধিপত্য খর্ব করার জন্য তারা ইউরোপিয় ইউনিয়নের কাছে সাহায্য প্রার্থনা করেছে। মাইক্রসফট নিজের অপারেটিং সিস্টেমকে ঝুঁকিমুক্ত রাখতে বিতরণ করতে যাচ্ছে উইন্ডোজ ওয়ান কেয়ার লাইভ এবং উইন্ডোজ ভিস্তা’র সর্বশেষ সংস্করণের সাথে একটা পিডিএফ ফাইল প্রিন্টার ইন-বিল্ড অবস্থায় থাকবে বলেও মাইক্রোসফট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ওয়ান কেয়ার নিয়ে ব্যবহারকারীদের সন্দেহ ছিলো যে মাইক্রসফট ভাইরাস বা সিকিউরিটি নিয়ে তেমন সুবিধা করতে পারবে না। যেমন উইন্ডোজ ফায়ারওয়াল কোনো কাজ করে না। কিন্ত ওয়ান কেয়ার ইতিমধ্যে ব্যপক সফল ব্যবসা করছে এবং সার্ভিসটির দাম কম হওয়ার জন্য ম্যাকাফি ও সিমেন্ট্যাকের ব্যবসা মন্দা যাচ্ছে। উইন্ডোজকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, এই বষয়টি মাইক্রসফটের চাইতে ভালো কারো জানার কথা না এবং সেই কথার ভিত্তিতে ব্যবহারকারীদের সমর্থন পেতে সক্ষম হয়েছে মাইক্রসফট, যা কাল হয়ে দাঁড়িয়েছে অন্য কোম্পানীগুলির জন্য। অন্যদিকে উইন্ডোজ থেকে পিডিএফ ডকুমেন্ট প্রিন্ট নেবার সরাসরি সুবিধা থাকলে মানুষ আর হাজার হাজার টাকা খরচ করে এ্যডোবি’র পণ্য কিনবে না এই ভয়ে এ্যডোবি ক্ষেপেছে মাইক্রোসফটের বিরুদ্ধে।
ইউরোপিয় ইউনিয়ন উক্ত অভিযোগ গ্রহণ করলেও এখনো মাইক্রসফটের উপরে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।